You are viewing a single comment's thread from:

RE: কুমিল্লার ঐতিহ্যবাহী একটি খাবার

in Incredible India2 years ago

আমি এর আগে শুনেছি যে ঈদের দিন চালের রুটি আর মাংস খাই। এর আগে আমাকে অনেক বান্ধবীরা ঈদের দিনে নেমন্তন্ন করেছিল। কিন্তু আমার সেভাবে কোনদিন যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ওরা গল্প করত ঈদের দিন ওরা কিভাবে কাটায়। অনেক বান্ধবী এখনো নেমন্তন্ন করে ঈদের দিন তাদের বাড়ি যাওয়ার জন্য। তবে আপনার পরিবারে যেমন সবার মধ্যে বন্ধন মজবুত। জমি জমা এখনো ভাগ করা হয়নি। আপনাদের মত আমাদের পরিবারের এখনো সবাই একসাথে রয়েছে ।আমাদেরও জমি জমা কিছুই ভাগ করা হয়নি। ভাগ করার প্রশ্নই ওঠেনা। কারণ আমরাও একসাথে থাকতে খুব ভালোবাসি। একসাথে থাকার মজাই আলাদা।

Sort:  
 2 years ago 
  • হ্যাঁ দিদি ঈদ মানেই চালের রুটি চালের রুটি ছাড়া কোন ঈদ ই কল্পনা করা যায় না। বিশেষ করে কোরবানির ঈদে চালের রুটির প্রচলন একটু বেশি হয়ে থাকে। আর যে কোন বস্তু দিয়েই রুটি খুব সুস্বাদু হয়। তবে অনেকে সবজি দিয়েও খেয়ে থাকে। আমার কাছে যে কোন মাংস দিয়ে চালানো রুটি খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42