কি আছে আমাদের এই চ্যাম্পিয়ন ট্রফির ভিতরে।

in Incredible India2 years ago

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ বিকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। কিছুদিন আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমাদের কোম্পানি থেকে Pin bowling আয়োজন করেছিল আর সেখানে গিয়ে খেলা অংশগ্রহণ করার পর আমাদের টিম ফার্স্ট হয়। আমাদের টিম ফার্স্ট হওয়ার কারণে আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি দেয়া হয় তবে এর ভিতরে ছিল বিভিন্ন রকম খাবার। কি ছিল সেটা আমি নিজেই জানিনা।

IMG_20240906_102018.jpg

অনেকদিন হয়েছে এই চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভের তবে দুঃখজনক হলো যে এই গিফট বক্সটি আমার এক বন্ধুর গাড়িতে রেখে দিয়েছিলাম তারপরের দিন তাকে কোম্পানিতে নিয়ে আসার কথা ছিল সে নিয়েও আসছিল তবে আমাদের কারোর মনে ছিল । না এভাবেই এক সপ্তাহের বেশি অতিক্রম হয়ে যায় তবে আজ ফাইনালি এই গিফট বক্সটা তার গাড়ি থেকে নিয়ে ওপেন করা হয়।

received_3984386531846273.jpeg ছবিটি আগেও একবার ব্যবহার করেছি।

আমাদের খাবার ক্যান্টিনে সবাই এক জায়গায় বসে বক্সটি ওপেন করছি । সবাই তো খুশি এর ভিতর দামি দামি খাবার দেয়া হয়েছে । তবে খোলার পরে দেখা যায় এর ভিতরে বিভিন্ন রকম চিপস ও শরবত পানীয় দেয়া হয়েছে। গিফট বক্সটি এত সুন্দর ভাবে প্যাকিং করছে তা খুলতেই প্রায় দশ মিনিট সময় লেগে গিয়েছে।

IMG_20240906_101900.jpg

গিফট বক্স খোলার সময় আমাদের ম্যানেজার খুব আনন্দের সাথে এই বক্সটি খুলছিল তার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে, কতটা উৎসারের সাথে সে এই বক্সটি খুলছে।

IMG_20240906_101827.jpg

একে একে সব প্যাকেট গুলো বের করছে এর ভিতর যতগুলো খাবার দিয়েছে সব থেকে বেশি ভালো লাগছে চিংড়ি মাছের চিপস । তিন প্যাকেট এই চিংড়ি মাছের চিপসের দাম নাকি ৩০ রিঙ্গিত । এখানে যতগুলো খাবার দিয়েছে সবগুলোই অনেক ভালো মানের। আমি সব গুলোর নাম বলতে পারব না , কেননা এগুলো সব মালয়েশিয়ান খাবার।

IMG_20240906_101824.jpg

সবাই আনন্দের সাথে এক জায়গায় বসে কয়েকটি চিপসের প্যাকেট ভেঙ্গে খেয়েছি তারপর এক প্যাকেট চকলেট ছিল সেগুলো সবাইকে ভাগ করে দিয়েছে সর্বশেষ আমরা এর ভেতরে দেওয়া কমলা লেবুর শরবত পানীয় পান করি।

IMG_20240906_101836.jpg

যারা হেরে গেছে এখানে সবাই ছিল খাওয়ার ঠিক মাঝখানে আমাদের সুপারভাইজার বলে উঠলো যে যারা হেরে গিয়েছে তারা কেন খাচ্ছে হারা পার্টিকে‌ খেতে দেওয়া যাবে না। আর যারা হারছে তারা বলে উঠল যে আমরা খেলেছি বলেই তো এরা জিতেছে আর আপনি তো খেলা করতে যান নাই তাহলে আপনি এই গিফট দেখতেই পারবেন না দেখলে দশ রিঙ্গিত দিয়ে টিকিট কাটা লাগবে। যাইহোক দশটার দিকে আমরা সবাই অনেক মজা করছি এই গিফট বক্স খোলার সময়। কথার ছলে যে মজাটা হয় তার আনন্দ অনেক বেশি।

IMG_20240906_102021.jpg

আমি সবসময় চেষ্টা করি আমার সুখ দুঃখের সমস্ত বিষয়গুলো যেন আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি অনেকে রয়েছে শুধু দুঃখের কথাগুলো শেয়ার করে সুখ ও আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করতে চায়না তারা মনে করে যে আনন্দ ও সুখের ভাগ কাউকে দেয়া যাবে না। যাইহোক আমার সাদা মনে কাদা নাই তাই প্রতিটা বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি।

তো বন্ধুরা এই ছিল আজকের আনন্দময় কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করতে পারি মনে হচ্ছে যে আনন্দ আরও একটু বেড়ে গিয়েছে। সব সময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য হৃদয় থেকে দোয়া রইল সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 2 years ago 

পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, এবং কোন প্রতিযোগিতায় ফার্স্ট হলে আরও বেশি ভালো লাগে, আমরা সবাই প্রতিযোগিতায় জয়লাভ করতে চাই, আপনার সুন্দর পোস্ট থেকে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবাই চাই ফাস্ট হতে তবে সবাই কি আর ফার্স্ট হতে পারে কিছু কিছু সময় ভাগ্যের প্রয়োজন হয়। আপনি একদম ঠিক বলছেন পুরস্কার পাওয়ার পর তার আনন্দটা অন্যরকমআর সে আনন্দ আরও বেশি মধুর করতে সবার সাথে ভাগাভাগি করার পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Loading...
 2 years ago 

যে কোন খেলায় পুরস্কার চাইতে বিজয়ী হওয়াটাই সবচাইতে বেশি আনন্দের হয়ে থাকে।। আর আপনারা বিজয়ী হয়ে আনন্দের কারণেই জিনিসটা আপনার বন্ধুর গাড়িতে রেখে দিছেন আর ভুলেই আছেন।।

ভালো লাগলো যারা হেরে গেছে তাদের সাথে করে নিয়েই আপনারা সেগুলো খেয়েছেন আর অনেক মজার ছলে কথাবার্তা বলেছেন।।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66465.63
ETH 1795.38
USDT 1.00
SBD 0.43