"কি ছিলাম আর কি হয়ে গেলাম ..................!"

in Incredible Indialast year (edited)
IMG_20250111_065100.jpg

চারপাশেই নিস্তব্ধতা এই অন্ধকার শহরে শুধুমাত্র আমি নিজে একাই বসে আছি। মাঝে মাঝেই চিন্তা করি আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। আগে ঘুমিয়ে পড়তাম কোন চিন্তাভাবনা ছাড়া এখন ঘুমাতে গেলে হাজারো রকম টেনশন। এখন আর আগের মতো চিন্তা ছাড়া ঘুমাতে পারি না। এখন মনে হয় কখন চিন্তা শেষ হবে আর কখন একটু শান্তি মত ঘুমাবো, কারণ আমি আর আমার আগের মত নেই। আগে তো সবকিছুই সুন্দর ছিল না ছিল কোন চিন্তা-ভাবনা না। চিল সংসারের দায়িত্ব। না ছিল কারো প্রতি অগাধ টান শুধুমাত্র ছিল ঘুরে বেড়ানোর মজা।

এখনো মনে পড়ে যখন স্কুলের সময় স্কুলে যাওয়ার জন্য লুকোচুরি করতাম। আর কখন শুক্রবার আসবে এই চিন্তায় সবাই ব্যস্ত থাকতাম। কিন্তু এখন আর এইসব চিন্তা করি না, কখন শুক্রবার আসলো আবার কখন পেরিয়ে গেল এখন আর বুঝতেও পারি না। আসলেই সত্যি আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। চোখের নিচে কালি এখন জামা পড়ে, কিন্তু আগে এসব কিছুই ছিল না। এখন আর কারো মজার কথা শুনে হাসি পায় না। কারণ আমার শহর এখন ভরে গেছে শুনশান নিস্তব্ধতায় নেই কোন কোলাহল নেই কোন মানুষের গর্জন। হাজারো লোকালয়ের ভিড়ে কেউ নেই আমার জন্য কারণ আমি একা।

IMG_20250118_203851.jpg

চেনা মুখগুলো এখন অচেনা হয়ে গেছে। আমার চেনা শহরের অলিগলি গুলো এখন আমার কাছেই অজানা। চারপাশের মানুষ বলে আমি নাকি বদলে গেছি, কিন্তু কতটুকু বদলাতে পেরেছি নিজের কাছে এ প্রশ্নটা করতে বারবার ইচ্ছে করে। তবে আমি তো কখনো বদলাই নি, শুধু বদলে গেছে আমার শহরের চিরচেনা অলিগলির আস্তরবিহীন দেয়ালের ছিন্ন। বদলে গেছে চিরচেনা মানুষগুলো। সময়ের অবর্তনে সবকিছুই বদলে গেছে শুধুমাত্র বদলাতে পারিনি আমি। এখন আর ধান শালিকের ভিড়ে, প্রিয় কাউকে খুঁজে পাওয়ার আকুল আবেদন দেখা যায় না নিজের মধ্যে। তবে হ্যাঁ তার পরেও কেন যেন মাঝে মাঝে থেমে থেমে বেড়ে ওঠে বাম পাঁজরের ব্যথাটা। তবুও দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে, একটু একটু করে সাজিয়ে রাখি জীবনের সব না বলা কথা।

IMG_20250115_190544.jpg

তিক্ত অভিজ্ঞতা যখন জীবন থেকে অনেক কিছু শিখিয়ে দেয়। তখন আর মানুষের প্রতি মায়া জন্ম নেয় না। মানুষ ভালো থাকতে চায় কিন্তু দিনশেষে কখনোই ভালো থাকতে পারে না। প্রতিটা মানুষের জীবনে লুকিয়ে থাকে না বলা কষ্ট। হয়তো বা সবার সামনে প্রকাশ করে না, কিন্তু রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে ঠিক ঐ নিজের মনের অনুভূতি প্রকাশ করে, শুধুমাত্র চোখের জলের মাধ্যমে। এখন রাতের নিস্তব্ধ শহরকে অনেক বেশি ভালবাসি। কারণ আমি একাকীত্ব বেছে নিয়েছি। নিঃসঙ্গতা এখন আর কোন কিছু যায় আসে না। এখন মনে হয় আমি ভালো আছি। তার পরেও কিছু মানুষের কাছ থেকে শুনতে হয়, আমি নাকি অনেকটাই বদলে গেছি।

Sort:  
Loading...
 last year 

একদমই তাই দিদি, জীবনের পথে চলতে চলতে যখন পিছন ফিরে তাকায় তখন নিজেকে মনে হয়। কি ছিলাম আর কি হয়ে গেলাম এটা আপনার মত আমারও অনেক সময় মনে হয়। আসলে আমার আপনার মত প্রত্যেকটা মেয়ে জীবনে অনেক সমস্যা মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। জীবনে আঘাত দুঃখ কষ্ট যখনই আসে তখনই আমাদের এই সমস্যাগুলো মনের মধ্যে উঁকি মারে। কখনো নিজেকে একাকীত্ব লাগে। আবার কখনো মনে হয়নি নিজের কাছের মানুষগুলো অনেক বদলে গেছে, জীবনটা হয়তো একা কাটিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। ছোটবেলায় কোন জিনিসের সাথে বড় হওয়ার পর কোন কিছুরই মিল পাওয়া যায় না। আপনার সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমাদের চলার পথে আমাদের কাছ থেকে অনেক কিছুই হারিয়ে যায় তবে আমাদের সবকিছু ধরে রাখার ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি তাই হয়তো বা সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে যাওয়ার পর আমরা উপলব্ধি করতে পারি আমরা অনেক কিছু হারিয়ে গেছে। জীবনে আঘাত দুঃখ কষ্ট সবকিছুই আসবে সবকিছু সহ্য করে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলেই জীবনটাকে উপভোগ করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

ছোটবেলার ছবি টি দেখে অনেক ভালো লাগলো ৷ আর বর্তমান সময়ে এবং সময়ের পরিবর্তনে মানুষ অনেক চেন্জ হয়ে যায় এটাই স্বাভাবিক ৷

ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ৷

 last year 

আসলে এটা গত চার বছর আগে তোলা ছবি মানুষের পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানসিক ভাবে এতটাই পরিবর্তন হয়ে যায় যেটা হয়তোবা বলে বোঝানো সম্ভব না প্রতিটা মানুষের সফলতার পেছনে পরিবর্তন অবশ্যই আছে তবে কিছু কিছু মানুষ এমন ভাবে পরিবর্তন হয় যাদেরকে দেখার পর আসলে তাদের আগের অবস্থানের কথা চিন্তা করতে বাধ্য করে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42