You are viewing a single comment's thread from:

RE: মেয়েদের জীবনের বাস্তবতা বড় কঠিন//"যদি সেটা হয় একজন গরিবের মেয়ে"(জীবনের গল্প)//দ্বিতীয় পর্ব

in Incredible India3 years ago (edited)

প্রায় প্রত্যেক দিনই মেয়েটার সামনে মেয়েটা শ্বশুর শাশুড়ি ননদ সবাই বলতো। যে যখন কোন পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করে। আর সেই সন্তান যখন ছেলে হয়। তখন নাকি নানার বাড়ি থেকে একটা ছাগল উপহার হিসেবে দিতে হয়। যেটা দিয়ে ওই ছেলের আকিকা দেয়া হয়।

  • এটা সম্পুর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোন নিয়ম নাই। ছেলে মেয়ে যে-ই হোক না কেন, আকিকা দেওয়ার দায়ভার সম্পুর্ন সন্তানের বাবার উপর৷ অর্থাৎ পরিবারের ইনকামের সোর্স থেকে। কিন্তু বর্তমান সব কুসংস্কারাচ্ছন্ন যুক্তিবোধহীন মানুষ এসে উদ্ভট ছড়াচ্ছে।

  • এসব শশুর শাশুড়ী মানুষের মধ্যেই পড়ে না, একজন মেয়ের জন্য তার বাবা বিয়ের আগ পর্যন্ত যে পরিমান অর্থ আর পরিশ্রম দিয়ে থাকেন, বিয়ের পর প্রতিটা স্বামীর উচিত সেই সমস্ত পরিশোধ করা। অথচ কী হচ্ছে?? বিয়ের পরও মেয়ের বাড়ি থেকে অর্থ সম্পদ নেওয়ার ধান্দায় মেতে উঠেছে। এরা কখনো স্বামী হওয়ারও যোগ্য নয়, শশুর শাশুড়ী হওয়ারও যোগ্য নয়। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63508.06
ETH 1785.34
USDT 1.00
SBD 0.39