গাজরের হালুয়া তৈরি রেসিপি

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG20250208185139.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। গাজর শীতকালীন সবজি হলেও এখন বারো মাস গাজর পাওয়া যায়। তবে শীতকালে গাজরের দাম একটু কম হয় ।কিন্তু অন্য সময় গুলো বেশ চড়া দামে গাজর বাজারে কিনতে পাওয়া যায়। গাজর হলো একটি পুষ্টিকর সবজি।গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। গাজরের মধ্যে ভিটামিন এ রয়েছে। গাজর নিয়মিত খেলে ত্বকের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।এছাড়া চুলের জন্য খুবই উপকারী। তাই নিয়মিত খাদ্য তালিকায় গাজর রাখা খুবই প্রয়োজন। আমরা গাজর স্যালাড হিসেবেও অনেক সময় খেয়ে থাকি। এছাড়া আমি বাড়িতে সচরাচর কাঁচা অবস্থাতেই গাজর খায়। সেদিন গাজর দিয়েই আমি বাড়িতে গাজরের হালুয়া তৈরি করেছিলাম। ছোট থেকে বড় সকলেরই গাজর খাওয়া ভীষণ প্রয়োজন।

ভিডিও লিংক

প্রথম প্রথম শাশুড়ি মায়ের হাতে তৈরি গাজরের পায়েস খেতে খুবই ভালো লাগলো। আমিও বাড়িতে মাঝে মাঝেই তৈরি করার চেষ্টা করেছি। হঠাৎ সেদিন বাড়িতে বাজার থেকে আনা অনেক টাটকা গাজর ছিল। সেগুলো দেখে লোভ সামলাতে পারিনি। আমি হঠাৎ করেই গাজরের পায়েস তৈরি করেছিলাম। গাজরের পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি। পায়েস খেতে অত্যন্ত সুস্বাদু হয়। লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। গাজরের হালুয়া শুধু মুখে খেতে খুব লাগে।

চলুন তাহলে শুরু করি গাজরের হালুয়া তৈরি রেসিপি বানানোর পদ্ধতি ।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
গাজর৫০০ গ্ৰাম
গরুর দুধ৫০০ গ্ৰাম
তেজপাতা২ টো
এলাচ২ টো
খেজুরের গুড়পরিমাণ মতো
চিনিপরিমাণ মতো
কিসমিস১০ টা
ঘি১ চামচ

IMG_20250527_111841.jpg

প্রথম ধাপ

প্রথমেই পরিমাণ মতো গাজর নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। গাজর গুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি।

IMG_20250527_111856.jpg

দ্বিতীয় ধাপ

এরপর একটা কুরুনির সাহায্যে গাজর গুলোকে কুড়ে নিতে হবে। যত ছোট সাইজ করে কোড়া হবে ততই ভালো। কারণ গাজর সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়।

IMG_20250527_111928.jpg

তৃতীয় ধাপ

এরপরে কুড়ে নেওয়া গাজর গুলো সিদ্ধ করে নিতে হবে ।এর জন্য আমি গ্যাস অন করে কুঁড়ে নেওয়া গাজরের পাত্রটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ লাগে গাজর সিদ্ধ করতে ।আপনারা চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন তাহলে আরো সুবিধা হয়।

IMG_20250527_111955.jpg

চতুর্থ ধাপ

খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে জল ঝরানোর জন্য খানিকক্ষণ রেখে দিতে হবে।

IMG_20250527_112020.jpg

পঞ্চম ধাপ

এদিকে গ্যাস অন করে একটা পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ।দুধ খুব ভালোভাবে ঘন করে জ্বাল দিতে হবে।

IMG_20250527_112047.jpg

IMG_20250527_112101.jpg

ষষ্ঠ ধাপ

খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তেজপাতা আর এলাচ গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হবে।

IMG_20250527_112117.jpg

IMG_20250527_112131.jpg

সপ্তম ধাপ

এবারে ফুটন্ত দুধের মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় আর চিনি দিয়ে দিতে হবে। দেওয়ার পর আরও খানিকক্ষণ দুধ ফুটিয়ে নিতে হবে। চিনি একটু বেশি করে দিতে হবে। গাজরের পায়েস একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগেনা।

IMG_20250527_112146.jpg

অষ্টম ধাপ

এরপর ফুটন্ত দুধের মধ্যে জল ঝরতে দেওয়া গাজর গুলো হাত দিয়ে ভালো করে চিপে দুধের মধ্যে দিয়ে দিতে হবে।

IMG_20250527_112204.jpg

IMG_20250527_112222.jpg

নবম ধাপ

এবারে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা কয়েকটা কিসমিস আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি।

IMG_20250527_112250.jpg

দশম ধাপ

সবশেষে এক চামচ ঘি দিয়ে দিয়েছি।

IMG20250208184945.jpg

তৈরী

এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে তৈরি গাজরের হালুয়া।

IMG20250208185136.jpg

এইভাবে গাজরের হালুয়া খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। শীতকালে গাজর দিয়ে হালুয়া তৈরি করে খেতে খুবই ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটি তৈরি করা যায়। আপনারা ও আপনাদের বাড়িতে একই পদ্ধতিতে হালুয়া তৈরি করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। তবে পায়েসে আমি আমার পরিমাণ মতো দুধ রেখেছি ।আপনারা চাইলে একদম শুকনো শুকনো করতে পারেন। আমাদের বাড়িতে এইরকম খেতেই সকলে পছন্দ করে। আসলে সেদিন গাজরের হালুয়া আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলেই খেয়ে শেষ করে ফেলেছিলাম ।আমরা খেতে ভীষণ পছন্দ করি। ভিডিও লিংক দেওয়া থাকলো আপনারা চাইলে দেখতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।


এইখানেই শেষ করছি।আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...

ওয়াও এটা আমি অনেক পছন্দ করি আপনি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন গাজরের হালুয়া এবং রেসিপি প্রতিটি উপকরণগুলো আমাদের মাঝে সহজভাবে শেয়ার করেছেন এবং এটি দেখতে অনেক লোভনীয় লাগছে আসলে আপনার রেসিপিটি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আমি বিভিন্ন ধরনের ছবি কিংবা নাটকের মধ্যে কিন্তু গাজরের হালুয়া সম্পর্কে ধারণা পেয়েছিলাম তবে এটা খেতে কেমন সেটা কখনো ট্রাই করেনি তবে আজকে আপনার গাজরের হালুয়া তৈরি করার পদ্ধতি দেখে আসলে বেশ ভালই লাগলো বিশেষ করে লাস্ট যে ছবিটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন সেটা দেখে মনে হচ্ছে গাজরের হালুয়া খুবই মজার একটা জিনিস আপনার রেসিপি ফলো করে তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38