প্রেসার কুকারে মুরগীর ঝাল মাংস রান্না করার রেসিপি

in Incredible India3 years ago

"অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"

আসসালামুইয়ালাইকুম

আমি @mukitsalafi কাজ করছি বাংলাদেশ থেকে।আজকে আমি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রান্না আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে আমি প্রেসার কুকারে বয়লার মুরগীর মাংস ও আলুর ঝোল রান্না করবো। আমি গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে। গ্রামে আমার ছোট ভাই শামীম ৮ টি বয়লার মুরগি বাড়ীতেই বড় করেছেম সেখান থেকে আমার জন্যে একটা ৪ কেজি ওজনের মুরগী রেখে দিয়েছিল। সেটি আমি পরে ফ্রিজিং করে ঢাকায় নিয়ে আসি। আজকে সেই মুরগী রান্না করছি। এর জন্যে কি কি উপাদান দরকার সেগুলোর পরিমাণ গুলো আগে দেখে নেয়া যাক

উপকরণ সমূহ

উপকরণপরিমাণ
মুরগীর মাংসহাফ কেজি
আলু২ টি মাঝারি সাইজ
তেল১ কাপ
পেয়াজ কুচি৪ টা
কাচা মরিচ৫-৬ টি
শুকনা মরিচ৫ টি
মরিচের গুড়ো১ চামচ
রসুন৫-৭ কোয়া
জিরা১ চামচ
আদাপরিমাণমত
হলুদ১ চামচ
লবণপরিমাণমত
পানিপরিমাণমত
এলাচ৩-৪টি
দারচিনি২-৩ টুকরা
লং৫ টি
তেজপাতা২ টি

রান্নার পদ্ধতি

রান্নার শুরুতেই আমি প্রথমে মসলা গুলো ব্লেন্ন্ডারে ব্লেন্ড করে নিবো। আপ্নারা চাইলে বাটনাতেও করতে পারেন। এর জন্যে উপরের উপকরণগুলো যেমন: শুকনা মরিচ,মরিচের গুড়ো,পেয়াজ কুচি,রসুনকোয়া,হলুদের গুড়ো,লবণ,জিরা ও আদা ব্লেন্ডারে নিয়ে নিবো।এবার দুই মিনিট ধরে ভালোভাবে ব্লেন্ড করে নিবো। তাহলে আমার মুরগীর মাংসের মসলা তৈরি হয়ে গেলো।

এবার প্রেসার কুকারে পরিমাণ মত সরিষার তেল গরম করে গোটা মসলা দিয়ে দিবো। এর পরে পেয়াজকুচি হালকা ভেজে নিবো।এর পরে উপরের ব্লেন্ড করা মসলা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিবো। এখন আলু ও মুরগীর মাংস গুলো প্রেসার কুকারে ঢেলে দিবো। এখন ৫-৮ মিনিট ভালোভাবে কষিয়ে নিবো। অবশ্যই এই পুরো সময়ে প্রেসারের ঢাকনা খুলে রাখবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মত পানি দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিবো।

আমার মুরগীটা বেশ বড় সাইজের ছিল।৪ কেজি মত। তাই আমি প্রেসারে ৩ টা সিটি দিয়ে নিয়েছি। তা নাহলে এর মাংস শক্ত থেকে যেত। আপনাদের মুরগীর সাইজ বুঝে প্রেসারের সিটি দিয়ে নিবেন। নাহলে অতিরিক্ত সিটি দিলে মাংস গলে যেতে পারে।

এখন প্রেসারের ঢাকনা খুলে লবণ সহ সব পরিমাণ ঠিকমতো হয়েছে কিনা টেস্ট করে নিবো। এর পরে হাফ চামচ ভাজা জিরার গুড়ো,৪-৫ টা কাচা মরিচ দিয়ে নামিয়ে নিবো। ঝোল কতটুকু রাখবেন সেটা আপনার উপর নির্ভর করে। তাই সেভাবে পানি দিয়ে নিবেন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার মুরগীর মাংসের লাল ঝোল তরকারি।

image.png
Thank you very much for reading my post.
image.png

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement-1

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একজন ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে রান্না করতে পারেন সেজন্য।

আপনি গ্রামে গেছিলেন, সেখানে আপনার ছোট ভাই আপনার জন্য একটা মুরগি রেখেছিল। আর সেই মুরগির মাংস আপনি ঢাকা নিয়ে এসে খুব সুন্দর ভাবে রান্না করেছেন। এবং এর সকল উপকরণ খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন।

খুব ভালো লাগলো আপনার রেসিপি পোস্ট পড়ে।

 3 years ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,, একটা ছেলে হয়ে এত সুন্দর ভাবে মুরগির ঝাল মাংস রান্না করার জন্য। সেই সাথে আপনি আমাদেরকে মুরগির ঝাল মাংস কিভাবে রান্না করতে হয়। সেই রেসিপিটা এবং উপকরণ পরিমাণ সম্পূর্ণটা,,,, আমাদের সাথে শেয়ার করেছেন।

অবশ্যই চেষ্টা করব,,, আপনার রেসিপি ফলো করে মুরগির ঝাল মাংস রান্না করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Loading...
 3 years ago 

@mukitsalafi

ভাই কথায় আছে ঘ্রানেই ভোজন, তবে আজ বলতে ইচ্ছা করছে দেখেই ভোজন। আমি মাংস খুব বেশি পছন্দ করি তাই বললাম।

যেহেতু, আপনি রেসিপি উপস্থাপন করেছেন ভাই, তাই recipe এই হ্যাশট্যাগ প্রথমে দেওয়া ভালো। কারণ পোস্ট অনুসারে recipe আপনার key hashtag. অন্যের লেখাতে মন্তব্যের মাধ্যমে নিজেকে আরও বেশি হাইলাইট করুন।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া মুরগির মাংসের এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। দেখতে অনেক লভনীয় লাগছে।অনেক সহজ ও সুন্দর ভাবে রেসিপিটি আপনি তুলে ধরেছেন। অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

প্রেসার কুকারে মুরগীর ঝাল মাংস রান্না করার রেসিপি আসলে খুব সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন, এবং আমি নিজেও ফাঁকে মাঝে চেষ্টা করি প্রেসার কুকারে রান্না করার জন্য কারণ আমাদের যখন একটু কাছ থেকে রুমে আসতে দেরি হয়ে যায় তখন আমরাও চেষ্টা করি, এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই রান্নার রেসিপিটি অনেক সুন্দর ভাবে সাজিয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং ব্যক্তিগত ভাবে বলছি মুরগির ঝাল মাংস রান্না আমার খুবই প্রিয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 63806.73
ETH 1725.77
USDT 1.00
SBD 0.42