আমার ভালোলাগার একটি ঋতু
কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “আমার ভালোলাগার একটি ঋতু” শীর্ষক আমার একটি লিখনি উপস্থাপন করলাম। তাহলে শুরু করা যাকঃ-
আজ ০৩ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ। ষড় ঋতুর এই দেশে এখন চলছে শীতকাল। পৌষ এবং মাঘ এই দুই মাস শীতকাল। বিভিন্ন দিক বিবেচনায় শীতকাল আমার পছন্দের এবং ভালোলাগার একটি ঋতু। কেন তা জানতে হলে পুরো লিখাটি আপনাদের মন দিয়ে পড়তে হবে।
শীতকালে খুব ভালো ঘুম হয়। বছরের এই সময়টায় বেশ ঠান্ডা পরে। তাই আমাদের গরম কাপড় গায়ে দিতে হয়। বিছানায় ঘুমাতে গেলে লেপ, কম্বল, কাথা ইত্যাদির প্রয়োজন হয়। কম্বল গায়ে জড়িয়ে ঘুমানোর মতো শান্তি মনে হয় পৃথিবীতে আর নেই।
শীতকালে ভালো ঘুম হওয়ার পেছনে অন্যতম কারণ হলো ঠান্ডা আবহাওয়া। একটু খেয়াল করলে দেখবেন যে গরমের সময় আমাদের ঘুমাতে বেশ অসুবিধা হয়। একে তো গরম আবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো বুজতেই পারছেন কী অবস্থা হয় আমাদের।
কিন্তু শীতকালে এসবের ভয় নেই। বিদ্যুৎ থাকলেও কী না থাকলেও কী। আপনি শুধু কম্বল গায়ে জড়িয়ে ঘুমাবেন দেখবেন এক নিমিষেই আপনার ঘুম এসে যাবে। আমি নিজে খুব ঘুম প্রিয় মানুষ তাই শীতকাল আমার বেশ ভালো লাগে।
শীতের এই সময়টায় আমাদের দেশে প্রচুর সবজি উৎপাদিত হয়। বলতে গেলে শীতকাল হলো সবজি উৎপাদনের উপযুক্ত একটি সময়। কারণ এসময় বৃষ্টি হয় না। তাই আবাদি জমিতে পানি জমার কোন সম্ভাবনাই থাকে না।
তাই বছরের এ সময়টায় প্রচুর সবজি উৎপাদিত হয়। যেমন, বেগুন, মুলা, বাধাকপি, ফুলকপি, আলু, টমেটো, গাজর, লালশাক, পাটশাক, পুঁইশাক, লাউশাক ইত্যাদি। বাজারে গেলেই দেখা যায় দোকানিরা টাটকা সবজি সাজিয়ে রেখে বিক্রি করছে।
এসব দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। শীতকালে টাটকা ভেজালমুক্ত সবজি পাওয়া যায় এবং আমি ব্যক্তিগতভাবে সবজি খেতে পছন্দ করি বিধায় শীতকাল আমার পছন্দের একটি ঋতু।
বছরের এই সময়টায় সব স্কুল কলেজ বন্ধ থাকে। ছেলেরা যে যার ইচ্ছেমত ঘুরতে ফিরতে খেলতে পারে। এসময় আমাদের এলাকায় প্রচুর ফাকা মাঠ পাওয়া যায়। অর্থ্যাৎ চাষের অনেক জমি তিন মাসের জন্য ফাকা থাকে।
তখন আমরা এলাকার ছেলেরা মিলে ক্রিকেট খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ এবং ব্যাটমিন্টন খেলার মাঠ তৈরি করে থাকি। এখন কর্মব্যস্ততার জন্য হয়ত তেমন সময় দিতে পারি না কিন্তু ছুটির দিনগুলোতে প্রায় খেলাতে অংশগ্রহণ করি।
বছরের অন্যান্য সময়টা এমন হয় না জন্য শীতকাল আমার অনেক পছন্দের একটি ঋতু।
আর একটি মজার বিষয় হলো শীতকাল হলো পিঠা খাওয়ার মৌসুম। অর্থ্যাৎ আমাদের দেশে শীতকালে প্রায় প্রতি ঘরে পিঠা উৎসব পালিত হয়। শহরের বিভিন্ন জায়গায় পিঠার মেলা হয়। শীতকালে সবথেকে বেশি যে পিঠাটি পাওয়া যায় সেটি হলো ভাপা পিঠা।
খেজুরি গুড় দিয়ে ভাপা পিঠা খাওয়ার কোন জুড়ি নেই। এছাড়াও পাঠিসাপ্টা, দুধ পিঠা, চিতই পিঠা, নারকেল পিঠা ইত্যাদির কোন তুলনা হয় না। আমাদের বাসায় প্রতি বছর পিঠা উৎসব পালিত হয়।
