মায়ের সাথে ঘুরতে গিয়ে সুন্দর একটি সময় কাটানোর মুহূর্ত।

in Incredible India2 years ago (edited)

IMG_20240412_175717.jpg

  • আমরা যারা বিবাহিত শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে, সব সময় চেষ্টা করি মায়ের কাছাকাছি থাকার পাশে থাকার। আর এই পাশে থাকাটা যদি হয় একটু অন্যরকম তাহলে তো সত্যি অনেক আনন্দের বিষয় নয়।

IMG_20240412_175709.jpg

  • আপনার হয়তো জেনে থাকবেন আমি ঈদ উপলক্ষে আমার বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়িতে আসার পর থেকেই সব সময় মায়ের কাছে থাকার চেষ্টা করছি যেহেতু আমার আম্মু একটু অসুস্থ তাই, আমি চাই তাকে একটু সময় দিতে তার পাশে থাকতে। ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছি ঠিক তখন থেকে মাকে সাথে নিয়ে, ছিল আমার এই বিয়ের আগ পর্যন্ত। আর বিয়ের পর থেকে ও ভাবে মাকে সময় দেওয়ার কোন সুযোগই হয় না আমার।

IMG_20240412_172120.jpg

IMG_20240412_172252.jpg

IMG_20240412_172335.jpg

IMG_20240412_172340.jpg

  • আর মায়ের কাছ থেকে এভাবে দূরে থাকাটা আমার মনে হয় তার জন্য একটা মানসিক কষ্ট। যদিও প্রতিটি মায়ের এই মেয়েদের বিয়ে দিয়ে দূরে থাকতে হয় তবে, যেহেতু আমার বাবা বিদেশে থাকতেন তাই আমি এবং আমার মা এই দুজনে বাড়িতে থাকতাম। আর আমি শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে আমার মা একদম একা হয়ে গিয়েছিল। যদি আমার বাবা এখন বাড়িতে থাকেন তবে সেই ধাক্কাটা হয়তো তার ভিতরে কিছুটা হলেও কষ্টের বোঝা হয়ে গিয়েছিলো। আর এগুলো থেকে মানুষের ভিতরে রোগ সৃষ্টি হয়।।

  • আগে আমি এবং আমার আম্মু প্রায় ঘুরতে যেতাম তবে এখন আর তার সাথে এসে সময় কাটানোর সুযোগ হয় না আর ঘুরতে যাওয়া তো দূরের কথা।।। তবে আম্মু কাল কে বললো চলো একটু ঘুরে আসি, আমি তো অনেক খুশি বললাম এই বিকাল বেলা কোথায় যাব,, দূরে কোথায় গেলে তো একটু সময় নিয়ে বের হতে হয় আম্মু বলল,, চলো একটু ধান খেতে মাঝে দিয়ে ঘুরে আসি। তাই আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি আম্মুকে সাথে নিয়ে সাথে আমার এক ভাবিও ছিলো।

IMG_20240412_172443.jpg

IMG_20240412_172454.jpg

IMG_20240412_172518.jpg

IMG_20240412_172703.jpg

  • বেশ অনেক গল্প করছিলাম আম্মু সাথে, অনেক জমানো কথা আমার আম্মু আমার সাথে শেয়ার করছিলো, আর খুব সুন্দর ধান খেতে মাঝে দিয়ে হাঁটতে ছিলাম, এত সুন্দর একটা পরিবেশ ছিলো ।হালকা ঠান্ডা বাতাস এসে ধান গুলো যেন ঢেউ খেলে যাচ্ছে, আর তার মাঝে দিয়ে আমরা হেটে যাচ্ছিলাম। আর ঠিক তখন আমি কিছু ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। কারণ আম্মুর সাথে স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই। তার অনুপস্থিতে আমি এই ছবিগুলো দেখতে চাই।

