শুকনা মরিচের বীচি থেকে মরিচ গাছের চারা তৈরি করার সহজ পদ্ধতি

in Incredible India3 years ago

"অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"

আসসালামুইয়ালাইকুম

সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি @mukitsalafi আজকে আপনাদের খুব ই সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমাদের দেশে রান্নায় যুগ যুগ ধরে প্রচলিত ও বহুল ব্যবহৃত একটি উপাদান হচ্ছে মরিচ। আমাদের জিহবায় যে ঝাল জাতীয় স্বাধ আসে এবং যেটি ছাড়া তরিতরকারির কথা কল্পনাও করা যায় না সেই উপাদান মরিচ কিভাবে বাসায় চাষ করবেন তা নিয়েই আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের উপকারে আসবে।

মরিচ বীজ থেকে চারা তৈরি
আমি প্রথমেই দেখাবো কিভাবে আপনি একটি শুকনা মরিচের বীচ থেকে চারা তৈরি করবেন সেই পদ্ধতি। প্রথমে ২-৩ টি ভালো শুকনা মরিচ নিতে হবে। এবার মরিচ গুলো কেটে ভেতর থেকে মরিচের কয়েকটি বিচি বের করে নিতে হবে। এবার একটি বাটিতে পরিস্কার জল নিয়ে মরিচের বীজ গুলো ৪-৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

এবার আসি মাটি প্রস্তুত প্রণালী নিয়ে। মরিচের বীচ থেকে চারা করার জন্যে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে। এর জন্যে দোআশ মাটির সাথে জৈব সার, ইটের গুড়ো ও নারিকেলের ছোবড়া মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এবার মরিচের ভেজা বীচ গুলো তৈরি করা মাটিতে পুতে দিতে হবে। এর পর পানি দিয়ে মাটি গুলো ভিজিয়ে দিতে হবে।

এবার মাটি সহ টবটি ঘর অথবা বারান্দার এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্য এর আলো পড়বেনা কিন্তু আলোবাতাসের ব্যাবস্থা থাকবে। প্রতিদিন সকালে টবের মাটিতে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। ৪-৫ দিন পর মাটিতে পুতে রাখা বীচ গুলো থেকে চারার অংকুরোদগম শুরু হবে। এবং ১-২ দিনের মধ্যে চারাগুলো ১-২ ইঞ্চি হয়ে যাবে।

এ অবস্থায় টবটিকে সূর্য এর আলো পড়ে এমন জায়গায় রাখতে হবে। সকালে ও সন্ধ্যায় প্রতিদিন পানি দিতে হবে। ৭-৮ দিন পর ৪-৫ টি সতেজ সবল চারা রেখে বাকি গুলো তুলে ফেলতে হবে, আপনি চাইলে বাজি চারা গুলো অন্য টবে স্থানান্তর করে নিতে পারেন। এতে করে টবের ৪-৫ টা গাছ ভালোভাবে তাদের খাদ্য পাবে এবং দ্রুত বড় হতে থাকবে। যখন চারা গুলো বড় হবে ১ মাস পর সবথেকে সতেজ গাছটি রেখে বাকি গাছ গুলো তুলে ফেলতে হবে। ১-২ মাসের মধ্যেই ওই একটি গাছে ফুল আসতে শুরু করবে। তখন হাল্কা পানির স্প্রে করবেন। দেখবেন ৭-৮ দিন পর ফুল থেকে কাচা মরিচ আসা শুরু করবে।

এভাবে খুব সহজে বাসায় আপনি মরিচ চাষ শুরু করতে পারেন। এতে করে আপনাদের দৈনন্দিন ডিম ভাজি,ভরতা,মুড়ি মাখায় ফ্রেশ মরিচের চাহিদা একদিকে যেমন পূরণ হবে অন্যদিকে শতভাগ কীটনাশক মুক্ত ফ্রেশ মরিচ খেতে পারবেন।

image.png
Thank you very much for reading my post.
image.png

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement-1

Sort:  
 3 years ago 

আপনি আজকে আমাদেরকে শিখালেন শুকনো মরিচের বিচি দিয়ে কিভাবে চারা তৈরি করা হয়। এবং আপনি খুব সহজভাবে এটি আমাদের দেখিয়েছেন এখন একজন মানুষ যদি শুকনো মরিচের বিচি দিয়ে চারা তৈরি করতে চাই তাহলে সে খুব সহজে করতে পারবে।

আপনি আজকে শুকনো মরিচের বিচি থেকে চারা রোপন করার পদ্ধতি খুব সহজে দেখিয়েছেন সেজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ।

Loading...
 3 years ago 

আরে বাহ,,, আজকে আপনার পোস্ট পড়ার পর আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম! কিভাবে এত সহজে,,,, এত সুন্দর ভাবে শুকনো মরিচের বিচি দিয়ে,,, মরিচের চারা উৎপাদন করা যায়! যেটা আসলেই অনেকটা অবাক করার মত।

অসংখ্য ধন্যবাদ,,, এত কঠিন একটা কাজ এত সহজভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন

 3 years ago 

আমার পোস্টটি এত যত্ন সহকারে পড়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা সব সময়।

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @karianaporras

 3 years ago 

শুকনো মরিচের বিচি থেকে যে মরিচ গাছ হয় আমার জানা ছিলো না।এত চমৎকার একটা জিনিস শিখানোর জন্য ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38