স্বরচিত কবিতা:- "কাব্য কতদিন দেখিনা তোমায়"!
মন মন্দিরে তোমার বসবাস,, তোমায় ছাড়া ভালো লাগেনা এই পৃথিবীর কোন কিছু,, কোন মানুষের আবাস! ভালোবাসি তোমায়,, অনেকদিন তোমার দেখা পাই না! মাঝে মাঝে তোমাকে খুব জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে! ভালোবাসি কিন্তু সেই বলাটা হয়ে ওঠে না! কারণ তুমি আমার কাছ থেকে অনেক দূরে।
আমাদের মাঝে কেউ কেউ আছে ভালোবাসার মানুষকে শুধু কল্পনাতেই ভালোবাসে! কেউ আছে দূর থেকে ভালবাসে! ভালবাসার মানুষকে ভালবাসলে কাছে পেতেই হবে,, এমন তো কোন কথা নয়! শুধুমাত্র দূর থেকেও ভালোবাসা যায়! কিছু কিছু সত্যিকারের ভালোবাসা দূর থেকে হয়,, কাছে গিয়ে ভালোবাসার কোন প্রয়োজন হয় না! শুধুমাত্র মনে একটা আশা থাকে! সে মানুষটা ভালো থাকুক,, আর সেই মানুষটাকে কল্পনা করেই। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি।
কাব্য কতদিন দেখিনা তোমায় |
|---|
কাব্য...
কতদিন তোমায় নিয়ে আমার কবিতা লেখা হয়না।
ছুঁয়ে দিতে পারি না,, তোমার মাঝে আমার এই মনের অনুভূতিগুলো,!
আমার মনের যত পাগলামি,, আর আবেগময়ী ভালোবাসা!
কাব্য আমি না তোমায় ভালোবাসি খুব।
আমার এই একজীবনে আর কেউ কখনো,,
তোমার মতন করে আমার মনের ভিতর,,
এমন করে বসত করতে পারে নি!
আমার ইচ্ছে হলেই আমি তোমার উপর চাপিয়ে দেই!
আমার যত রাগ,,, আমার যত অভিমান।
আমি আরও চাপিয়ে দেই,, আমার জীবনের বড় বড় সকল কষ্টের পাহাড়।
তবুও কখনো কেন যেন তুমি আমায়,,
কোন দিন ছেড়ে যাওয়ার বায়না করোনি ।
তুমি অনায়াসে সব সময়,, তোমার অস্তিত্ব আমার সাথে মিশিয়ে নাও।
অথচ দেখো আমি আজ পর্যন্ত
এমন একটা মানুষ পেলাম না!
যার কাছে আমি তোমার মতন করে
সবকিছু জমিয়ে রাখতে পারব!
যে আমার যত রাগ আমার যত অভিমান
সব কিছু মুখ বুজে সহ্য করবে।
আমার সকল আবেগ আমার সব অনুভূতিগুলো
তোমায় ছুয়ে দেয়ার পরও !
আমি শুধু তোমার স্পর্শ পাওয়ার জন্য কাঁদি!
তোমার আনন্দে আত্মহারা হয়ে,, আমি নিজে নিজেই হাসি
কাব্য...
সত্যিই আমি
তোমায় খুব ভালোবাসি ।
আমি জানি আমি কবিতা লিখতে পারিনা। কবিতার ছন্দ আমি মেলাতে পারি না! তবুও চেষ্টা করি একটু হলেও আপনাদের সাথে কিছু কবিতা শেয়ার করার জন্য! আপনাদের ভালো লাগা মন্দ লাগা একটু জানার জন্য! কারণ আমি আমার প্রিয় মানুষকে কল্পনায় আঁকি। কল্পনায় তার সাথে কথা বলি,,, এবং কল্পনাতেই তাকে ভালবাসি।
দূর থেকে ভালোবাসা সবচাইতে উত্তম! কেননা সে মানুষটার কথার আঘাত কখনো আপনাকে পেতে হবে না! কখনো যদি ভুলে যায়,, আপনার তেমন একটা কষ্ট হবে না! তাই আমি আমার এই কাব্য চরিত্রটা,, কাল্পনিক ভাবেই দিয়েছি! এবং সেটাকে নিয়েই চেষ্টা করেছি,, আপনাদের সাথে কিছু একটা শেয়ার করার জন্য! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
meraindia
আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।আপনার লেখা ‘কাব্য কতদিন দেখিনা তোমায়’
কবিতাটি অনেক সুন্দর ।এই কবিতায় ভালোবাষার কথা খুব সাজিয়ে লিখেছেন ।
আপনার জন্য রইল শুভকামনা ।
ভালোবাসার মানুষ দূরে থাকলে তার প্রতি ভালোবাস বাড়ে। দূরে থাকলে প্রিয় মানুষের কদর বাড়ে। যা আমরা কাছে থাকলে তা উপলব্ধি করতে পারি না। আপনার কবিতার মাঝে আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার আবেগ প্রকাশ করেছেন যা পড়ে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ওয়াও আপু সত্যিই অসাধারণ আপনার নিজের লেখা কবিতা। সত্যিই অনেক বেশি প্রশংসার দাবিদার রাখেন আপনার লেখা কবিতার জন্য। আমি পড়ে মুগ্ধ হয়েছি আপনার কবিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।