সব আত্মীয় স্বজনদের বাড়িতে পিঠা পাঠিয়ে দেয়া হয়। এমনকি আশেপাশের কয়েক বাড়ীতেও পাঠানো হয় পিঠা। পিঠা খেতে আমার বেশ ভালো লাগে এবং শীতকাল পিঠা খাওয়ার উত্তম সময় জন্য আমার শীতকাল বেশ ভালো লাগে।
শীতকালের বিশেষত্ব হলো খেজুরের রস। বছরের এই সময়টায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। রস খাওয়া নিয়ে আমার ছোটবেলার বেশ কিছু মজার ঘটনা রয়েছে সেগুলো আরেকদিন আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো।
খেজুর গাছের রস কিন্তু বেশ সুস্বাদু হয়। এছাড়াও এই রস জাল দিয়ে যে গুড় তৈরি করা হয় সেই গুড়ও অনেক সুস্বাদু হয়।
সব দিক থেকেই শীতকাল আমার পছন্দের একটি ঋতু। কিন্তু এই ঋতুতেই আমাদের সবথেকে বেশি সাবধান থাকতে হয়। প্রচন্ড কুয়াশায় অনেক সময় রাস্তায় চলতে গেলে সামনে কি আছে তা আন্দাজ করা যায় না। এতে করে অনেক দূর্ঘটনা ঘটে। অনেকে প্রাণ পর্যন্ত হারায়। তাই এসময় টায় গাড়ী চালাতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।
এরপর বাসায় অনেক ছোট ছোট শিশু থাকে এবং বয়ঃবৃদ্ধ লোক থাকে। তাদের এই সময়টায় বেশ অসুবিধা হয়। অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ঠান্ডা লাগার কারণে মূলত এমন হয়।
তাই তাদের যেন কোনভাবেই ঠান্ডা না লাগে সেজন্য এই সময়টায় বিশেষ নজর রাখতে হয় তাদের প্রতি।
আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
আজ আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার পছন্দের ঋতু সম্পর্কে।। আপনার সবচাইতে পছন্দের ঋতু হচ্ছে পৌষ এবং মাঘ আর কেন পছন্দ এই বিষয়টি আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন।। সত্যি শীতকালে সবকিছুই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সবজি বা মাছ অনেক বেশি মজা লাগে।।
ধন্যবাদ আপনার পছন্দের ঋতু সম্পর্কে এত সুন্দর ভাবে পোস্ট করার জন্য।।
শীতের সময়টা আপনার মতো আমারো খুব প্রিয়। এসময় যেমন রঙীন সব শাকসবজি পাওয়া যায় তেমনি সাজগোছ থেকে শুরু করে পোশাক সবকিছুই ইচ্ছেমতো পরা যায়। সেই সাথে খেলাধুলাতো আছেই। ব্যাডমিন্টন খেলা হয়,দেশের আানাচেকানাচে।
তবে কিছু সমস্যা ্ও আছে। এসময়টাতে বৃদ্ধ শিশুরা বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগে ভুগে বেশি।
আমার প্রিয় এই ঋতু নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য
শীতকাল আমারও খুব পছন্দের একটি ঋতু৷ অপরদিকে গরমকাল আমার অপছন্দের। কারণ, গরমের তীব্রতা আমার অসহ্য। শীতকাল পছন্দের অনেক কারণও আছে। এই ঋতুতে আমার পছন্দের সকল সব্জি পাওয়া যায়।বিশেষ ডালের বড়া আমার ভিষণ প্রিয়। ধন্যবাদ আমার প্রিয় ঋতু শীতকাল নিয়ে সুন্দর একটি লেখা উপস্থাপন করার জন্য। তবে এই ঋতু শিশু এবং বয়োবৃদ্ধদের একটু ঝুকিপূর্ণ। কিন্তু একটু সচেতনতা অবলম্বন করলেই এই ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
শীত আমাদের কাছে প্রিয় হলেও ছিন্নমূল মানুষদের কাছে অভিশাপের মত। রাস্তায় অনেক মানুষ পাবেন যারা পাতলা কম্বল গায়ে ফুটপাতে শুয়ে থাকে। অনেক কষ্টে শীতের রাত পার করে।