  • উদ্দেশ্য ছিল ধান ক্ষেতের মাঝে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমার আম্মুর বান্ধবীদের বাসায় যাব, তিনি নাকি আমাকে দেখতে চেয়েছেন। কথাটা শুনে একটু লজ্জা পেয়েছিলাম তবে আনন্দ লাগছিলো,, তার সাথে বেশ অনেকদিন হলো দেখা হয় না।। যাওয়া মাঝে খুব সুন্দর একটা দোলনা দেখলাম, এবং সেখানে কিছুটা সময় একটু বসে নিলাম। এরপরে আমরা সেই বাড়িটা তে এসে পৌঁছে গিয়েছিলাম।

IMG_20240412_180813.jpg

IMG_20240412_180803.jpg

IMG_20240412_180724.jpg

  • প্রথমে আম্মুর বান্ধবীর সাথে কিছুটা সময় কথা বলি তারপরে তিনি আমাদের জন্য বেশ অনেক ধরনের নাস্তা নিয়ে এসেছিলেন। এর পরে সবাই মিলে নাস্তা করি, কথা বলি, আর হাসাহাসি তো ছিল এই। বেশ অনেক টা সময় পার করার পরে তিনি আমাদের কে তাদের গাছে কিছু পেয়ারা দিয়ে দিলেন, এরপরে আমরা বাড়ি ফিরে আসি এবং আসার পথে এই রাজা হাসি গুলোর সাথে দেখা হয়েছিল হাঁস গুলো বড্ড দুষ্ট ছিলো, আমাকে তো কামড়ে দিতে এসেছিলাম। আমি এমনিতে এই রাজা হাঁস অনেক ভয় পাই। কারণ ছোটবেলার রাজা হাঁস নিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল আমার সাথে তাহানো হয় পরে একদিন শেয়ার করব।।

  • এরপরে আবার আম্মুর সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরে আসি, আমার কাছে মনে হয়েছিল মায়ের সাথে এই সুন্দর সময়টুকু কাটানোর গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, দোয়া করবেন আমার জন্য মাঝেমধ্যে যেন এরকম সুযোগ পাই আম্মুর সাথে এভাবে সুন্দর সময় কাটানোর।।

যাইহোক আজ লিখবো না, সবাই ভালো থাকবেন, সবাই অনেক ধন্যবাদ।

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

Thank you

Loading...
 2 years ago 
  • আপনার মা অসুস্থ তা আপনার পূর্বের পোস্ট টি পড়ে অবগত হয়েছে। ঈদের পর বাবার বাড়িতে না গেলে ঈদ ঈদ ই লাগে না আসলে। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার নামই তো ঈদ।

  • এই কাঠের দোতলা বাড়ি গুলো খুব ভালো লাগে আমার কাছে ,আপনাদের এলাকাতেই মনে হয় এগুলো খুব বেশি দেখা যায়। মায়ের সাথে মায়ের বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার আনন্দঘন মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের এই এলাকাতে প্রায়ই কাঠের ঘর তবে নিচে আবার পাকা করা হিট দিয়ে। আমার কাছে এদের থেকে কাঠের ঘরের ডিজাইন গুলো বেশি ভালো লাগে।।।
একদম ঠিক মায়ের সাথে মায়ের বান্ধবীর বাড়ি ঘুরতে গিয়ে বেশ ভালো লেগেছে আমার।।
ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 
  • আমার কাছে এই ঘরগুলো অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছে কোন এক সময় যদি সময় সুযোগ হয় এই কাঠের ঘরে দোতলাতে উঠে দেখব কেমন লাগে। নাটক সিনেমাতে অনেক দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই পৃথিবীতে আমাদের সবচাইতে প্রিয় একজন মানুষ হচ্ছেন মা। যার মুখের দিকে তাকালে পৃথিবীর সমস্ত কষ্ট মনে হয়, এক নিমিষেই ভুলে যাই, আর সেই মায়ের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে মেয়েদের বিয়ের পরে তাদের শ্বশুরবাড়ি সবচাইতে আপন। কিন্তু মায়ের ভালোবাসা কেউই ভুলে থাকতে পারেনা। যেমনটা আপনিও, ধন্যবাদ মায়ের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

