চুলের যত্ন

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG-20250630-WA0005.jpg

এখন বর্ষাকাল। বর্ষাকালে সকলেরই কমবেশি চুল ওঠে। চুল পড়া একটা নিত্যনতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই যুগে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করলেও চুল পড়া কোন কিছুতেই কমছে না। প্রত্যেকের মুখেই শুনতে পাওয়া যায়, এই চুল ওঠার বিষয়টি। ছেলেমেয়ে উভয়েরই চুল ওঠার সমস্যা দেখা যায়। এখনকার দিনে অনেকেই অনেক রকম তেল শ্যাম্পু এছাড়াও প্রাকৃতিক উপাদান দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে। ওইগুলো দিলে নাকি চুল পড়া অনেকটাই কমে যায়। বর্ষাকালে বা গরম কালে এই দুটো সময়েই মাথা ঘামে এর ফলে চুলের গোড়া নরম হয়ে যায় ।এর ফলে প্রচন্ড পরিমাণে চুল ওঠে। আমি যখনই কোন প্রাকৃতিক উপাদান দিয়ে জিনিস তৈরি করে মাথায় লাগায় তখন চুল ওঠা অনেকটাই কমে যায় । কিন্তু কুড়েমির জন্য আবার যখন বন্ধ করে দিই ।তখন আবারো চুল উঠতে থাকে। মানে মাঝে মাঝে উপাদানটি লাগাতে হয়। যে কোন জিনিসই সবসময় দেওয়া সম্ভব না। তবু ও মাঝে মাঝেই চুলে যত্ন নিতে গেলে যে কোন জিনিস ব্যবহার করা উচিত।

যদি কখনো কারোর মুখ থেকে শোনা যায় যে তার চুল পড়া কম হয়। তখনই তার কাছ থেকে সঙ্গে সঙ্গে কৌতূহলের পড়ে জিজ্ঞাসা করি মাথায় কি দেয়। তাতে চুল ওঠা কমে যায়। বেশ কিছুদিন ধরেই ইউটিউব কিংবা ফেসবুক অনেকেই অনেক রকম ভিডিও দিতে দেখছিলাম। দেখার পর আমি নিজেই নিজের মতো করে একটা উপাদান তৈরি করেছি চুলে লাগানোর জন্য। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম উপাদানটি তৈরি করব এমনকি চুলে লাগাবো। কিন্তু ওই যে বললাম কুড়েমির জন্য লাগানো হয় না। কিন্তু সেদিন একদম জেদ করেছিলাম যে উপাদানটি বানাবো এমনকি চুলে লাগাবো। প্রত্যেকটি জিনিস আমার বাড়িতে রয়েছে। তাই বেশ কয়েকদিন আগে সমস্ত উপকরণ রেডি করে তৈরি করে ফেলেছিলাম।

যখন উপাদানটি তৈরি করেছিলাম মনে মনে ভাবছিলাম যে সত্যিই কি চুল পড়া কমে যাবে। কিন্তু উপাদানটি আমি লাগানোর পর যখন শ্যাম্পু করলাম প্রথম দিনেই আমি ফলাফল বুঝতে পেরেছি। আমার শ্যাম্পু করলে প্রচুর পরিমাণে চুল উঠতো। এর জন্য অনেকটা চুল আমি কেটে ফেলেছি। অনেকে বলে চুল কাটলে নাকি চুল ওঠা একটু হলেও কমে। কিন্তু সেদিন ওই উপকরণ লাগানোর পর আমি কোনো রকম সিরাম ছাড়াই চুল আঁচড়ে একদমই অল্প পরিমাণে চুল উঠেছিল। প্রথম দিনে এই উপকরণ দিয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। এরপর বেশ কয়েকদিন ধরে ওই উপকরণটি শ্যাম্পু করার সময় দিতে থাকি। এরপর একদমই কমে গেছে চুল পড়ার পরিমাণ। সব জিনিস আমি আগে নিজে এপ্লাই করি ।তারপরে অন্যকে এপ্লাই করার জন্য বলি। চলুন আজকে আমি কি কি দিয়ে উপকরণটি বানিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করি। উপকরণের মধ্যে দিয়েছিলাম লাল জবা ফুল ,লাল জবা ফুলের পাতা , অ্যালোভেরা, কালো জিরে ,মেথি।

