"ঝড় বৃষ্টির দিনগুলো................."

in Incredible Indialast year
pexels-photo-3933949.jpeg

ছবির উৎস

এখন আমাদের ভাবতে অবাক লাগছে। আগেকার মানুষ কিভাবে বসবাস করত। এখন আমাদের দুই তিন দিন কারেন্ট না থাকলে মনে হয় জীবন একেবারে অসহায় হয়ে পড়ে। প্রতিটি কাজের মধ্যেই আমাদের সমস্যা সৃষ্টি হয় জীবন যাপনের মধ্যে নাজেহাল অবস্থা। মনে হয় কোন কিছু আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। ঝড় বৃষ্টি শুরু হলে কারেন্ট থাকে না, এটা স্বাভাবিক একটা বিষয় এটা বরাবরের মতোই হয়ে থাকে, কিন্তু এইভাবে ঝড় বৃষ্টি হবে যেটা কখনো কল্পনাও করিনি।

আগে থেকে যদিও দুই একটা খবরের মধ্যে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এমনটা শুনেছিলাম। কিন্তু এইভাবে হবে সেটা কখনোই কল্পনা করি। এত পরিমানে ঝড় হয়েছে তিনদিন কারেন্ট ছিল না, আসলে কারেন্ট না থাকার কারণে আমাদের জীবনের প্রতিটা কাজ মনে হয় একেবারে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে যারা অনলাইনে কাজ করে তাদের ক্ষেত্রে তো একেবারেই নাজেহাল অবস্থা। তবে হ্যাঁ আমরা অফলাইনে যে কাজগুলো করে থাকি। সেগুলো সম্পন্ন করতে ও অনেক সমস্যা পোহাতে হয়েছে। ঝড়ের দিনে রান্নাবান্না করা থেকে শুরু করে, প্রতিটা কাজ করতেই অনেক সমস্যা হয়েছে।

pexels-photo-68084.jpeg

ছবির উৎস

আগে যখন কারেন্ট ছিল না মোবাইল ছিল না তখন আমাদের জীবনটা একেবারেই অন্যরকম ছিল। আমি মনে করি সেই জীবনটাই ছিল অনেক বেশি সুন্দর ছিল। সেই জীবনে কোনরকম সমস্যা ছিল না, ছিল না কোন টেনশন। আর এখন একদিন কারেন্ট না থাকলে শুরু হয়ে যায় আমাদের অনেক সমস্যা। বিগত তিনদিন কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে ঝড়ের কারণে গাছপালা সব ভেঙ্গে রাস্তার উপর পড়ে আছে, বাড়ির মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। ঝড়ের গতি ক্রমশ বেড়েছে তবে গরমের পরিমাণটা একটুও কমেনি।

সারাদিন বৃষ্টি চারপাশে প্রচুর কুয়াশায় ডেকে ছিল, অন্ধকার হয়ে ছিল কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে ভিজে ভিজে যতটুকু সম্ভব কাজ করা। তার পর রান্নাবান্না করার জন্য সবকিছু রেডি করতে গিয়ে আবারো ভিজে যাওয়া। আসলেই দিনগুলো খুব কষ্টকর ছিল। অতিরিক্ত গরম হলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বৃষ্টি হয়। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন বোঝা যায় আমাদের জীবনযাত্রা এবং আমাদের প্রতিটা কাজ করার ক্ষেত্রে কতটা অসুবিধা হয়ে থাকে।এই কয়েক দিনে মনে হয়েছে বৃষ্টি না হয়ে, রৌদ হওয়া ভালো। অতিরিক্ত বৃষ্টি মানুষের অনেক ক্ষতি করে ফেলেছে।

pexels-photo-4934904.jpeg

ছবির উৎস

বিশেষ করে আমাদের সব সবজি কাঁচা মরিচ গাছ সব নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র আমাদের নয় এমন অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টির যেমন কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক ও রয়েছে। আমাদের সব কিছুই মেনে নিতে হবে। তবে এটা ভেবে ভালো লাগছে সব সমস্যার অবসান ঘটিয়ে, অবশেষে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। এর জন্য অবশ্যই আল্লাহর কাছে লাখো শুকরিয়া।

Sort:  
Loading...

আপনি একদম ঠিক কথাই বলেছেন আগের দিনের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না কিন্তু এখনকার অবস্থা দেখেন আমাদের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে এবং আগের দিনের মানুষগুলো কেরোসিনের তেল দিয়ে বাতি জ্বালিয়ে এবং মোমবাতির সাহায্যে দিন পার করেছে আগে কোন মোবাইল ফোনে ছিল না কিন্তু দেখেন এখন ছোট বড় সবার হাতে হাতে মোবাইল ফোন রয়েছে আসলে আগের দিনের মানুষগুলো খুব কষ্টে দিন পার করেছে আর এমন বৃষ্টির কারণে আমাদের শাকসবজি ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে আপনার এই সুন্দর লেখাটি পড়ে অনেক ভালো লাগলো আপু আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন

 last year 

আসলে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের ছোটবেলা ছিল অনেক বেশি সুন্দর বিশেষ করে আমি যখন ১৯৯৮ সালে জন্মগ্রহণ করি এরপর থেকে বেশ কিছু মুহূর্ত আমি পার করেছি যে মুহূর্তগুলো আমি এখনো অনেক বেশি মিস করি। তখন হয়তোবা সবার ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না সবার হাতে মোবাইল ছিল না কিন্তু জীবনটা ছিল অন্যরকম।

আর বর্তমান অবস্থানে দাঁড়িয়ে আমাদের সবার হাতে মোবাইল আছে একদিন দুইদিন কারেন্ট না থাকলে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আমাদের জীবন চলাচল মনে হয় একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা না থাকলে আমরা একেবারেই অচল আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38