Self-satisfaction in service work.

in Incredible India3 years ago
20240106_214733_0000.png

Hello Everyone,
বন্ধুরা, অনেক দিন ধরে আমি দিনলিপি উপস্থাপন করছি কিন্তু কোথাও একটা এক ঘেয়েমী মনে হচ্ছিল। তাই হঠাৎ আমার আজকের সেবামূলক কাজের কিছু বিষয় উপস্থাপন করতে চলে এসেছি। আশাকরি, এই বিষয়টি আপনাদের কাছে ও ভালো লাগবে।

➡️কেন এই বিষয়বস্তু?

IMG_20240106_210440.jpg

আজ আমি সকাল আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তবে আজ মায়ের ডাকে না যাদের ডাকাডাকিতে আমি ঘুম থেকে উঠেছিলাম ওরা আমাদের প্রতিবেশী। হঠাৎ সকাল সকাল এসেই ডাকাডাকি শুরু করেছিল।

২০২৩ সালের জুন মাসে আমাদের দেশের সরকারি বাজেট ঘোষণা করা হয় ঐ সময় দেশের জণগণের কথা বা চাহিদা বিবেচনা করেই বাজেট প্রণয়ন করা হয়। যাইহোক, ইউনিয়ন পরিষদে ও অনেক অর্থ বরাদ্দ থাকে যেখানে শিক্ষিত যুবক-যুবতীদের সাবলম্বী হওয়ার জন্য ও অনেক সুযোগ-সুবিধা থাকে।

কিন্তু এটাই বাস্তব যে আমরা একটি দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের মৌলিক অধিকার গুলো শুধুমাত্র বইয়ের পাতা থেকে মুখস্থ করি এবং একটা সময় ভুলেই যাই। যাইহোক ঐ সময় পান্না নামক একটি বোনের জন্য আমি ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে এক লক্ষ টাকা 💸 লোনের ব্যবস্থা করে দিয়েছিলাম।

পাশাপাশি অনুদান প্রদান করা বেসরকারি সংস্থা ব্রাক থেকে বিনামূল্যে যে গবাদিপশু বিতরণ করা হয় সেখানে ও নাম তালিকাভুক্ত করেছিলাম। কারণ ঐ সংস্থার যে কমিটি আছে আমাদের ইউনিয়ন পর্যায়ে আমি সেই কমিটির কোষাধ্যক্ষ। যার ফলে কোনো ধরনের সুযোগ সুবিধা বরাদ্দ হলে সেই বার্তা আমি পাই।

হয়তো আমার একটু সময় ও শ্রম ব্যয় হয়েছিল কিন্তু আজ যখন আমাকে সকালে আমাদের বাড়িতে নিমন্ত্রন করতে এসেছে এবং তাঁর পরিবারের বর্তমান অবস্থার কথা বলেছে তখন যেন মনে হয়েছিল যে আমার পরিশ্রমটা আজ সফল হয়েছে। আজ সকালেই তাঁরা ইউপি চেয়ারম্যানকে লোনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছে। এবং তাদের ক্ষুদ্র ব্যবসায়ের বর্তমান পুঁজির মূল্য প্রায় ৬/৭লক্ষ টাকা।

কিন্তু আগামীকাল আমাদের দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই আমি অনেক ব্যস্ত থাকবো এবং আজ ও আমার অনেক কাজ ছিল। যাইহোক, হাসিমুখে ওদের সাথে কথা বলে ওখানেই বিষয়টি সমাপ্ত করেছিলাম।

➡️আমার আজকের সেবামূলক কাজ:-

IMG_20240106_205901.jpg

➡️আমি ও আমার পাড়ার কিছু ভাই-বোন যুবোন্নয়ন অধিদপ্তরের এক মাস ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলাম। ঐ প্রশিক্ষণে আমরা পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী ছিলাম যাদের দলনেত্রী ছিলাম আমি। সুতরাং সকল নথিপত্র আমার কাছেই ছিল। ঐ প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষার্থীর ৩০০০০.০০৳ থেকে ৩০০০০০.০০৳ ঋণ নিতে পারবে মাত্র পাঁচ শতাংশ মুনাফা হারে।

