খোসা সহ কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপি

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই?

আমের আচার পছন্দ করেন না এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর। সুপারশপ গুলোতে এখন আচারের জন্যে আলাদা রেক থাকে। বিশেষ করে আমের আচারের চাহিদা অনেক বেশি। গরম কালে কাচা আমের আচার বানানোর প্রতিযোগিতা লাগে প্রত্যেক বাড়ি বাড়ি। কাচা আম ফুরানোর আগেই আমিও আজকে আচার বানিয়ে ফেললাম। কিভাবে সেই মজাদার টক-ঝাল-মিষ্টি আচার বানালাম আজকে সেই রেসিপি শেয়ার করবো।

প্রয়োজনীয় উপকরণ :

চলুন বরাবরের মতই মূল রেসিপি তে যাবার আগে আমি এই আচার বানাতে কি কি উপকরণ ব্যবহার করেছি সেগুলোর নাম ও পরিমাণ জেনে আসা যাক।

কাঁচা আম-১ কেজিসরিষা দানা-২ চামচ
পাঁচ ফোরন-১ চামচ বড় রসুন- ৭-৮ কোয়া
শুকনা মরিচের গুড়া -২ চামচআখের গুড়-২০০ গ্রাম
লবণ -২ চামচ, হলুদ গুড়া-১ চামচ সরিষার তেল - পরিমাণমতো
শুকনামরিচ-৩ টি, জিরা -১ চামচ

আচার বানানোর পদ্ধতি :

ধাপ - ১ :

প্রথমেই ফ্রেশ কাচা আম নিয়ে ১ টি আমকে খোসাসহ চারভাগ করে কেটে নিতে হবে। আম নেয়ার সময় চেষ্টা করতে হবে এমন আম নেয়ার যেগুলোর আটি কেবল শক্ত হয়ে আসছে।

20240503_102254.jpg

ধাপ - ২ :

এবার কাটা আম গুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি চালনির মধ্যে রেখে দিতে হবে, আমের মধ্যে অল্প পরিমাণ লবণ ও হলুদ গুড়া মিশিয়ে রাখলে ১ ঘন্টার মধ্যে আমের পানি ঝরে যাবে।

20240503_143020.jpg

ধাপ - ৩ :

এবার পাঁচ ফোরন, জিরা, সরিষা, ও শুকনা মরিচ হাল্কা করে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। মূলত আচারের প্রাণ হচ্ছে এই ব্লেন্ড করা মসলা।

20240503_143436.jpg20240503_143609.jpg
20240503_144100.jpg

ধাপ - ৪ :

এখন একটি প্যান চুলায় বসিয়ে পরিমাণমতো সরিষার তেল দিলাম। তেল হালকা গরম হলে রসুন কোয়া গুলো ব্লেন্ড করে তেলের উপর ছেড়ে দিলাম। এখন একে একে অন্যান্য মসলা
গুলো দিয়ে দিলাম।

20240503_144516.jpg20240503_144410.jpg
20240503_144626.jpg

ধাপ - ৫ :

এখন মসলা গুলো কষানো হলে কাটা আম গুলো মসলার উপর ঢেলে দিলাম। এখন ভালো করে মসলা গুলোর সাথে আম গুলো মাখিয়ে নিতে হবে যেন, মসলা গুলো আমের ভেতর ভালো ভাবে মিশে যেতে পারে।

20240503_144725.jpg20240503_145134.jpg

ধাপ - ৬ :


এখন আম গুলো ভালোভাবে সেদ্ধ করে নেবার পালা। হাল্কা সেদ্ধ হয়ে এলে আখের গুড় ও অবশিষ্ট গুড়া মসলা গুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম আচে রেখে মাঝে মাঝে আচারের আম উলট পালট করে দিতে হবে।

20240503_150338.jpg20240503_150311.jpg
20240503_150642.jpg

আমাদের আচার বানানো প্রায় শেষের পথে, এভাবে আর ১০ মিনিট রেখে দিলেই আমের আচার প্রস্তুত হয়ে যাবে।

শেষ-ধাপ :


এই ধাপে দেখাবো আমার আজকের কাচা আমের টক-ঝাল-মিষ্টি আচারের ফটোগ্রাফি। চলুন দেখে আসা যাক কেমন হলো

20240503_152200.jpg
20240503_152152.jpg
20240503_152148.jpg
20240503_152144.jpg
20240503_152138.jpg
20240503_151217.jpg
20240503_151207.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung M31
ফটোগ্রাফার@mukitsalafi
লোকেশনDhaka

কাচা আমের আচার খেতেই যে শুধু মজার তা নয় বরং এটি অন্য খাবারের স্বাদ ও বাড়িয়ে দেয়, যেমন খিচুড়ির সাথে আমের আচার এর কম্বিনেশন কারোরই ভুলার কথা নয়। এছাড়া কাচা আমে ভিটামিন সি এর প্রাচুর্য রয়েছে যা আমাদের ইমিউনিটি বাড়াতে পারে, তাছাড়া খাবার হজমে সাহায্য করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহ নানাবিধ গুণাগুণ রয়েছে। বাসায় মেহমান এলে এমন আচার সামনে দিলে নি:সন্দেহে আপনাকে সে অনেকদিন অব্দি স্মরণ করবে।

কেমন লাগলো আজকের আচারের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 2 years ago 

আপনার আমের আচার দেখে জিভে জল চলে আসলো। বাড়িতে আমার মাও আচার তৈরি করে তবে আমি আচার বানানোর সময় সেটা কিভাবে বানাচ্ছে সেটা দেখিনি। সত্যি বলতে আমি ছবি এবং উপকরনের নামসহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই, আপনাকে। প্রতিনিয়ত নতুন কিছু শিখছি, ভালো লাগে আওনাদের এমন উৎসাহ পেলে।

আমের খোসা সহ কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে ৷ আপনি এই রেসিপির সব ধরনের উপকরণ গুলো ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রস্তুত করতে হবে ৷ তারপর যখন সবকিছু প্রস্তুত করে কাচা আম গুলো ঢেলে দিলেন তারপর কিছুক্ষণ পরে আমের আঁচারের কালার টা দেখতে আসলেই অসাধারন হয়েছে ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করেছি সুন্দর করে রেসিপিটি দেয়াত, আওনাদের ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে।

Wow quite interesting to really learn today a new delicacies. Wow I never knew that mango can be used to prepare a meal actually but with the way it is I am so sure it will taste so great

 2 years ago 

Thanks you so much dear friend.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59475.47
ETH 1566.79
USDT 1.00
SBD 0.42