মজাদার খাবার ‘রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়ি ঘন্ট’
| Made by Canva |
Hello,
Everyone,
আমরা সাধারণত মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে থাকি। বুটের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হয় খাসির মাথা দিয়ে। তা খুব সুস্বাদু হয় । আমি চিন্তা করলাম , যদি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা যায় তবে বুটের ডাল দিয়ে কেন হবে না। তাই আজকে চেষ্টা করলাম এই রান্নাটি করার। তবে চলুন রান্না করা যাক ‘রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়ি ঘন্ট’ । সঙ্গে থাকুন
উপকরণ :
| বুটের ডাল | ৪০০ গ্রাম |
|---|---|
| রুই মাছের মাথা বড় | ১ টা |
| পিয়াজ কুচি | এক বাটি |
| কাঁচা মরিচ | ৪ থেকে ৫ টা |
| জিরার গুড়া | এক চা চামচ |
| হলুদ গুঁড়া | এক চা চামচ |
| মরিচের গুঁড়া | এক চা চামচ |
| দারচিনি | দুই টুকরা |
| এলাচ | দুইটা |
| শুকনা মরিচ | দুইটা |
| আদা বাটা | এক চা চামচ |
| লবণ | পরিমাণ মতো |
| ধনিয়া পাতা | পরিমাণ মতো |
| সরিষার তেল | পরিমাণ মতো |
| গরম মসলার গুড়ো | আধা চা চামচ |
রন্ধন প্রণালী
প্রথম ধাপ |
|---|
বুটের ডালগুলো ভালো করে ধুয়ে নিব এবং তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখব ।মাছের মাথাটি ভালো করে ধুয়ে নিতে হবে । আপনি এখানে কাতল মাছের মাথা, ইলিশ মাছের মাথা , যে কোন বড় মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন । আমি আজকে নিলাম রুই মাছের মাথা।
এবার সামান্য হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া, লবণ ও সমান সরিষার তেল মাখিয়ে নেব ।চুলায় করাই বসিয়ে দিব ।করাই গরম হলে তাতে সরষের তেল দিব ।তেলটা ভালো করে গরম হলে অর্ধেক পিঁয়াজ কুচি ভেজে বাদামী রং করে তুলে রাখবো ।
দ্বিতীয় ধাপ |
|---|
সেই তেলে মাছের মাথাগুলো দিয়ে হালকা ভেজে তুলে রাখবো।
তৃতীয় ধাপ |
|---|
আরও সরিষার তেল দিব । এবার দারচিনি টুকরা , এলাচ, শুকনা মরিচ এবং তেজপাতা দিবো ।একটু হালকা ভেজে বাকি পিয়াজকুচি ছেড়ে দিব । কিছুক্ষণ নাড়তে হবে ।পিয়াজটা নরম হয়ে আসলে আদা বাটা ,মরিচের গুঁড়া ,হলুদের গুড়া , জিরার গুড়া ও লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
চতুর্থ ধাপ |
|---|
যখন তেল ছেড়ে আসবে তখন মাছের মাথাগুলো দিয়ে হালকা কষিয়ে নিব ।কষিয়ে নিয়ে আবার মাথাগুলো তুলে রাখবো কিন্তু মসলা করাইতে থাকবে ।শুধু মাথাগুলো অন্য একটি পাত্রে রেখে দিবে ।
পঞ্চম ধাপ |
|---|
ভিজিয়ে রাখা বুটের ডালগুলো ভালো করে পানি ঝরিয়ে নিব এবং কষানো মসলার ভিতরে ডালগুলো দিয়ে দেব ।আবার কিছুক্ষণ ভেজে নিব । ডালগুলো ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিব ।এই ডালটি একদম ঘন হবে না আবার একদম পাতলা হবে না ।হালকা ঘন হবে ।তাই যেই পরিমাণে ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব ।
ষষ্ঠ ধাপ |
|---|
পানি ফুটে উঠলে এবং ডালগুলো সেদ্ধ হয়ে আসল কিনা তা দেখে নিতে হবে। পানি কমে আসলে মাছের মাথাগুলো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে দিব ।মাথা গুলো হালকা ভেঙ্গে দিব এবং ঢেকে রাখবো ।গরম মসলার গুড়ো দিয়ে দিব ।এরপরে ,ধনিয়া পাতা কুচি দিয়ে উপর থেকে পিঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব । পরিবেশন পাত্রে ঢেলে নিব । তৈরি হয়ে গেল আমার মজাদার খাবার ‘রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়ি ঘন্ট’।
এটি গরম ভাতের সাথে, পোলাও এর সাথে ও পরোটার সাথে খাওয়া যায় । আশা করি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সবাইকে শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি ।
শুভরাত্রি । |
|---|
মুড়িঘণ্ট টার ছবি দেখে জিভে জল চলে এল! বাড়িতে সব সময় মুগডাল দিয়ে রান্না করে।তবে আপনার রেসিপিটা অনেক ভালো লাগল।পরবর্তীতে মুড়িঘণ্ট রান্না করলে আপনার রেসিপি অনুযায়ী করব।ভালো থাকবেন।।
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। অবশ্যই এভাবে রান্না করে খাবেন। এটি খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর ।দেখবেন ভালো লাগবে।
আপনার জন্য রইল শুভকামনা।
আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করেছি কিন্তু বুটের ডাল দিয়েও যে করা যায় এটা মাথায় আসে নাই কখনো। আপনার লেখা পারে নতুন একটা জিনিস জানা হলো।ধন্যবাদ এত চমৎকার একটা রেসেপি শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সম্পন্ন করার জন্য ।সত্যি আপু অনেক সুস্বাদু হয়েছে ।অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন ।