এই প্রশিক্ষণ কয়েকমাস পূর্বে হয়েছিল, ইতিমধ্যে কয়েকজন ত্রিশ হাজার করে টাকা ঋণ নিয়েছেন। তবে সবাইকে আবার দেয়া হয়নি। আবারো কয়েকজনকে ঋণ দেয়া হবে। যেহেতু, প্রশিক্ষণার্থীরা আমার গ্রামের তাই সকলেই আমার পরিচিত। আমি তালিকাভুক্ত নামগুলো দেখছিলাম ও মিলাচ্ছিলাম।

কারণ এই টাকা যথাযথ মানুষের হাতে পড়লে তবেই ঐ মানুষটি সাবলম্বী হতে পারবে অন্যথায় নিজেও বিপদে পড়বে পাশাপাশি আমাকেও ফেলবে।

➡️যেভাবে আমরা এই সুযোগ পেতে পারি:-
👉 ইউনিয়ন পরিষদের তথ্য বিভাগে যোগাযোগ করা যেতে পারে।
👉 এগুলো পাওয়ার জন্য অবশ্যই সেই ক্রাইটেরিয়ার মধ্যে ঐ নাগরিকদের থাকতে হবে। কারণ ধন-সম্পদে পরিপূর্ণ একজন মানুষ এই সুযোগ-সুবিধা পাবে না।
👉 উপজেলা তথ্য অফিসে যোগাযোগ করাটা সর্বোত্তম। কারণ ইউনিয়নের পূর্বেই উপজেলাতে এই সকল আপডেট পাওয়া সম্ভব।

বার্তা:
একটি দেশের নাগরিক হিসেবে সকল মোলিক অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত। কারণ একজন সদ্যজাত শিশু কান্না করলেই ঐ মা বুঝতে পারে তাঁর খাবার প্রয়োজন। ঠিক তেমনি আপনাকেও আমাকে প্রথমেই জানতে হবে আমরা কি পেতে পারি? আমি কি এটার জন্য যোগ্য? কখন/কিভাবে এটা উপস্থাপন করা উচিত?

END

Sort:  
Loading...

TEAM 5

Congratulations! Your comment has been upvoted through steemcurator08.

Curated by : @damithudaya
 3 years ago 

@damithudaya,

Thank you so much for your encouraging support 🙏

 3 years ago 

একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই বিষয়টা জানতে পেরে অনেক বেশি ভালো লাগছে। সৃষ্টিকর্তা আপনাকে এই ধরনের আরো ভালো ভালো কাজ করার সুযোগ করে দিক।

বর্তমান সময়ে এই মৌলিক অধিকার গুলো খুব কম পাওয়া যায়। বিশেষ করে যারা এই অধিকারগুলো নিয়ে হাঁটাচলা করে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়। তখন তারা বলে তাদেরকে আছে অনেক টাকা জমা দিতে হবে। তারপরে তারা কাজগুলো করে দেবে। কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম আপনি একেবারেই বিনামূল্যে, নিজের শ্রম দিয়ে তাদের কাজগুলো করে দিয়েছেন।

বর্তমান সময়ে তারা ভালো আছে, এই জিনিসটা জানতে পেরে আপনি অনেক বেশি খুশি হয়েছেন। সেইসাথে দলের নেত্রী হিসেবে নিজের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা কাজে নিজেকে নিযুক্ত করার জন্য। ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করুন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন।

 3 years ago 

পান্না যে স্বাবলম্বী হয়েছে এবং সঠিক সময় সে তার লোন পরিশোধ করতে পেরেছে এটা জেনে খুব ভালো লাগলো। আমরা বেশিরভাগ মানুষই সরকারের দেওয়া সুযোগ-সুবিধার কথা জানি না। অনেকে সরকারি ঋণ নিয়ে সঠিক কাজে ব্যবহার করে আবার অনেকে টাকাটা পুরোপুরি ভুলভাল কাজে নষ্ট করে ফেলে। তাই মানুষ বুঝেই ঋণ দেওয়া উচিত। স্টিমের মত আপনার কিছুটা এনার্জি যদি আমাকে এক মাসের জন্য ডেলিগেট করতেন তাহলে খুব ভালো হতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38