You are viewing a single comment's thread from:
RE: বৃদ্ধ বয়সে মা-বাবার প্রতি কর্তব্য
প্রিয় ভাই, বাবা মা আমাদের কত কষ্ট করে যে লালন পালন করে তা আমরা সকলেই কম বেশি জানি। কিন্তু মা বাবার কষ্টের প্রতিদানস্বরুপ আমরা কী দেই, এইটা কিন্তু ভাবার বিষয়। বৃদ্ধাশ্রম গুলোতে গেলে হয়তো আমরা এর উত্তর পেয়ে যাবো।
মাথায় একটা জিনিস রাখা জরুরী, আমরাও একদিন বাবা মা হবো এবং আমরাও একদিন বৃদ্ধ হবো। আজ আমরা যা আমাদের বাবা মায়ের সাথে করবো কিছুদিন পর হয়তো আমাদের সন্তান তার থেকে খারাপ কিছু আমাদের সাথে করবে।
তাই সময় থাকতে আমাদের সাবধান হওয়া উচিত। ভালো থাকবেন প্রিয় ভাই। ধন্যবাদ আপনাকে।