আম পায়েস তৈরির রেসিপি

in Incredible India14 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটা আমার কাছেও নতুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তার নাম হলো 'আম পায়েস'। সত্যি কথা বলতে পায়েস তো আগে অনেকবার খেয়েছি। জন্মদিন হোক বা যেকোনো শুভ দিন বাড়িতে পায়েস রান্না হয়েই থাকে। তাই সেটা কোনো নতুন রেসিপি নয়। তবে এখন গরমকাল। সবার বাড়িতেই আম খাওয়ার ধুম এখন। বাড়িতে এখন কোন ফল থাকুক কিংবা না থাকুক আম থাকবেই।

গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে সামনে একটা রেসিপি এলো। এটা হল এই আম পায়েসের রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখলাম। রান্নার পরে ওনারা সেটাকে এত প্রশংসা করছিল যে মনে হচ্ছিল আমাকেও যদি একটু দিত আমিও খেয়ে দেখতাম এটা কেমন খেতে হয়। তবে সেটা তো কোনভাবেই সম্ভব নয়। তাই যখন দেখলাম আম পায়েস বানানোর জন্য যা যা উপকরণ দরকার, বাড়িতে তার প্রায় সবকটিই রয়েছে, তখন মনস্থির করে নিলাম যে আমি বাড়িতে আম পায়েস বানাবো। সেই মতোই আজকে সকালে আম পায়েস বানানোর কাজে লেগে পরলাম।

1000448085.jpg

চলুন তাহলে দেখে নিই এই আম পায়েস তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে-----

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
গরুর দুধ১.৫ লিটার
চিনিপরিমাণ মতো
গুঁড়ো আমুল দুধদুই প্যাকেট
পাকা আমদুটো
কাজুবাদাম৫০ গ্রাম
কিসমিস৫০ গ্রাম
গোবিন্দভোগ চাল১০০ গ্রাম
ঘিদুই চামচ
এলাচতিনটে
১০almond১০০ গ্রাম

1000447490.jpg

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমে কড়াইতে ১.৫ লিটার দুধ ঢেলে গরম করার জন্য ওভেনে চাপিয়ে দেবো।

1000447491.jpg

ধাপ ২ :

এরপর অন্যদিকে একটি বাটির মধ্যে ১০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল নিয়ে চালগুলো একবার ধুয়ে নেব। এরপর তারমধ্যে এক চামচ ঘি মিশিয়ে খানিকক্ষণ রেখে দেব।

1000447894.jpg

ধাপ ৩ :

এরপর দুধ ভালো ভাবে ফুটে গেলে তার মধ্যে তিনটে গোটা এলাচ দিয়ে দেব।

1000447896.jpg

ধাপ ৪ :

এরপর দুধের মধ্যে ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব।

1000447898.jpg

ধাপ ৫ :

এরপর দুটো আমের pulp বের করে নেব।

1000448070.jpg

ধাপ ৬ :

এরপর আমের pulp, বেশ কয়েকটি almond, পরিমাণ মতো চিনি, এক প্যাকেট গুঁড়ো আমুল দুধ পেস্ট করে নেব।

1000448072.jpg

ধাপ ৭ :

এরপর ওভেনে অন্য আরেকটি কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে এক চামচ মত ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে এলে তার মধ্যে তৈরি করে দেখা পেস্ট দিয়ে দেব।

1000448074.jpg

ধাপ ৮ :

  • এরপর তার মধ্যে দিয়ে দেব সামান্য গুঁড়ো আমুল দুধ ও গরম দুধ। তারপর সেই মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আঠালো হয়ে আসছে। তাহলেই আমাদের আম পায়েসের প্রধান উপকরণ টি প্রস্তুত হয়ে যাবে।*

1000448076.jpg

ধাপ ৯ :

অন্যদিকে এই সময়ের মধ্যে চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সেই সময় সামান্য গরম দুধ তুলে তার মধ্যে এক প্যাকেট গুঁড়ো আমুল দুধ গুলিয়ে নেব। তারপর সেটা পায়েসের মধ্যে দিয়ে দেবো। এরপর খুব সামান্য চিনিও দিয়ে দেব।

1000448080.jpg

ধাপ ১০ :

এরপর তার মধ্যে সামান্য কাজুবাদাম ও কিসমিস দিয়ে দেব।

1000448082.jpg

ধাপ ১১ :

তারপর পায়েসটা অন্য কড়াইতে তৈরি হয়ে থাকা আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়িয়ে দশ মিনিট ফুটিয়ে নেব। খুব ভালোভাবে মিশে গেলে এবং আঠালো হয়ে এলে নামিয়ে নেব।

1000448084.jpg

তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আম পায়েস।।

1000447535.jpg


ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা পায়েস টা খেতে খুব ভালো লাগছিল।বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে। খেতে খুব টেস্টি হয়েছিল। এই গরমের দিনে আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এইরকম টেস্টি টেস্টি আম পায়েস।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44