নিরামিষ আলু ফুলকপির রেসিপি

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন?আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

IMG20250208120709.jpg

শীতকালে আমাদের অত্যন্ত পরিচিত সবজির মধ্যে ফুলকপি অন্যতম। শীতকালে প্রায় দিন প্রত্যেক ঘরে ঘরে ফুলকপি ,বাঁধাকপি, মটরশুঁটি সমস্ত কিছুই আমরা খেয়ে থাকি। গরমকালের থেকে শীতকালে খুব ভালো ভালো সবজি পাওয়া যায় ।আর এখনকার দিনে প্রায় সারা বছরই ফুলকপি, বাঁধাকপি , মটরশুঁটি সবকিছুই পাওয়া যায়। তবে যে ঋতুর সবজি সেই ঋতুতেই খেতে বেশি ভালো লাগে। তবে নিরামিষের দিনে মুখরোচক তরকারি বানালে খেতে খুবই সুস্বাদু লাগে। যেকোনো সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। সবজি খেলে শরীর ভালো থাকে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নিরামিষ ফুলকপি দিয়ে আলুর তরকারি।

ভিডিও লিংক

চলুন তাহলে শুরু করি আজকে নিরামিষ ফুলকপি দিয়ে আলুর রেসিপি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
একটা গোটা ফুলকপি১ টা
বড়ো সাইজের আলু২ টা
টমেটো১ টা
মটরশুঁটিপরিমাণ মতো
কাঁচা লঙ্কা৫ টা
সরষের তেল৫০ গ্ৰাম
শুকনো লঙ্কা১ টা
গোটা জিরেহাফ চামচ
আদা বাটা১ চামচ
১০জিরে গুঁড়ো১ চামচ
১১মিট মসলাহাফ চামচ
১২চিনিসামান্য
১৩গরম মসলাহাফ চামচ
১৪হলুদ১ চামচ
১৫লবণদেড় চামচ

IMG_20250523_203625.jpg

প্রথম ধাপ

প্রথমেই পরিমাণ মতো আলু ,ফুলকপি সাইজ করে কেটে নিয়েছিলাম। ফুলকপিতে দেওয়ার জন্য মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো রেডি করে নিয়েছিলাম।

IMG_20250523_204539.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে ছিলাম পাত্রে কিছুটা জল দিয়ে তারপরে ফুলকপি গুলো হালকা সিদ্ধ করে নিতে হবে। যাদের গ্যাসের সমস্যা থাকে ফুলকপি হালকা সিদ্ধ করে নিলে তাহলে খেলে আর কোন অসুবিধা হয় না। সিদ্ধ করা হয়ে গেলে জল ঝরানোর জন্য খানিকক্ষণ রেখে দিতে হবে।

IMG_20250523_204610.jpg

তৃতীয় ধাপ

এরপর আবারো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে জল ঝরিয়ে রাখা ফুলকপি গুলো তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে ।

IMG_20250523_204651.jpg

চতুর্থ ধাপ

কড়াইতে আরো খানিকটা তেল এড করে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিতে হবে ।এরপরে কেটে রাখা আলু গুলো কড়াইতে দিয়ে ভাজতে হবে। ভাজার সময় আমি সামান্য লবন ,হলুদ অ্যাড করে দিয়েছিলাম।

IMG_20250523_204728.jpg

পঞ্চম ধাপ

আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে ছাড়িয়ে রাখা মটরশুঁটি কেটে রাখা টমেটো আর কাঁচালঙ্কা আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250523_204806.jpg

ষষ্ঠ ধাপ

সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কড়াইতে এক চামচ আদা বাটা আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20250523_204055.jpg

সপ্তম ধাপ

খানিকক্ষণ কষানো হয়ে গেলে সামান্য মিট মসলা দিয়ে আরো ভালোভাবে কসিয়ে নিতে হবে ।

IMG_20250523_204830.jpg

অষ্টম ধাপ

এবারে পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

IMG_20250523_204916.jpg

নবম ধাপ

চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে তরকারির ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক তখনই ভেজে রাখা ফুলকপি গুলো ঝোলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারো খানিকক্ষণ ঢেকে রাখতে হবে।

IMG_20250523_204233.jpg

দশম ধাপ

আবারো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250523_204245.jpg

শেষ ধাপ

এরপরে সামান্য গরম মসলা দিয়ে নাড়াচাড়া করতে হবে ।আমি এখানে সান রাইজের গরম মসলা ব্যবহার করেছিলাম।

IMG_20250523_204256.jpg

তৈরী

এরপর কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষের দিনে নিরামিষ আলু ফুলকপি তরকারি।

IMG_20250523_204309.jpg

রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয়েছিল। এইভাবে যেকোনো রেসিপি তৈরি করলেই নিরামিষের দিনে ভাত খেতে খুব ভালো লাগে ।গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আলু ফুলকপির তরকারি খুবই ভালো লাগে। ঘরোয়াভাবে রেসিপি তৈরি করে খেলে স্বাস্থ্যের পক্ষেও অনেকটা উপকারী। আমি সবসময়ই যেকোন রেসিপি ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করি। বাড়িতে যেসব রেসিপি প্রতিদিন তৈরি করে খায় সেই রেসিপি গুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি রেসিপিটি সকলেরই ভালো লাগবে। আপনারাও এভাবে রেসিপিটি তৈরি করে বাড়ির প্রত্যেককে খাওয়াতে পারেন ।রেসিপিটি তৈরি করতে আমি আমার পরিমাণ মতো সমস্ত উপকরণ ব্যবহার করেছি। আপনারা সমস্ত কিছু আপনাদের পরিমাণমতো ব্যবহার করবেন।ভিডিও লিংক দেওয়া থাকলো আপনারা চাইলে দেখতে পারেন।


আজ এই পর্যন্তই ।সকলে ভালো থাকুন ।সুস্থ থাকুন। আবার অন্য কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 last year 

ফুলকপি আমার ভীষণ পছন্দের শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমার বেশ ভালো লাগে। আর আপনার এই অসাধারণ রেসিপি টাও বেশ আকর্ষণীয় হয়েছে অবশ্য খেতেও বেশি সুস্বাদু হয়েছে।

তাছাড়া বলতেই হবে আপনার রান্নার হাত বেশ ধৈর্যশীল খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রান্নাটা শেষ করেছেন যেটা দেখতে ভীষণ ভালো লাগছে,,,

আসলে ফুলকপি সবজিটা আমারও অনেক পছন্দের একটি সবজি এমন করে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে আসলে কি বলবো আপনার এই রান্না করা নিরামিষ টি দেখতে অনেকটা লোভনীয় লাগছে এবং প্রতিটি ধাপে ধাপে আমাদের মাঝে রান্নার উপকরণগুলো উপস্থাপন করেছেন এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

শীতের সময় ফুলকপি দিয়ে আলু রান্না করার পর খেতে কিন্তু বেশ ভালই লাগে আর আমাদের এখানে নিরামিষ তরকারি খুব কম রান্না করা হয় কারণ নিরামিষ কেউ খেতে চায় না তবে আপনি চমৎকারভাবে আলু দিয়ে ফুলকপি নিরামিষ তরকারি রান্না করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন আসলে দেখতে লোভনীয় দেখাচ্ছে খেতে কতটা মজা হয়েছে সেটা আমি জানি না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64206.40
ETH 1783.22
USDT 1.00
SBD 0.39