একদম তাই যত কষ্ট অভিমান থাকুক না কেন কিন্তু মায়ের মুখখানা দেখলে সবকিছুই এক নিমিষে শেষ হয়ে যায়।।
শ্বশুরবাড়ি যতই অট্টলিকা থাকুক না কেন কিন্তুু বাবার বাড়ি ভাঙ্গা ঘরে মায়ের কোলে যে শান্তিটা পাওয়া যায় সে শান্তি আর কোথায় মিলবে না।।।

 2 years ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার মায়ের সাথে কাটানো মহুর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে। মা পৃথিবীর সবথেকে বেশি কাছের মানুষ হয়। আপনি যেকোন কাজে কাউকে পাশে না পেলে মাকে পাবেন এটা একশত ভাগ সত্যি। পৃথিবীতে মা মেয়ের সম্পর্কগুলো একটু অন্যরকম হয়। কিন্তু একসময় সব বাধন ছিন্ন করে মেয়েদের শশুর বাড়িতে যেতে হয়।

যাইহোক আপু ভালো থাকবেন। আপনার মায়ের জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা।

 2 years ago 

একদম সত্যি কথাই বলেছেন, ভালো বা মন্দ যে কোন কাজ করার ক্ষেত্রে কেউ পাশে থাকুক বা না থাকুক মা পাশে থাকবেই।।

 2 years ago 

প্রতিটি মেয়ের এই বিয়ের পর বাপের বাড়ির টান থেকেই যায়। ঈদ উপলক্ষে আপনি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন। আপনার মা অনেকটা অসুস্থ ছিল এজন্য সব সময় আপনার মায়ের পাশে থাকার চেষ্টা করেছেন।
এছাড়া আপনাদের এলাকার কিছু গ্রামীণ ধান ধান দৃশ্য আমাদের মাঝে শেয়ার করছে।

সারাদিনের কার্যক্রম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি যখন আমার বাবার বাড়িতে যাই, তখন আমি সব সময় আমার মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করি। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে যেতে পেরেছি এটা আমার কাছে বেশি আনন্দের একটা বিষয় ছিল।

ধানের এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

 2 years ago 

এটা ঠিক যে, বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে গিয়ে মায়ের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে। বাবা মায়ের থেকে দুরে থাকলে তাদের অনেক বেশি মিস করতে হয়। আর যখন বাবার বাড়িতে আসে তখন হয়ত সেটুকু একটু হলেও পুষিয়ে নেওয়ার চেষ্টা করে সবাই।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন।

 2 years ago 

একদম সত্যি কথা বলেছেন বিয়ের পরে বাবার বাড়িতে আসলে মেয়েরা বাবা-মায়ের কাছাকাছি থাকে তবে, মায়ের ভালোবাসা মায়ের অনুপস্থিতে অনেক বেশি কষ্টদায়ক।
যদিও মায়ের সাথে দেখা হয় তবে ওটা ভালোবাসাটার পুষিয়ে নেওয়া হয় না কখনো ওই আবদারটা থেকেই যায়।।।

 2 years ago 

একটা মেয়ে তার মায়ের সাথে থাকলে এমনি অনেক বেশি আনন্দে থাকে।। আর আজকে আপনার মার সাথে অনেক গল্প করেছেন আসলে প্রতিটি মেয়েই তার মায়ের সাথে মন খুলে কথা বা গল্প করে থাকে।। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে।।

 2 years ago 

একদম তাই মায়ের কাছে থাকলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায় তারপরে।
ঘুরতে গিয়েছিলাম প্রাকৃত দৃশ্য দেখেছি গল্প করেছি সব মিলিয়ে মনটা অনেক ভালোই ছিল।

 2 years ago 

মাঝে মাঝে এভাবে করা উচিত তাহলে মাথা থেকে অনেক দূরে চিন্তা দূর হয়ে যায় বলে আমার মনে হয়।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42