ধান থেকে ধানের চারা তৈরি করার প্রথম পর্ব।

in Incredible India3 years ago

Minimalist Sweet 2020 Memories Scrapbook Photo Collage .pngPhoto edited by canva

Hello,

Everyone,

আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের মাঝে আবার আসতে পেরে বেশ ভালো আছি। হয় তো বুঝে গেছেন, আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ ধান থেকে ধানের চারা তৈরি করার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। কারণ, ধানের চারা বা গজা তৈরিতে দুই থেকে তিন দিন সময় লাগে। তাই, আমি দুই পর্বে এটা আপনাদের সাথে শেয়ার করব। আজ প্রথম পর্ব আপনাদের মাঝে উপস্থাপনা করছি। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক।


96650cc9-0c33-4e73-9b3e-514352cb0184.jpg
f2f67c7c-8a7f-4108-931a-f8e60d1712ba.jpg

আমি বড় হয়েছি শহর এলাকা তে বাবা ব্যবসা-বাণিজ্য করত। আমার বিয়ের কিছুদিন আগে আমরা আমাদের গ্রামের বাড়িতে এসেছি। আমার আম্মু আব্বু ধান চাষ করেন না, চাল কিনে খাওয়া হয়। তবে, শ্বশুর বাড়িতে এসে দেখেছি কিভাবে ধান চাষ করে, ধান থেকে চাল তৈরি করে। আগে এই গুলো সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। যদিও আমার শশুর শাশুড়ি লোক দিয়ে এই কাজ করান, কিন্তুু কাজগুলো এই বাড়িতে করা হয় সেখান থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি।


823201cd-1f0e-4683-b045-d88f7e051d5f.jpg
3dfbb778-8542-4caf-a68b-a2af98a855d2.jpg

মূলত, এই বীজ ধানগুলো প্রতি বছর আমাদের এলাকা যে মেম্বার থাকেন, উনি এই ধান দিয়ে থাকে। তবে এই বছর দুই প্যাকেট ধান কম দেওয়া হয়েছে তাই , আজ খুব সকালে আমার শ্বশুর বাজারে গিয়ে আরো দুই প্যাকেট ধান কিনে নিয়ে আসলো। এই ধান টা নাম ছিলো সিনজেনটা এস, যেটা সরকারি ভাবে পেয়েছি সে এই ধান টা নাম হলো, ব্যাবিলন সুপার, বাজার থেকে আনার পরে, আমার শাশুড়ি আম্মা প্যাকেট দুই টা কে কেটে ধানগুলো আলাদা আলাদা ভাবে রোদে দিয়েছে প্রায় সকাল নয় টা থেকে দুপুর বারো টা পর্যন্ত। এর মাঝে আমি দশ মিনিট পরপর হাত দিয়ে সুন্দর ভাবে নেড়ে চেড়ে দিয়েছি। কারণ ধান টা খুব সুন্দর ভাবে শুকানো হয় এ জন্য।

db32f01c-44b8-4007-9a37-6a78c350032d.jpg

অন্যদিকে, আমার শ্বশুর সকালে গিয়েছে এই জমি টা তে মেশিনে আসার কথা ছিল, জমিতে পানি দেওয়ার জন্য এবং জমিতে চাষ দেওয়ার জন্য। সে এসেছে কিনা এই টা পর্যবেক্ষণ করতে। এরপরে, আমি বড় একটা বাটি নিয়ে এতে কিছু হালকা গরম পানি দিয়ে দিলাম। এই হালকা গরম পানিতে আমি দুই ধরনের ধান আলাদা আলাদা করে ঢেলে দিলাম। আমি যেহেতু এই কাজে নতুন তাই, আমার শাশুড়ি আম্মা সব টা দেখিয়ে দিতে ছিলেন। এরপরে দুপুর এক টা থেকে সারা রাত এই পানিতে ভিজিয়ে রাখবো,,,


dc0836ec-e1b2-4d47-b821-216ed764d79b.jpg
81b275b1-a698-400f-9f77-ffcbd804cc27.jpg

