You are viewing a single comment's thread from:

RE: All regarding quality posts and quality comments

in Incredible India3 years ago (edited)

Now, my question to all those comment creators is; do we call these comments quality comments?

কখনোই না;
এটা কোনো মানসম্মত মন্তব্য হতেই পারে না। আর আমিও জানি যে পোস্ট অনুসারে মন্তব্য না করে যদি এই সব শব্দ ব্যবহার করি, সেগুলো স্প্যামিংয়ের আওতায় পড়বে।

আমার একটি পোস্টে আজ এরকম একটা মন্তব্য আমি লক্ষ্য করেছি।

আমিও চেষ্টা করবো, আমার সবটা দিয়ে আপনার আজকের লেখা মন্তব্যের সকল দিক নির্দেশনা অনুসরণ করার। কারণ একজন আদর্শ স্টিমিয়ান হতে হলে অবশ্যই মানসম্মত পোস্টের সাথে মানসম্মত মন্তব্যও প্রয়োজন।

আমার ব্যক্তিগত অভিমত আপনার লেখার সাথে আমি যুক্ত করতে চাই। অনেক স্টিমিয়ান কি?কিভাবে? একটা পোস্ট লিখবে এটা বুঝতে পারে না। এটার প্রধান কারণ, তারা অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়ে না।

যতো বেশি পোস্ট পড়া ও সাথে মন্তব্য করা হবে, ততো বেশি সৃজনশীলতা তৈরি হবে নিজের মধ্যে। তাই পোস্ট পড়ার অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে মন্তব্যের মানও উন্নত হবে।

অবশ্যই ভয়েস টাইপের অভ্যাসও ত্যাগ করতে হবে‌। আপনাকে অনেক অনেক ধন্যবাদ @sduttaskitchen(এডমিন ম্যাম) মন্তব্যের দিকনির্দেশনা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62568.13
ETH 1763.39
USDT 1.00
SBD 0.39