You are viewing a single comment's thread from:

RE: The November contest #2 by @sduttaskitchen| Which is your preference, Quality or Quantity?

in Incredible India2 years ago

দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিরোধায় অংশগ্রহণ করে আপনার মতামত জানানোর জন্য।

কথায় আছে সস্তা জিনিসের তিন অবস্থা সস্তা জিনিস হয়তোবা ওজনে অনেক বেশি হয়। চোখের দেখা অনেক দেখা যায় তবে তার গুণগতমান যদি ঠিক না থাকে তাহলে তার দুই পয়সাও মূল্য নাই আমার কাছে।

যেমন ধরুন পুরনো চাইলে ভাতে বাড়ে এটা ঠিক যদি সেই ভাত গন্ধ লাগে তাহলে কিন্তু খাওয়া যায় না। একটু দাম কমার জন্য হয়তোবা আপনি পছন্দ করছেন ওই জিনিসটাই এই ভুলের জন্য মাশুল দিতে হবে অন্য আরেকটি সময়ে।

প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

হ্যাঁ ভাইয়া, সস্তায় অনেক সময় ঠকতেও হয় ।এইতো সেদিন আমি ভ্যানে সবুজ তাজা মটরশুটি দেখতে পেলাম । একটু দাম কম ছিল অনেকেই কিনছে দেখে আমিও কিনলাম। বাসায় এসে যখন মটর শুটিগুলো সিদ্ধ করছি তখন দেখছি মটরশুটি গুলো দিয়ে সবুজ রং বেরোচ্ছে ।

মটরশুটি গুলো একদম সাদা জাস্ট চটপটির ডাল। চটপটির জন্য যে ডালগুলো নিয়ে থাকি সেই ডালগুলোকে রঙ মাখিয়ে সবুজ মটরশুটি হিসেবে কম দামে তারা বিক্রি করছে। এই এক আমার নতুন অভিজ্ঞতা হলো ।

 2 years ago 

একটু ভুলের জন্য সমস্ত টাকা বৃথা গেছে এই ডাল খেলে শরীর অসুস্থ হয়ে পড়বে কেননা কেমিক্যাল দিয়ে রং করা ডালগুলো মটর গুটি তৈরি করেছে খুবই দুঃখজনক।

দুই টাকা লাভ এর জন্য দোকানদার যেমন প্রতারণা করে ঠিক তেমনি ক্রেতা দুই টাকা কমের জন্য ঠকে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের খুব সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62869.35
ETH 1790.06
USDT 1.00
SBD 0.39