You are viewing a single comment's thread from:

RE: রাস্তায় দুর্ঘটনা

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম,
রোড এক্সিডেন্ট খুব ভয়াবহ। আসলে আমরা জীবনের চাইতে সময়ের গুরুত্বটা বেশি দিয়ে ফেলি তো তাই এই রোড এক্সিডেন্ট এর মত দুর্ঘটনাগুলো খুব বেশি ঘটছে।

  • এছাড়াও আমাদের দেশে যারা দূরপাল্লার গাড়ি চালান তারা তো বেশিরভাগ সময়ে ডাবল ডিউটি করে থাকে এই যেমন,,, যে ড্রাইভারটি গাড়ি চট্টগ্রাম থেকে বরিশাল নিয়ে যাচ্ছে সেই একই ড্রাইভার আবার বরিশাল থেকে চট্টগ্রামে আসছে এমন অবস্থায় একজন ড্রাইভার কিভাবে ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারে?

যেসব ড্রাইভার রাত-দিন 24 ঘন্টা গাড়ি চালান তারা শুধু পথে মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম করেন এতে যেমন তার জীবন নিরাপদ হীনতায় থাকে ঠিক তেমনি ভাবে সে নিজে অন্য মানুষদের জীবনও নিরাপদ হীনতার মধ্যেই রাখে।

একজন ড্রাইভারের ভুলের কারণে অন্য এক মানুষের জীবন বিপন্ন হতে পারে তার সাথে সাথে তার পুরো পরিবারও আর্থিক এবং মানসিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আসলে পোষ্টের গুরুত্ব অনেক, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39