শালগম দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি
| Made by Canva |
Hello,
Everyone,
আশা করি সকলে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন ।দেখতে দেখতে গরমকে বিদায় জানিয়ে শীতের আগমন ঘটলো। শীত আসার সঙ্গে সঙ্গে বাজারে শীতে নানা সবজি ভরপুর । যারা সবজি প্রিয় তারা এই শীতের সময়টা বেশ উপভোগ করে ।শীতের সিজনের এই মজাদার সবজিগুলো সবার ভালো লাগে।
আমি মাছ-মাংস যতটা পছন্দ করি তার থেকে সবজিটা বেশি পছন্দ করি ।কিছু কিছু সবজি আছে যা শীতের সিজনে বেশি ভালো লাগে ।বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে অনেক বৈজ্ঞানিক উন্নতি হয়েছে ,যার ফলে কিছু কিছু সবজি আমরা বারোমাস পেয়ে থাকি।
কিন্তু আমরা বারো মাস সবজিগুলো পেলেও শীতের সময় সবজির যে একটা স্বাদ থাকে সেই স্বাদ অন্য সিজনে পাঙয়া যায় না। তেমনি একটি সবজি হল শালগম । অনেকেই এই শালগম খেতে চায় না ।তারা বলে থেকে শালগম থেকে গন্ধ আসে, খেতে ভালো লাগে না ও জ্বলজ্বল লাগে ।
আজকের রেসিপিটি তাদের জন্য। যারা একদমই শালগম পছন্দ করেনা তারা এই রান্নাটা একবার রান্নাকরে খেয়ে দেখেন ।আমার বিশ্বাস তারাও শালগমের প্রেমে পড়ে যাবেন। যারা শালগম পছন্দ করে তাদের তো কোন কথাই নেই ।
আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি ।শালগম দিয়ে মুরগির মাংস রান্না করতে আমার যা যা উপকরণ প্রয়োজন হয়েছিল তা নিম্নে দেয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নং | উপাদান | পরিমান |
|---|---|---|
| ১ | কচি শালগম | দুটি |
| ২ | মুরগির মাংস | ৫০০ গ্রাম |
| ৩ | পেঁয়াজ | একবাটি |
| ৪ | রসুন বাটা | ২ চামচ |
| ৫ | আদা বাটা | ১ ১/২ চামচ |
| ৬ | জিরা গুড়া | এক চামচ |
| ৭ | ধনিয়া গুড়া | এক চামচ |
| ৮ | হলুদ গুঁড়া | এক চামচ |
| ৯ | মরিচ গুঁড়া | দুই চামচ |
| ১০ | গরম মসলা গুড়া | ১ ১/২ চামচ |
| ১১ | কাঁচা মরিচ | ৪টা |
| ১২ | গোটা এলাচ | ২টা |
| ১৩ | দারচিনি | ২ টুকরা |
| ১৪ | তেজপাতা | ১টা |
| ১৫ | লবণ | পরিমাণ মতো |
| ১৬ | সাদা তেল | পরিমাণ মতো |
রন্ধন প্রণালী
ধাপ ১ |
|---|
আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি ।মুরগিটা অনেক বড় ছিল। মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ।এই রান্না ক্ষেত্রে কচি শালগম নিবো। মাংস দিয়ে শালগম রান্না করার ক্ষেত্রে নরম কচি শালগম গুলোই বেশি সুস্বাদু হয়। যেহেতু এখন শীতের শুরু এবং নতুন শালগম আসতে শুরু করেছে । দুটি শালগম নিলাম এবং ডুমু ডুমু করে কেটে নিলাম।
ধাপ ২ |
|---|
শালগম হালকা সেদ্ধ করে নেব তাতে আর শালগমের গন্ধটি থাকবে না
ধাপ ৩ |
|---|
গরম মসলা গুড়া পাশে রেখে দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেন মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিব । আমার হাতে সময় ছিল না তাই আমি মেরিনেট করে বে্শি সময় রাখিনি।
কড়াইতে পরের মত তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব । তেলের ভিতরে সামান্য লবন ও হলুদ দিলাম । শালগম গুলো ভেজে নেব তাতে শালগম খেতে আরও সুস্বাদু হবে।শালগমগুলো ভেজে তুলে রাখলাম ।
ধাপ ৪ |
|---|
সেই তেলে গোটা এলাচ , দারচিনি ও তেজপাতা ফোড়ন দিলাম । পেঁয়াজকুচি দিয়ে কিছু সময় ভেজে নিব। যখন পেয়াজ নরম হয়ে আসবে তখন মেরিনেট করা মাংস গুলো দিয়ে দেব ।আমি কিছু গোটা রসুন রেখেছি ।মাংসের সাথে গোটা রসুন সত্যি অনেক সুস্বাদু হয়। আমি তো সেই রসুন দিয়ে ভাত খেতে পারি এক থালা ।
ধাপ ৫ |
|---|
তবে রসুন এখনি দেবনা কিছুক্ষন পরে দিব । মাংস ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু দেশি মুরগি তাই এটি শক্ত হয়ে থাকে । মাংস যতটা ভালো করে কষানো হবে ততটাই সুস্বাদু হবে ।
ধাপ ৬ |
|---|
মাঝে মাঝে ঢাকনা তুলে দিয়ে নেরে দিতে হবে নইলে মাংস লেগে যেতে পারে। লেগে গেলে সে মাংস খেতে ততটা সুস্বাদু হয় নালক্ষ্য রাখতে হবে যেন মাংস কড়াইতে লেগে না যায় মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়েও ভালো করে কষিয়ে নিতে পারে।
ধাপ ৭ |
|---|
মাংস ভালোভাবে কষানো হলে ভেজে রাখা শালগম দিয়ে অল্প কিছু সময় কষিয়ে নেব ,তার সাথে রসুন গুলো দিলাম । আরো দুই মিনিট কষিয়ে নেব।
ধাপ ৮ |
|---|
সবকিছু কষিয়ে নেয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিলাম । কিছুটা বেশি পানি দিতে হবে কারণ এটি দেশি মুরগি রান্না করতে বেশি ভালো লাগে।
প্রথমে চুলার জ্বাল বাড়িয়ে দেব এবং যখন সমস্ত কিছু হয়ে আসবে তখন জ্বাল লো রেখে আরো কিছু সময় রান্না করবো ।যেহেতু মাংস রান্না প্রায় হয়ে এসেছে তাই গরম মসলা দিয়ে আবার কিছু সময় ঢেকে দিলাম। মাঝখানে অবশ্য একবার লবণ ঠিক আছে কিনা তা চেক করে নিলাম ।তৈরি হয়ে গেল শালগম দিয়ে মাংস রান্না।
এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল । এর কালার যত সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। হঠাৎ কেউ বুঝতেই পারবে না যে আপনি শালগম দিয়ে রান্না করেছেন ।
গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শালগম দিয়ে মাংসের ঝোল দুর্দান্ত লাগে। অনেক রাত হয়ে গেল আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোন রেসিপি নিয়ে আবার আসব ।
◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦
| Device | Description |
|---|---|
| Smartphone | Redmi |
| Smartphone Model | Redmi Note 13(2024) |
| Photographer | @muktaseo |
আমি শালগমের নাম ছাড়া আর কিছু জানি না। আমার বাবার বাড়িতেও কখনো শালগম খেতে দেখি নাই আবার শশুর বাড়িতেও দেখি নাই। তাই এটা কেমন সে সম্পর্কেও কোনো ধারণা নেই।
তবে আজকে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে একবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। আমাকে রান্নায় আগ্রহী করে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।