স্বরচিত কবিতা,,আমি নীল আকাশের মেঘ ☁️

in Incredible India3 years ago
1000087065.jpg edit pixllabe

সাদা মেঘ আকাশে উড়ে বেড়ায় দেখতে কার না ভালো লাগে! নীল আকাশে যখন সাদা মেঘ টুকরো টুকরো খন্ড হয়ে চারপাশে উড়ে বেড়ায়! ওই দৃশ্যগুলোই থাকে অন্যরকম! ছোটবেলায় মেঘের একটা টুকরো সামনে দাঁড়িয়ে থাকতাম! আর ভাবতাম এই মেঘের টুকরো আমার কথা শুনবে! এবং আমি যেখানে যাব,, সাথে সাথে সে আমার পিছন পিছন যাবে।

IMG_20230925_172231_247.jpg

কিন্তু কিছুক্ষণ যখন মেঘের দিকে তাকিয়ে থাকতাম! তখন বুঝতে পারতাম! মেঘেরা আসলে আমার কথা শুনেই না। সেটা তার মতো করে চলতে থাকে। অনেক দূরে উড়ে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। যার কোন ঠিকানা নেই। হঠাৎ করে তার মন খারাপ হয়ে যায়। আবার বৃষ্টি শুরু হয়,, বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি। কিন্তু আজকের প্রখর রোদে আকাশের দিকে তাকিয়ে মনটা ভালো হয়ে গেল। আকাশের মধ্যে সাদা মেঘ গড়ে বেড়াচ্ছে।

IMG_20230925_172240_770.jpg
IMG_20230925_172237_792.jpg

আমি নীল আকাশের মেঘ ☁️

রুবিনা আক্তার

ওই যে দূর নীল আকাশের মেঘ আমি,,
আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়।
রোদের ছায়ায় খেলায় আমি,,
মাঝে মাঝে অদ্ভুত ভাবে হাঁসি ছড়িয়ে যাই।

আমার অনেক কষ্ট আছে,, আছে অনেক দুঃখ।
আছে আরো আমার জীবনে কত যে বেদনা।
মাঝে মাঝে আমার সময় থমকে দাঁড়ায়
প্রাণের প্রিয়া সে যে আর ফিরে আসে না।

আমি দেশ থেকে দেশান্তরে
উড়ে উড়ে যাই।
আমার এই অবুঝ মন তাকে খুঁজে বেড়াই।
তবুও পাই না তার দেখা,
আজ আমার মনটা ভিষন একা।

বৃষ্টি দিয়ে মাঝে মাঝে ঝরিয়ে ফেলি,,
আমার মনের যতসব ভালোবাসা আবেগ অনুভূতি।
আমি নিরবে বসে বসে তার কথা ভাবি,,
আমার হৃদয় পটে শুধু তার ছবি আঁকি।

আমি হাসিখুশি উড়ে বেড়াই সারা দুনিয়া,,
হঠাৎ করেই মন খারাপ হলে করে দেই কান্না।
আমি আকাশ ভালোবাসি,,
তাইতো হাজার কষ্টের পরেও তার কাছে ফিরে আসি।

IMG_20230925_172242_862.jpg
IMG_20230925_172235_769.jpg
IMG_20230925_172234_472.jpg

আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি পছন্দ করি। প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি,, বারবার শুধু প্রকৃতির সৌন্দর্যের কথা ভাবতে থাকি। আজকে শত ব্যস্ততার মাঝেও এই সাদা মেঘের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। আমি ছাদের মধ্যে প্রচন্ড রোদে কাজ করেও একটুও ক্লান্ত হয়নি। কারণ যখনই ওই আকাশের দিকে তাকিয়েছি। সাদা মেঘের মিষ্টি হাসি আমাকে আমার ক্লান্তি দূর করে দিয়েছে।

IMG_20230925_172245_782.jpg
IMG_20230925_172228_874.jpg
IMG_20230925_172227_386.jpg

আমি ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়েছি,, আর ভেবেছি এই মেঘ ঘন্টার পর ঘন্টা দেশ থেকে দেশান্তরে উড়ে বেড়ায়। সে তো কখনো ক্লান্ত হয় না। তাহলে আমি কেন ক্লান্ত হবো। আমিও অক্লান্ত পরিশ্রম করে যাব। আর এই মেঘের দৃশ্যগুলো আমি আমার মোবাইলে ধারণ করছি। সেই ফটোগ্রাফি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই সাথে ছোট্ট একটা কবিতা,, আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


png_20230827_214431_0000.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230831_233618_0000.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 3 years ago 

মেঘের সৌন্দর্য উপভোগ করতে হয় খুব দ্রুত।কারন মেঘ তার নানাবিধ সৌন্দর্য উপস্থাপন করে কিছু ক্ষনের জন্য , খানিকক্ষণ পরেই সে তার আরেক রূপ মেলে ধরে ।আপনিও মেঘের
হরেকরকম সৌন্দর্য আপনার মেঠোফুনে ধারন করে রেখেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য। আসাধারণ। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ,,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক সুন্দর। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার কবিতা পড়ে যতটা মুগ্ধ হয়েছি তেমনি আপনার ফটগ্রাফিও মুগ্ধ করেছে আমাকে।এত সুন্দর বিষয়বস্তু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগছে আপনার কবিতাটা পড়ে। আপনি খুব সুন্দর ভাবে মেঘের ছবিগুলো তুলছেন ।
এখনতো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর যখন আকাশে মেঘ ঘুরে বেড়ায় এবং রোদ্দুর ওঠে ।সেটা দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে একটা পোস্ট করেছেন এবং কিছু সুন্দর ছবি আপলোড দিছেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একখানা কবিতা আমাদের সাথে ভাগ করার জন্য। কবিতাটি পড়ার পর বুঝলাম, এই কবিতায় মনের মাধুরীর প্রয়োগ ঘটেছে প্রচুর পরিমাণে। এজন্য এত সুন্দর একটি কবিতা লেখা সম্ভব হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59055.50
ETH 1589.37
USDT 1.00
SBD 0.38