জবা ফুল:-আমি এখানে লাল রঙের জবা ফুল ব্যবহার করেছি। জবা ফুল চুলের যত্নের জন্য ভীষণ উপকারী। জবা ফুল চুলের গোড়া মজবুত করে। নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ।এরকম অনেক রকম উপকার পাওয়া যায়।

জবা ফুলের পাতা:-জবা ফুলের পাতার একই কাজ। এছাড়া চুলে খুশকি থেকে রক্ষা করে। এছাড়া চুলকে ময়েশ্চারাইজার করতে অনেকটাই সাহায্য করে। ও মাথার ত্বক পরিষ্কার রাখে।

মেথি:-মেথি চুলের জন্য খুব উপকারী একটা উপাদান। চুল পড়া কমায় ,নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কালোজিরা:-কালোজিরে চুলের জন্য ভীষণ উপকারী। কালোজিরে চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া চুলের আগা ফাটা সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থাকলে সেই সমস্যা থেকেও অনেকটা মুক্তি পাওয়া যায়। এরকম বহু উপকার পাওয়া যায়।।

অ্যালোভেরা:-অ্যালোভেরা চুলে ব্যবহার করলে চুল ময়েশ্চারাইজার থাকে। এছাড়া চুল পড়া কমে ,খুশকি দূর হয় চুল বাড়তে সাহায্য করে। চুলকে নরম স্বাস্থ্যোজ্জ্বল থাকতে সাহায্য করে। প্রত্যেকটি উপকরণ থেকেই ভীষণ উপকার পাওয়া যায়।

এবার কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG_20250724_190317.jpg

প্রথম ধাপ

প্রথমে সমস্ত উপকরণ আমি এক জায়গায় রেডি করে নিয়েছিলাম। এরপরে জবা ফুল, জবা ফুলের পাতা এছাড়া অ্যালোভেরা সমস্ত কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এক চামচ কালোজিরে আর এক চামচ মেথি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম।

IMG20250723135028.jpg

দ্বিতীয় ধাপ

এবারে সমস্ত কিছু একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম ।পেস্ট করে নেওয়ার পর এবার ওই উপকরণগুলো মাথায় স্কাল্প বা ত্বকে।এ ছাড়া সম্পূর্ণ চুলে লাগিয়ে রাখতে হবে। তিরিশ মিনিট রেখে যে যেমন শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলেই প্রথম দিন থেকেই আপনারা বুঝতে পারবেন।

প্রত্যেকটি উপাদান প্রাকৃতিক উপাদান। এর কোন সাইড এফেক্ট নেই। তবে ব্যবহার করলে নিশ্চয়ই উপকার পাবে। এটা আপনারা হেনা হিসেবেও ব্যবহার করতে পারেন। এই উপকরণ গুলি মাথায় লাগালে কোন কন্ডিশনার বা সিরাম কোন কিছুই ব্যবহার করতে লাগে না। তবে তেল দিয়া চুলে লাগালে কোন ফলাফল পাওয়া যায় না। মাথা শ্যাম্পু করা চুলে লাগাতে হয়।আমি ভীষণ উপকার পেয়েছি। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা চাইলে উপকরণটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে।


আজ এইখানে শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
 last year 

Thank you 🙏

Loading...
 11 months ago 

আপনি প্রাকৃতিক উপাদানে নিজের চুলের যত্ন নেওয়ার জন্য নিজের বাসায় সবকিছু আয়োজন করেছেন এটা দেখে সত্যিই ভালো লাগছে এখন বর্তমান সময়ে এসে চুলের যত্ন নেওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের শ্যাম্পু তেল ব্যবহার করে থাকে যার জন্য আমার মনে হয় আরো বেশি সমস্যা দেখা দেয় এটা ঠিক বলেছেন বর্ষাকালে কম-বেশি মাথার চুল উঠে যায় এবং আশা করি এই উপাদানটি সবাইকে ব্যবহার করা উচিত এবং এটা অবশ্যই ভালো কিছু দিয়েছে বলে মনে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64061.63
ETH 1777.68
USDT 1.00
SBD 0.39