আপনার জন্য রইল শুভকামনা ।
‘রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়ি ঘন্ট’ আমি কখনো ই দেখিনি বা খাইনি।। আজকে আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়িঘন্ট খুব সুন্দর ভাবে তৈরি করা যায়।।।
খুবই চমৎকার একটি রেসিপি পোস্ট করেছেন খুবই ভালো লেগেছে।
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ।এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর ।
আপনার জন্য রইল শুভকামনা ।
রেসিপিটি দেখতে খুব সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে। রুই মাছের মাথা দিয়ে মরু ঘন্ট খেয়েছি কিন্তু বুটের ডাল দিয়ে কখনো খাইনি। এই নতুন রেসিপিটি আমি বাসায় ট্রাই করবো।
এই সুন্দর একটি নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ভালো থেকো।
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ।এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর ।
আপনার জন্য রইল শুভকামনা ।
Why it is called murighanta because it is made of fish head. You mean by Burer Dal is Chickpeas . Is the taste same as Muger daler Murighanta. I heard murighanta is also made of Gobinda Bhog Atap chal. THank you for presenting the post with detailed pictures.
Thank you very much for taking your valuable time to read my post.
আমি কিছুদিন আগে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করার রেসিপি শেয়ার করেছিলাম,, সেখানে এক আপু বলেছিলেন চাল দিয়েও নাকি মুড়ি ঘন্ট করা হয়,,, আর আজকে আপনি বুটের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্নার রেসিপি শেয়ার করেছেন।। আসলে রান্না একটা শিল্পের মতো,,একই রান্না নানান ভাবে করা যায়।।
যাইহোক আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমিও মনে করি রান্না একটি শিল্প। মন দিয়ে রান্না করলে অবশ্যই রান্না খুবই সুস্বাদু হবে ।এখানে আমি পেঁয়াজ ভেজে ববেরেস্তা করে দিয়েছি ।অনেকে আবার চিড়া ভেজো উপরে ছিটিয়ে দেয় সেটাও ভালো লাগে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ধন্যবাদ আপু,, আপনার রেসিপি পোস্টটি পড়ে অনেক টিপস জানতে পারলাম।
খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। আপনার সম্পূর্ণ পোস্টটি পড়েছি যেখানে আপনি মুড়ি ঘন্টটি খুব সুন্দর করে তৈরি করার প্রক্রিয়া উল্লেখ করেছেন। আপনি এর সাথে কোন উপাদান কত পরিমাণ নিয়েছেন তাও উল্লেখ করেছেন। আপনি রেসিপি এর লেখাটি ও খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যা পড়তেও খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।
আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রান্না করাটা আমার খুব শখ তাই আমি চেষ্টা করে নতুন নতুন কিছু রান্না করার এবং যেগুলো আপনাদের সাথে শেয়ার করে আরো বেশি আমার ভালো লাগে আর আপনাদের এরকম ভালোবাসা পেয়ে আমি আরো সুন্দর সুন্দর রেসিপি দিতে আগ্রহী হব সঙ্গে থাকুন নতুন নতুন রেসিপি পাবেন আর অবশ্যই বাসাতে এটি তৈরি করবেন কেমন হলো তাও জানাবেন আপনার জন্য রইল
অবশ্যই চেষ্টা করবো বাসায়। আপনার আরো রেসিপি এর অপেক্ষায় রইলাম আপু।
বুটের ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট। দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। আমি যদিও মুগডাল দিয়ে তৈরি করে থাকি। কিন্তু আজকে আপনি বুটের ডাল দিয়ে তৈরি করেছেন। অবশ্যই চেষ্টা করবো আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে রান্না করার জন্য। চমৎকার একটা রন্ধন প্রণালী উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।
আমি মনে করি রান্না একটি শিল্প। আমি চেষ্টা করি নতুন নতুন কিছু রান্না করার । আমি খাসির মাথা দিয়ে অনেক দিন বুটের ডাল রান্না করেছি ।তাই ভেবে দেখলাম মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করা যাক । সত্যি রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে ।আপনিও চেষ্টা করবেন ভালই লাগলো কথা শুনে আর কেমন হলো জানাবেন ।
বুটের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না, আমিও বাড়িতে রান্না করেছি। তবে রুই মাছ দিয়ে নয় অন্য মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করেছিলাম। খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল তবে অতিরিক্ত কাটা কাটা হয়ে যায় এজন্য আমার মেয়ে খেতে পারে না। এ কারণে আর কি এখন আর রান্না করা হয় না। তবে আপনার রেসিপিটা দেখে আবারও এই রেসিপিটি রান্না করে খেতে মন চাইছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।