You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible Indialast year (edited)

আপনার এই সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্টটি অত্যন্ত সুস্পষ্ট, গভীর এবং বিস্তারিত ছিল। আপনি বিষয়বস্তুকে খুব ভালভাবে বিশ্লেষণ করেছেন এবং তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। প্রতিটি পয়েন্ট পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আপনার লেখার ভাষা এবং উপস্থাপনার ধরন প্রশংসনীয়। আপনার কাজের প্রতি গভীর মনোযোগ এবং পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়! আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এত ব্যস্ততার মাঝে থেকেও আপনি এই সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করেছেন। খুব ভালো লাগলো আপনার রিপোর্টটি পড়ে , সুস্থ থাকবেন,আপনার জন্য সব সময় দোয়া রইল দিদি!

Sort:  
 last year 

নতুনদের মধ্যে আপনি আরও একজন যে শুরুর থেকে নিজের কাজটি যথেষ্ট দায়িত্ব সহকারে করে চলেছেন। অনেক সময় শুরুর দিকে অনেকেই কাজের প্রতি আগ্রহ দেখালেও, ধীরে ধীরে তা কমতে থাকে। তবে ব্যতিক্রমও অনেকেই থাকে এ কথা অস্বীকার করছি না। আমি চাইবো আপনি সেই ব্যতিক্রমীদের দলেই থাকুন। আপনার মন্তব্য পড়লে বোঝা যায় পোস্টটা কতখানি মনোযোগ সহকারে পড়েছেন। সত্যি কথা বলতে লেখার ভাষা, সঠিক বানান ও সঠিক বাক্যই আপনার লেখাকে সবথেকে বেশি উন্নত করবে। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাই সেটাকে আমরা সঠিকভাবে লিখতে পারবো এটাই কাম্য। জানিনা কজন এনগেজমেন্ট রিপোর্টে উপস্থাপিত এই পয়েন্ট গুলোকে এতখানি মনোযোগ সহকারে পড়ে। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার আগামী পথ চলার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ দিদি আপনাকে, এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38