তবে আমাদের কাছে শীত অবশ্যই প্রিয় কারণ এই সময় প্রচুর সব্জির পাশাপাশি মজার খেজুর রস ও খেজুর গুড় সাথে বিভিন্ন পিঠা বানানো হয়।
সর্দি কাশি আর ঠান্ডা লাগে ছাড়া শীতের আর কোনো খারাপ দিক নেই। আপনার মত আমারও তাই শীতকাল এসব কারণে বেশি পছন্দ। শীতকালে কম্বলমুড়ি দিয়ে ঘুমানোর মতো আরাম মনে হয় পৃথিবীতে আর অন্য কিছুতে নেই। এছাড়া শীতের সবজি, পিঠাপুলি,খেজুর রস এগুলো তো আছেই বাড়তি বোনাস হিসেবে। আপনার শীতকাল খুব চমৎকার ভাবে কাটুক এই কামনাই করছি।
শীতকাল আমার ভালো লাগে শুধু রাতে আরাম করে ঘুমানো যায় বলে। কিন্তু শীত কালে অনেক অসুবিধা আছে যা লিখে শেষ করা যাবে। এই সময় অনেক সবজি বাজারে পাওয়া যায়। আর শীত কালের সবজি খেতে আমার খুবই ভালো লাগে। শীত কালে মোটরসাইকেল চালাতে খুবই কষ্ট ও ভারী শীত বৃদ্ধ বয়সী লোকজন অনেক সমস্যা হয়। জ্বর সর্দি কাশি লেগেছে থাকে শিশুদের। যাইহোক ভাই আপনি খুবই ভালো লিখেছেন। আপনার লেখার হাত খুবই ভালো। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্টের জন্য অপেক্ষা রইলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
শীতকাল আমার খুবই পছন্দের একটা ঋতু। কেননা আমার কাছে মনে হয় শীতের সময় আমরা যে শাক সবজি ফলমূল প্রচুর পরিমাণে বাজারে পেয়ে থাকি। অন্যান্য ঋতুতে কিন্তু এত বেশি পাওয়া যায় না। বিশেষ করে আমার এখনো মনে আছে, ছোটবেলায় যখন স্কুলে যাওয়ার আগে শীতের সময়, মা ঠান্ডা ভাত দিয়ে ধোঁয়া উড়ছে এমন গরম তরকারি দিত। তখন বেশ মজা করে খেতাম।
শীতের সময়ে পিঠার কথা না বললেই নয়। ভাপা পিঠা চিতই পিঠা আরো অনেক পিঠা যেটা খেতে সবাই পছন্দ করে। বিশেষ করে আমি নিজে ভাপা পিঠা অনেক বেশি পছন্দ করি। আজকে আপনার পোস্টে লিখিত বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেননা এই ঋতু আমি নিজেও বেশি পছন্দ করি। তবে যাদের ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা এই ঋতুতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার কারণে, বাচ্চাদের সমস্যা হতে পারে। ধন্যবাদ আপনাকে, আপনার পছন্দের ঋতু নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।
ভাই আপনার সাথে আমার পছন্দ মিলে গেলো আর আশা করা যায় যে ১০০%এর ভিতরে ৮০% মিলে যাবে। শীতের সময় আকর্ষণীয় বিষয়টি হলো পিঠা।আর খেজুর রস আর নানা খাবার দাবার।আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।
গরমকালের চাইতে শীতকাল আমার কাছে অনেক প্রিয়, কারণ গরমকাল খালি গায়েও টিকে থাকা যায় না আর যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ।
পক্ষান্তরে শীতের দিনগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ শীতের পোশাক পরে শীত কাটানো যায়, রাত্রে বিছানায় কম্বলের নিচে গরম গরম বিছানায় ঘুমানো যায়।
পরে শেষে বলবো আপনার মত আমারও শীতকাল অনেক পছন্দ। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার পরবর্তী আকর্ষণীয় লেখার অপেক্ষায় রইলাম।