You are viewing a single comment's thread from:

RE: Steem engagement challenge-S12/W6|"The grand festival in my country."

in Incredible India3 years ago

দিদি আপনার সম্পূর্ণ পোস্টটা পড়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছে , শেষের দিক টা তে আমার খুব বেশি হাসি পেয়েছিল এবং আমি একা একা হাসতে ছিলাম, দোল পূজোতে আপনার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ অভিজ্ঞতা সত্যি এক কথায় অসাধারণ,,

আমাদের প্রত্যেকের জীবনে শ্রেষ্ঠ কিছু অভিজ্ঞতা থাকে‌‌ কোন উৎসবের সময়। আর আপনার সেই শ্রেষ্ঠ অভিজ্ঞতা টা হল দোল পূজোতে ,সে বার আপনার প্রথম শ্বশুর বাড়িতে দোল উৎসব পালন করেছিলেন আপনার হাজবেন্ডের বন্ধুদের সাথে, দোলের দিন আপনার শ্বশুর শাশুড়ি ননদ বাড়ি থেকে বেরিয়ে পড়লেও আপনারা তাদের সাথে যান নি আপনি এবং দাদাভাই তার বন্ধুদের সাথে দোল পূজো টা উপভোগ করেছেন,,,

এবং সেখানে গিয়ে আপনি খুব আনন্দ করেছেন আমি তো প্রথমে আপনাকে দেখে চিনতেই পারি নি খুব সুন্দর লাগছিল। দাদা ভাইয়ের বন্ধুরা আগে থেকে ভাঙ্গ তৈরি করার আয়োজন করে রেখেছিল ,এরপরে সবাই মিলে ভাঙ্গ খেয়েছেন এবং আপনার কাছে সেই স্বাদ অনেক ভালো লেগেছিল,,,,,

এরপরে আপনি খাওয়া-দাওয়া শেষে করেছিলেন ,তারপর কি হয়েছে আপনি বলতে পারেননি ।ঘুম ভেঙে দেখেছেন রাত তিন টা বাজে এই লাইন টা পড়তে আমার বেশ মজা লেগেছে দিদি,,
পরবর্তীতে আপনি ভিডিও দেখেছেন এবং দাদা ভাইয়ের বন্ধুরা সেই ভিডিও দেখলে এখনো অনেক হাসে, খুব আনন্দের সাথে আপনি এই উৎসব টা পালন করেছিলেন।

আপনার এই পোস্টটা পড়তে গিয়ে আমার কোথাও এক জায়গাতে গিয়ে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, আমার কিছু বন্ধু এবং বান্ধবী ছিল যখন ওদের দোল পূজা হতো তখন ওরা রঙ নিয়ে আসতে স্কুল এবং আমাদের সাথে রং দিয়ে অনেক মজা করতো, ওদের সাথে সাথে আমরাও দিতাম বেশ ভালো লাগতো।

ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রতিযোগিতার জন্য জানাই অনেক অনেক শুভকামনা।

Sort:  

TEAM 2

Congratulations! This comment has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.

image.png

 3 years ago 

Thank you so much for your support.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38