"দৈব সন্ধান"

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি। আজ আবার আপনাদের মাঝে লিখতে চলে এলাম। সবার কাছে অনুরোধ রইলো মনোযোগ সহকারে পড়ার জন্য। দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক।

Picsart_23-02-02_22-32-56-025.jpg

Edited by picsart app


এখন রাত ৩টা বেজে ২০ মিনিট।বুক অবধি কাথা দিয়ে ডেকে শুয়ে আছে আবু কায়সার।ইদানীং অদ্ভুত একটা বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সমাধান খোঁজর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না।প্রশ্নটা হলো'পুনরুত্থান কি আসলেই হবে?মৃত্তিকায় গলিত হাড্ডি কি জবাবদিহিতার জন্য উঠে আসবে?' আজ তার ঘুম ভাঙে অভিনব এক স্বপ্নে।যদিও সে স্বপ্নটাকে স্বাভাবিকই ধরে নিয়েছে। কারণ অসুস্থতার ঘোরে সে অনেক কিছুই স্বপ্নে দেখে।

ভয়ংকর, অস্বাভাবিক,হৃদয়বিদারক কিংবা অর্থহীন।কখনও এসবের অর্থ খোঁজতে চায়নি।স্বপ্ন তো নিছক স্বপ্নই,ব্যাখ্যা খোঁজার কি আছে।মাঝ বয়সের এক লোক আতর,টুপি তাছবির দোকান সাজাচ্ছে, রং বেরঙের টুপি অভিনব কায়দায় সাজিয়ে রাখছে। কিন্তু একটু পরে সে নিজেই সেগুলো উলোটপালোট করে ফেলেছে। সুন্দর সাজানো দোকানটা গুটিয়ে ফেলেছে খানিকটা সময়ের মধ্যেই।

ভোরের আলো এখনো ফোটেনি। মৃদু বাতাস বইছে।নাম না জানা কতক পাখি হঠাৎ হঠাৎ ভীষণ শব্দে চিৎকার করে ডেকে ওঠে।সে কি আওয়াজ। হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় যেন।আলো আঁধারের মিশ্রণে চারপাশ এক ভয়ংকর রুপ ধারণ করেছে। যে কোনো দিকে তাকালেই বেশ ভয়ংকর মনে হয়।অবশ্য একটু পরে ভালো করে দেখলে সেটা স্বাভাবিক হয়ে যায়।

হঠাৎ চারপাশ অন্ধকারাচ্ছন্ন হতে শুরু করে।বাতাসের গতি বেড়ে যায়। কেমন যেন ভূতুরে পরিবেশ তৈরি হতে শুরু করে। আস্তে আস্তে সকাল হচ্ছে, কিন্তু আলোকিত হওয়ার বদলে অন্ধকার হচ্ছে ক্রমান্বয়ে। বিষয়টা ভয়ের। ভীষণ ভয়ের।তখনও অসার হয়ে শুয়ে আছে কায়সার।জানালার এক পাশের থাই খোলা। সেখান থেকে হু হু করে বাতাস ভিতরে আসছে।জানালার পাশ ঘেঁষে একটু দূরেই একটা আম গাছ। প্রবল বাতাসে আম পাতাগুলো যেন আছড়ে পরে জানালার উপর।

বাতাসের গতিবেগ একটু কমলেই আবার স্বস্থানে চলে যায়। বাতাসের সাথে বৃষ্টির ছাট আসছে জানালা দিয়ে।ভালো লাগছে। উঠে গিয়ে থাই আটকায় না আবু কায়সার। আচ্ছা বাংলায় এখন কি মাস? মনে করার চেষ্টা করছে কায়সার। মনে পারছে না। দেয়ালে ক্যালেন্ডার ঝুলানো।সেদিকে তাকিয়ে আছে। উঠে গিয়ে দেখতে ইচ্ছা করছে না।হঠাৎ ই তার দৃষ্টি পরে রশিতে ঝুলানো শীত বস্ত্রের উপর।মনে পরে, এখন মাঘ মাস।

শীতের প্রকট কম হলেও বৃষ্টি হওয়ার কথা নয়। এই মাসে সাধারণত ঝড় বৃষ্টি হয় না।তাহলে এখন হলো কেন?জানেনা।সঠিক উত্তর জানে না কায়সার। আবহাওয়ার কোনো পূর্বাবাস ছিলো না। তবুও ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। পরিবেশ এতটাই ঘোলাটে যে সকাল না রাত সেটা নির্ণয় করাটাও কষ্ট সাধ্য হবে।কায়সার তাকিয়ে আছে জানালার দিকে। কোথা থেকে যেন একটা সাদা বক এসে বসেছে তার জানালায়। তার শরীর ভিজা। দেখেই মনে হচ্ছে ঝড় বৃষ্টির সাথে লড়াই করে উড়তে গিয়ে ব্যার্থ হয়েছে। উড়তে পারছে না। বকটার প্রতি মায়া হয় কাসারের।

এবার সে উঠে বসে।এখন বেশ ফুরফুরে লাগছে শরীরে কোনো অসুস্থতাই যেন আর নেই।তার ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে কাউকে ধন্যবাদ দিতে। কিন্তু কাকে ধন্যবাদ দিবে?অদৃশ্য কে? প্রকৃতির নিয়ন্ত্রককে?না-কি জানালায় পরে থাকা সাদা বকটার বানানে ওয়ালাকে?খুঁজে পায় না সে।তাহলে কি সে অদৃশ্যকে বিশ্বাস করতে শুরু করছে।

নিজের আজান্তেই মেনে নিচ্ছে স্রষ্টাকে?কিছুই বুঝতে পারছে না।বোঝার কথাও না।কারন যে পরিবারে তার জন্ম সে পরিবারের সবাইই আপাদমস্তক নাস্তিক। তবুও অজ্ঞাত তার ভিতর থেকে বের হয়ে যায় তোমাকে ধন্যবাদ নিয়তি। ধন্যবাদ পরলোক দিবসের মালিক তোমাকে।অতঃপর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয় আবু কায়সার।

সমাপ্ত

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png


  • সবাই কে বিদায় জানিয়ে আমি আমার লেখাটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunZBWh3dCpgr9M8SpUU4snyE6awEAbYbkkQRdyCoCac9edBwYmp3npTDwvmiMzv...ccw74fxGGKwNaFco29eLU4zGZJRWLiu9SJYLYKNeNxiB5zS1QQ3S7S6gm3HkFBzqDYXWEgJivixPG4DzwnJmyR5JE7hqzYAUMf6mSKEH7Ay4Cc8d2mZNogyZp.jpeg

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZtji4NxLgiTYyiGxQnfGJZoc8RV7GLtVc3jKQxkFzjciabSGZqjH69ANkV8oi7JEXNEy2bKf47avnLd5xdJaNTsKaXgv9PzNXk2Fnefcttwiear8xpAZEAy9JrauFL.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63537.23
ETH 1665.10
USDT 1.00
SBD 0.43