আমার স্কুল জীবন।

in Incredible India3 years ago

IMG_20230329_004541.jpg

Hello,
Everyone.

আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আজকের পোস্টে আমি আপনাদের মাঝে আমার স্কুল জীবন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো।

আমার কাছে স্কুল জীবন হলো সবচেয়ে সুন্দর একটি জীবন। যদিও এখন আমি কলেজে পড়ি কিন্তু সেই স্কুলের কথা মনে পড়ে আজও।কতোই না ভালো ছিলো সেই দিনগুলো।আমি চাইলেও এখন আর স্কুল জীবনে ফিরে যেতে পারব না।

pexels-photo-5896424.jpegpexels

আমার আজও মনে পরে সেই কাটানো দিনগুলো।মনে পড়ে যায় বৃহস্পতিবার এর হাফ টাইম ক্লাসের কথা।কতোই না মজ হতো সেই সময়।আবার অন্যান্য দিন অর্ধেক ক্লাস করে স্কুলের দেয়াল টপকিয়ে পার হয়ে আসতাম।

মনে পড়ে যায় সেই সকাল ৭ টাই ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে স্কুলে যাওয়া।বন্ধুদের সাথে সাইকেল নিয়ে কতোই না ঘোরাঘুরি করতাম।আজও মিস করি সেই পিছনের সিটে বসা। আর বন্ধুকে পাশের সিটে বসানোর জন্য খাতা দিয়ে জায়গা ধরে রাখা।

স্কুল জীবনে আমি একটু দুষ্ট বেশিই ছিলাম যার জন্য স্যারদের কাছে আমার নামে বিচার লেগেই থাকতো।মিস করি স্যারদের অন্য নামে ডাকা।ইচ্ছে মতো তাদের নাম দেওয়া।কিন্তু স্যারের সাথে বেয়াদবি করি নি কখনোই। তাদের অনেক সম্মান করতাম।

pexels-photo-5905845.jpegpexels

মিস করি সেই সোনালী দিনগুলো।মিস করি সেই বন্ধুদের।যাদের সাথে কাটানো হতো সারাদিন। কিন্তু এখন ৫ মনিট কথাও হয় না।মনে পড়ে স্কুলের মাঠে ফুটবল খেলার কথা।কতোই না খেলাধুলা করতাম বন্ধুদের সাথে।খুব মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা।

মনে পড়ে যায় সেই স্কুলের সাদা শার্ট এর কথা।তখন ভাবতাম কবে যে কলেজে উঠবো,নিজের ইচ্ছেমতো শার্ট পড়ে কলেজে যাবো।সবচেয়ে মজার বিষয় হলো হোমওয়ার্ক করা।হোমওয়ার্ক না করে নিয়ে যেয়ে কতোই না অযুহাত দিতাই।স্কুল জীবনটা না থাকলে এটা অসম্পূর্ণই থাকতো।

pexels-photo-5905953.jpegpexels

স্কুল জীবন হলো আমাদের সেরা সময়। যেখান থেকে আমরা আমাদের ক্যারিয়ার গড়ে তুলি।স্কুল জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে।মনে পড়ে স্কুলের লাইব্রেরিতে বসে মজার মজার গল্পের বই পড়া। স্কুলের সামনে দিয়ে গেলেই মনে পড়ে যায় সেসব দিনের কথা।চোখের সামনে ভেসে ওঠে স্কুলে কাটানো দিনগুলো।

স্কুল জীবনকে ঘিরে আমাদের সকলেরই কত কত স্মৃতি, গল্প রয়েছে,যা আমরা কখনোই ভুলতে পারব না।স্কুল জীবন সম্পর্কে যতোই লিখি না কেন ততোই যেন লিখতে মন চায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

TQ.png

Q.png

Sort:  

আমার জীবনে অনেক সুন্দর ছিল স্কুল জীবনে আমার বন্ধুরা অনেক ভালো ছিল। তাদের সঙ্গে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড সময় কাটিয়েছি পড়াশোনা করার সময় আমাকে অনেক হেল্প করেছে। কিন্তু তাদের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আর এই স্কুল জীবন্ত আমি দিনে একবার হলেও মনে পড়ে সেই শৈশবের কথা।

Loading...

হুম ভাই আমরা স্কুল জীবনে যখনি টিফিন দেয় আমরা অনেকজন মিলে পালিয়ে বাড়ি চলে আসি স্কুলে থাকতে মন চায় না জন্য ৷ তারপরের দিন যখন স্কুলে যাওয়া হয় ৷ তখন স্যার আমাদের লিস্ট করে রাখে এবং হাতে বারি দিয়ে থাকে ৷ কান ও ধরে দার করায় রেখে দেয় ৷ যাই হোক ভাই স্কুল জীবন নিয়েই ভালোই লিখেছেন ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷ ভালে থাকবেন ৷

 3 years ago 

স্কুল জীবনের সেই সোনালী দিন গুলো কি কেউ কখনো ভুলে যেতে পারে না দুপুরে যখন টিফিন হত সবাই মিলে বসে আড্ডা দেয়া টিফিন করা খেলাধুলা করা সেই দিনগুলো এখনো মিস করি কিন্তু আমরা চেষ্টা করলেই সেই দিনে কখনোই ফিরে যেতে পারবো না।

অসংখ্য ধন্যবাদ আপনার অতীতের কিছু স্মৃতি আমাদের সাথে তুলে ধরার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59996.92
ETH 1580.26
USDT 1.00
SBD 0.42