সতর্কতাই আমাদের নিরাপত্তা।

in Incredible India8 months ago
1000006747.jpg

Hello Steemians,
বন্ধুরা, কেমন আছেন সবাই? মাঝেমধ্যে দেখবেন এমন কিছু ঘটনা আমাদের চোখের সামনেই ঘটে যায় যেটা চাইলে ও আমরা এড়াতে পারি না। আমাদের স্থানীয় বাজারে ঠিক তেমনই একটা ঘটনা দেখলাম গতকাল বিকেলে। ইদানিং বাজারে কাজ ছাড়া যাওয়া হয় না বললেই চলে। তবে হঠাৎ গতকাল আইস্ক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই বাজারে গিয়েছিলাম।

বাজারের তিন রাস্তার মোড়ে যেতেই বাম পাশে থাকা একটা রাজনৈতিক দলের অফিস যেখানে চোখ পড়তেই মধ্য বয়সী দুই ব্যক্তিকে দেখলাম। আমার কাছে প্রয়োজন মনে হয়নি তাই আর যেচে কথা বলিনি। যাইহোক, আইস্ক্রিম খেতে খেতে আমি পশ্চিম পাশের দোকানের সামনে চেয়ারে বসে আরাম করে আইস্ক্রিম খাচ্ছিলাম।

1000006745.jpg
1000006744.jpg
1000006748.jpg

হঠাৎ রাস্তার তিন মাথায় হট্টগোল শুনেই ঐদিকে মনোযোগ দিয়েছিলাম। দেখলাম বড় কোনো দূর্ঘটনা বা সাপ খেলা দেখানোর মতো ভীড়। এমন কোনো দিনই নেই যেদিন কোনো না কোনো দূর্ঘটনা ঘটছে না। এমনকি আমাদের বাড়ির সামনের রাস্তাতেই রয়েছে একটা মৃত্যফাদ, যেখানে সপ্তাহে ১বার দূর্ঘটনা ঘটবেই। আমিও একটু এগিয়ে গেলাম দেখার জন্য, তবে সন্নিকটে পৌঁছানোর আগেই সোরগোলে বুঝতে পারলাম যে এখানে মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা চলছে।

1000006750.jpg
1000006749.jpg

এই লোকগুলো খুব চালাক প্রকৃতির হয়ে থাকে। প্রথমে কোনো স্থানে এসেই এরা এদের কাজ শুরু করে না। প্রথমে এনারা স্থান নির্বাচন করেন যেমন কোনো বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বা গ্রাম্য বাজার। এই তিনটা স্থানেই বোকা বানানোর মতো যথেষ্ট লোক পাওয়া যায়। দেখুন অবস্থা সুযোগ বুঝেই ধান্দা করতে শুরু করে দিয়েছে।

আমি আর বিলম্ব না করেই বাড়িতে ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। জীবন জীবিকার জন্যই এক একজনের এক ধরনের কাজ। আমি ঐ ব্যক্তির কাজকে অসম্মান করছি না , কারণ পঞ্চাশ টাকার বিনিময়ে যদি পঞ্চাশ লাখ টাকা খরচের রোগ ভালো হয়ে যায় তাতে ক্ষতি কি?

এটাই আমাদের সমস্যা, আচ্ছা যদি সত্যিই এমনটা হতো তাহলে কি মানুষ লক্ষ বা কোটি টাকা খরচ করে বাইরে ডাক্তার দেখাতে যেতো না।

এই ফেরিওয়ালাদের মতো মানুষদের থেকে সাবধান থাকার কারণ:-

প্রথমত, এদের দেখানো এবং মানুষকে দেওয়া এই ওষুধ বা যেটাই হোক এটাতে ১০০% কোনো কাজই হয় না। অযথা আমাদের অর্থ নষ্ট হয়।

দ্বিতীয়ত, হতে পারে এরা কোনো অপরাধী যাঁরা নিজেদের লুকানোর জন্য এভাবে অজো পাড়া গায়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমাদের আশেপাশের গ্রামে এই ধরনের ওষুধ বিক্রেতা ও ফেরিওয়ালাদের বেশ দেখা যায়।

একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেই হবে। হয়তো এক বছরিবড় জোর অতিবাহিত হয়েছে, আমাদের পাড়ার উত্তর দিকের একটা পরিবার যাদের পরিবারে লোকসংখ্যা মাত্র তিনজন। ছেলে, ছেলের স্ত্রী ও ছেলের মা, সকাল হতেই ছেলে তাঁর কাজে বেরিয়ে যেতো। একদিন দুপুর বেলা সন্ন্যাসীর বেশে এক মধ্যবয়সী লোকের আগমন ঘটলো। যিনি জাদুকরের মতো একটা স্বর্ণের আংটি দিলে দুইটা ফিরিয়ে দিচ্ছিল।

মানুষ কতোটা লোভী, সহজ-সরল ও বোকা হতে পারে। যাইহোক, একটা সময় ঘরের সকল স্বর্ণালঙ্কার বের করে দিয়েছিল। তারপর ঐ ব্যক্তি চোখ বন্ধ করতে রাখতে বলেছিল যতোক্ষণ না তিনি বলবেন চোখ খোলা যাবে না। খেলা শেষ, কিছু সময় অপেক্ষার পর আর ঐ সন্ন্যাসী উধাও।।

এইরকম আমাদের কাছাকাছি একটা বাড়িতে ডাকাতির ঘটনা ও ঘটেছিল। প্রকৃতপক্ষে, কোনো কিছুই খুব সহজ না আর যদি এইরকম হয় তাহলে সেইটাতে নিঃসন্দেহে কোনো না কোনো সমস্যা থাকবে।

যাইহোক, আমার উদ্দেশ্য সকলকে সতর্ক করা। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  


curated by: @dexsyluz

 8 months ago 

@dexsyluz, thank you so much sir

Loading...

Your post serves as a strong reminder to remain vigilant in our everyday lives. Many individuals become victims of scams or deceit due to desperation, greed, or naivety, and as you pointed out, these events frequently occur in crowded public areas like markets or bus stations. The tale of the family who lost their jewelry to a con artist illustrates how easily trust can be exploited. As you correctly mentioned, nothing of value comes without effort, and we should always be wary of those who prey on others.staying cautious and alert is indeed our greatest defense.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63571.03
ETH 1680.88
USDT 1.00
SBD 0.41