You are viewing a single comment's thread from:

RE: মানুষ মানুষের জন্য।

in Incredible India3 years ago
  • তারপর বাবা কাকু ও দাদু এবং আমার জেঠাবাবুসহ আরো অনেকে ছিলেন বাড়িতে সবাই মিলে তাকে বেশ মোটামুটি পরিমাণ এর একটি সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা। এবং ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে হাতে তাকে আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করেছি

  • সত্যিই আপনার দানশীলতা ও উদারতা দেখে আমি মুগ্ধ। আমি এমন মানুষকে খুব বেশিই পছন্দ করি। মানুষ মানুষের জন্যই, যদি তাই না হয় তাহলে এদের পাশে দাঁড়াবে কে? আপনাদের মত পরিবার, প্রতি এলাকায় এলাকায় থাকা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে ও আপনার কাকুদেরকে, এমন উদারতা ও দানশীলতার জন্য।

  • আমরা অনেক সময় অনেক টাকা নষ্ট করে ফেলি। বিশেষ করে আমরা ৫ টাকা থেকে এর নিচে টাকাই মনে করি না। অথচ যদি এলাকার ৫০ জন মানুষ যদি ৫ টাকা করে দিত, এমনিতেই কিন্তু ২৫০ টাকা হয়ে যেত। একজন দরিদ্র মানুষের জন্য ২৫০ টাকা অনেক বড় কিছু। তারা চায় শুধু একটু খেয়ে বেঁচে থাকতে। ভালো খাবার বা দামি কাপর নয়। ৫ টাকা বলতে আমি জাস্ট উদাহরণ স্বরুপ বলেছি। আসলে এখানে বড় মনের মানসিকতা খুব বেশি দরকার সবার। এতেই ভালো হবে প্রতিটি দরিদ্রদের জন্য।

  • অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38