আসুন আমরা নতুন কিছু শিখি।
শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত নিত্য নতুন কিছু না কিছু শিখছি শেখার কোন শেষ নাই মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শেখে যেতে হবে। যাই হোক আজকে আপনাদের শেখাবো নিজের অভিজ্ঞতা থেকে কিভাবে লোহার যে কোন জিনিস রং করতে হয়।
আমি মনে করি রং যে কেউ করতে পারেনা আপনার ঘর অথবা বাড়ি অথবা যে কোন জিনিস রং করতে হলে অবশ্যই পারদর্শ একজন মিস্ত্রির প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর একটি বাড়ি করছেন কিন্তু রং করে নাই ওই বাড়ি অসম্পূর্ণ থেকে যাবে সুন্দর লাগবে না। যেকোনো জিনিস সুন্দর করতে হলে সর্বশেষ ফিনিশিং হলো রং করা আর এই রং করাটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই পুরো জিনিসটাই দেখতে খারাপ লাগে।
রং কয়েক প্রকার হয়ে থাকে , ঘর অথবা দেয়ালের রং আলাদা হয় ঘরের ভিতরে লোহার জিনিসের রং আলাদা করতে হয় । কাঠের রং আলাদা থাকে, এভাবে হরেক রকম রংয়ের কালেকশন আমরা দেখতে পাই। তবে আজকে আমি যেকোনো লোহাতে রং করার সাহস টেকনিক এবং কিভাবে রং করতে হয় কোন ম্যাটেরিয়াল কত পরিমান দরকার সেগুলো আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব।
আপনারা উপরে যে বালতিটা দেখতে পাচ্ছেন এগুলো
পাঁচ লিটারের রঙ্গের বালতি। এগুলো বাংলাদেশে পাওয়া যায় কিনা সঠিক জানিনা তবে মালয়েশিয়াতে পাওয়া যায় পাঁচ লিটার রংয়ের বালতির সাথে এক লিটার আঠা মেশাতে হবে এগুলো যে কোন রং এর দোকানে গেলে তারা একসাথেই দিয়ে দেয় আপনি যদি আঠা না নিতে চান তাহলে দিবেনা তবে আঠা ও রং একসাথে মিক্সিং করে রং অনেকদিন টেকসই হয়।এখন আপনাদের দেখাবো ত্রিনার ১৫ লিটার রংয়ের সাথে মিক্স করতে হয় ৫ লিটার thinner তবে সবগুলো ম্যাটেরিয়াল একসাথে মিক্সিং করলে কিন্তু পাঁচ ঘন্টার ভিতরে শেষ না করতে পারলে রং নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সবগুলো ম্যাটেরিয়াল পরিমাপ মতো নিয়ে ব্যবহার করতে হবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুন।
এখন আমাদের লাগবে রংয়ের ব্রাশ অথবা রোলার দুটো দিয়ে আমরা খুব সহজেই রং করতে পারব তবে আমার সাজেশন অনুযায়ী রোলার দিয়ে রং করলে বেশি সুন্দর হয়। রোলার ফিটিং করার জন্য আলাদা আরো একটি লোহার শিক পাকানো এমন একটি হাতল লাগবে যা দ্বারা আমরা খুব সহজেই যে কোন লোহার জিনিস রং করতে পারব।
রং করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল যেন রোলারে অতিরিক্ত রং না উঠে পরিমাপ মতো নিয়ে নিচে থেকে উপরে তুলতে হবে এতে করে রং লোহার গাই ভালোভাবে ধরবে এবং রং নিচে পড়বে না। তো বন্ধুরা এভাবে আমাদের নিজস্ব ছোট জিনিসপত্রগুলো সহজেই কিন্তু রং করে নিতে পারি কোন রংমিস্ত্রি প্রয়োজন হবে না।
এইতো বন্ধুরা এই ছিল আজকের নতুন কিছু শেখার একটি আর্টিকেল আশা করি যারা রং করতে জানেন না তারা আমার লেখাটি পড়লে জানতে পারবেন ।আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি ।আল্লাহ সবার মঙ্গল করুন।
Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags
There are indeed many different types of paints and they are dedicated to different surfaces and also different material. I remember that we used such paint for the garage gate and because it is outside needed to make sure that it was water resistant. Nice post and many details :)
@stef1 অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের এমন ভালোবাসায় মুগ্ধ আমরা।
এক কথায় আপনার পোস্টটা পড়ে যা মনে হয়েছে, একদম নতুন কিছু শিখলাম কারণ রং সম্পর্কে এত ধারণা আমার ছিলই না,,, দেয়ালের রং লোহায় দেয়া রং, কাঠে দেওয়া রং, অনেকগুলো সম্পর্কে জানতে পেরেছি। সেই রঙের সাথে যে আরও কিছু মিশ্রিত করতে হয় এটা সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না।
যাইহোক ভীষণ ভালো লাগবে ভিন্ন রকমের একটা পোস্ট পরে।।
সত্যি কথা বলতে কি জানেন আপু কারো কিছু শেখাতে বললে আমার ভীষণ ভালো লাগে । আপনারা যে আমার দ্বারা শিখছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন।
এক কথায় ভালোলাগার মতন একটা লেখা পড়লাম, কারণ বর্তমান আমাদের এই দুনিয়াতে এমন মানুষের খুবই অভাব,, কারণ কেউ যদি কিছু পারে আর সেটা শেখার জন্য যদি তার কাছে যাওয়া হয়। তাহলে সে এমন ভাব এবং কেমন আচরণ করে যেটা দেখে তার থেকে শেখার আগ্রহটাই চলে যায়।। এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে,,,
তবে আপনার লেখা পড়ে ভালো লাগলো আপনি মানুষ কে শেখাতে পছন্দ করেন, আসলে এমনটাই হওয়া উচিত,,কারণ আমি মনে করি আমার দ্বারা যদি কেউ উপকৃত হতে পারে ওটাই আমার কাছে বড় পাওয়া।
ঠিকই বলেছেন শেখার কোনো শেষ নেই। আমরা সব সময় কিছু না কিছু শিখে থাকি। পৃথিবীতে এমন কেউ নেই যার আর কোনো কিছু শেখার প্রয়োজন নেই। নতুন বাড়ি করলে সেটা অবশ্যই রং করতে হয় তা না হলে বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধি পায় না। তবে বাড়ি রং করা কাজ সবাই করতে পারে না। যেকোনো কাজ সঠিকভাবে করতে হলে অবশ্য পূর্ব অভিজ্ঞতার থাকা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।