"প্রতিদান..........."

in Incredible India2 years ago (edited)
pexels-photo-6646847.jpeg

Image source

বর্তমান সময়ে অসহায় মানুষদের কে সাহায্য করার মত, মন মানসিকতা মানুষের কাছে তেমন একটা দেখা যায় না। আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন।বর্তমান সময়ে মানুষ সাহায্য কিভাবে করে। মানুষ সাহায্য করে তার ভিডিও কিংবা ছবি তুলে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করে এবং সেখানে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে, আমি চ্যারিটি করছি

এটা করা কি আদৌ ঠিক? আপনার কি আল্লাহর প্রতি কোন আস্থা নেই? আল্লাহর প্রতি কোন বিশ্বাস নেই? আমি তো যতটুকু মনে করি আমরা যতটুকু মানুষদের কে সাহায্য করবো সহযোগিতা করব! সেটা একমাত্র আল্লাহর নামে করবো। আল্লাহ তার জন্য আমাদেরকে অবশ্যই তার প্রতিদান দিয়ে দেবে, এটা আমাদেরকে চেয়ে নিতে হবে না।

আজকে আমি এই প্রসঙ্গ নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি গল্পটা আপনাদের কাছে বেশ ভালই লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

একটা ছোট্ট গ্রামে একটা মসজিদ ছিল। সেখানে একজন ইমাম সাহেব ছিলেন, হাজী আলী নামে পরিচিত উনাকে সবাই অনেক বেশি সম্মান করতেন। উনি সর্বদা চেষ্টা করতেন গরীব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে। উনি কিন্তু ততটা বড়লোক নন কিন্তু ওনার মনটা ছিল অনেক বড়। হঠাৎ করে একদিন উনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন।

মসজিদের দরজার পাশে উনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা। ওনার পরনে রয়েছে মলিন কাপড় মুখের মধ্যে রয়েছে ক্লান্তির ছাপ। এটা দেখে হাজী আলী জিজ্ঞেস করলেন মা আপনার কি কিছু হয়েছে? আপনি এখানে এসে বসে আছেন কেন? কোন সমস্যা।

উত্তরের বৃদ্ধা মহিলা জবাব দিলেন! বাবা আমি দীর্ঘদিন যাবত না খেয়ে আছি! আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে হাঁটা শুরু করলাম! হঠাৎ করেই আপনার মসজিদের সামনে এসে আমি থেমে গেলাম। আমার কোন ঘর বাড়ি নেই কোথায় যাব কিছুই বুঝতে পারছি না! বৃদ্ধা মহিলার মুখে এমন কথা শুনে হাজী আলী অনেকটা অবাক হলেন।

pexels-photo-220448.jpeg

Image source

মহিলাটা কে কিছু না বলে হাজী আলী মসজিদের ভেতর চলে গেলেন এবং ওখান থেকে মসজিদের দান ভান্ডার থেকে, অনেকগুলো টাকা নিলেন এবং মহিলাটিকে সাথে নিয়ে একটা বাজারে চলে গেলেন, এবং তাকে অনেক খাবার কিনে দিলেন! তার সাথে উনার জন্য একটা ঘর থাকার জন্য ব্যবস্থা ও করে দিলেন।

হাজী আলীর এমন ব্যবহার দেখে মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে হাজী আলীর দুই হাত ধরে বললেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুক। আমি এমন দয়ালু এবং ভালো মনের মানুষ কখনোই দেখেনি।

হাজী আলী মুচকি হাসি দিয়ে বললেন, আমাদের জীবনটা আল্লাহর জন্য। আমরা যদি কোন মানুষের জন্য কিছু করতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় পুরস্কার, এর চাইতে বড় আর কিছুই আমি চাই না। আপনি সবসময় ভালো থাকুন, এটাই আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করি।

pexels-photo-3890524.jpeg

Image source

হাজী আলীর প্রতি তার মনে ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে বৃদ্ধা মহিলাটি সেখান থেকে চলে গেলেন। হাজী আলী আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন। আল্লাহ সবকিছু দেখছেন আমরা যা কিছু করছি একমাত্র তার কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্যই করছি। কারণ আল্লাহ সব কিছুর প্রতিদান দিয়ে থাকেন।

এই গল্প থেকে আমাদের শিক্ষা

আমরা যদি কারো জন্য কিছু করি, সেটা একমাত্র আল্লাহর উপর আত্মবিশ্বাস রেখে করা উচিত। কেননা আপনার আল্লাহ আপনাকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আপনি যতই বিপদে পড়ুন না কেন সেজদায় পড়ে যান, দেখবেন আপনার আল্লাহ আপনার সমস্যাগুলোর সমাধান করে দেবে।

সবার কাছেই অনুরোধ করবো! কাউকে সাহায্য করলে সেখানে ভিডিও করে কিংবা ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না! এতে করে আপনি মানুষের কাছে হয়তো বা কিছু দিনের জন্য প্রিয়জন হবেন! কিন্তু আল্লাহতালার কাছে আপনি প্রিয়জন কখনোই হতে পারবেন না! কারণ প্রতিদান দেয়ার মালিক একমাত্র তিনি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় যদি থাকে, তাহলে একমাত্র তার উপর আত্মবিশ্বাস রাখুন। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

একদম সঠিক বলেছেন আপু বর্তমান সময়ে মানুষ সহযোগিতা করা মন মানসিকতা খুবই কম রাখে।। আবার অনেকেই সাহায্য করে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে।। সৃষ্টিকর্তা পছন্দ করেন গোপনে দান করা তাই আমাদেরকে গোপনে দান করাই উত্তম।।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আল্লাহ তাআলা বলেছেন এক হাতে দান করো, যেন অন্য হাত না জানতে পারে। কিন্তু বর্তমান সময়ে মানুষ কাউকে সাহায্য করলে সেটা ঢাকঢোল পিটিয়ে সারা বিশ্বকে জানানোর চেষ্টা করে। এটা করা মোটেও ঠিক না। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আমার মনে হয় যারা এভাবে জানিয়ে দান করে এদের শুধু দান করাই হয় তাছাড়া কিছু না।। আমাদের ধর্মে বলাই আছে এমন ভাবে দান করো সেটা হাত যেন না জানে যেমনটা আপনি বলেছেন।।

 2 years ago 

কাউকে যদি সহযোগিতা করতে হয় তাহলে মন থেকে করতে হয় এডভেটাইজ করার জন্য নয়। তবে এখনকার এই সমাজে অনেকেই হয়তোবা ইউটিউব ফেসবুকে প্রচার করার জন্যই অন্যকে উপকার করে।

তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আমরা দেখতে পাই অনলাইনে ভিডিও প্রচার করার জন্য অনেকে ছাড়ে না অন্য ব্যক্তিকে সহযোগিতার উৎসাহিত করার জন্য ভিডিও করে ছাড়ে। দুই ধরনের মানুষই এখন রয়েছে।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

Loading...
 2 years ago 

বর্তমান সময়ে মানুষ বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করা ব্যতীত ফটোশুট করতেই বেশি ভালোবাসি, তারা সহযোগিতার নামে ফটো শুট করে ভিউ ব্যবসা করে, এটা করা কখন উচিত নয়, কেউ যদি ভালো কাজ করে এবং বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে এর প্রতিদান সে অবশ্যই পাবে, সেটা গোপনে করলে সেটার প্রতিদান আরো বেশি পাবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

"সুন্দর গল্প! 📚 আমাদের শিক্ষা নিয়ে বাড়ো! 👍 এখন, ধন্যবাদ! ❤️

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66465.96
ETH 1789.20
USDT 1.00
SBD 0.43