এই কাজের মাঝে ভাব ছিলাম। একটা ফসল ফলাতে কৃষকদের কত কষ্ট করতে হয়। শুধু এখানেই কিন্তু শেষ নয়। বড় কষ্ট সামনে পড়ে আছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধানগুলো বাড়িতে আনা হয়। আবার সেই ধান সিদ্ধ করে, রোদে শুকিয়ে ধানগুলো ভাঙ্গানো হয়, এরপরে আমরা চাল পাই, আর সেই চাল রান্নার পরে হয় ভাত। তবে, আমার মনে হয় এ কষ্ট টা কিন্তুু তখন আমার ভুলে যাই। তখন আমরা সবাই আনন্দে হৈ হুল্য করতে থাকি, যে নতুন ফসল বাড়িতে এসেছে, সব কষ্টর পিছনে, এটাই অনেক বড় একটা আনন্দ।

এই কথাগুলো বলতে গিয়ে আমার একটা কবিতা মনে পড়ে গেল কবিতা নাম হলো ধান কাটা

বৈশাখের দুপুরে রোদের কড়াকড়ি,
বাংলার মাঠে মাঠে ধানের ছড়াছড়ি।
ব্যস্ত কিষান তার দেহ ভরা ঘাম,
মনের মাঝে তবু সুখের পয়গাম।
গ্রামে গ্রামে পড়ে গেছে ধান কাটার ধুম,
দিন রাত ব্যস্ত সবাই চোখে নেই ঘুম।

ধান গুলো ভিজতে থাকুক, আমি প্রথম পর্ব এখানেই শেষ করছি। এবং দ্বিতীয় পর্ব দেখতে এবং জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য, আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ।

I am Bangladeshi. My name is Karobi Amin, I am a housewife, and second-year honors student of the Bengali department. So I like to speak and write in Bengali, sharing with you the first episode of making rice seedlings from paddy. Hope you like it. Thank you very much, everyone.


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"🌹

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Sort:  
Loading...
 3 years ago 

বাহ দাএউণ একটা লেখা পড়ে শেষ করলাম। খুব সুন্দর ভাবে ধান থেকে চারার পদ্ধতি বলে দিলেন। ২য় পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ধন্যবাদ অবশ্যই চেষ্টা করব দ্বিতীয় পর্ব শেয়ার করার জন্য

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @yonaikerurso



 3 years ago 

Thank you

 3 years ago 

আমাদেরও ধান রোপন করে।। তাই আমার এটি জানা কিভাবে ধান থেকে ধানের চারা রোপন করতে হয়।। তারপরও আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার পোষ্টটি সম্পূর্ন পরে সত্যি অনেক ভালো লাগলো ।আমার জন্ম গ্রামের বাড়িতে হলেও কিন্তু বেশি দিন গ্রামে থাকা হয়নি ।কৃষিকাজ সমন্ধে তেমন কোন ধারনা নেই।
গ্রাম বাংলার প্রধান পেশা হলো কৃষি কাজ ।তাদের প্ররিশ্রম দিয়ে কঠিন মাটির বুক থেকে শশ্য উৎপাদন করেন ।
আপনার পোস্টের মধ্যদিয়ে সুন্দর ভাবে তা তুলে ধরছেন ।আপনার জন্য রইল শুভকামনা ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক ভালো লাগলো। আমার শুরু চাল কিনে
এনে খাই।তবে এটির তৈরির প্রক্রিয়া অনেক ব্যাপক।এই ধরনের ঝালা দিয়ে ঝালর ঝাউ
তৈরি করা হয় আমাদের এলাকায়। আমি জানি না আপনার এলাকার তৈরি করা হয় কিনা।তবে
নিঃসন্দেহে খুব স্বাদ। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই ধরনের ঝালা দিয়ে ঝালর ঝাউ
তৈরি করা হয়।
আপু আমার মনে হয় এই নাম আমি প্রথম শুনলাম আপনার কাছে।

 3 years ago 

হে আমি ও জানতাম।এটি এলাকা ভিত্তিক একটি খাবার। আমার দাদু বানিয়ে রাখত।বাবার জন্য। শীতের সময় বানানো হয় খুব ঝামেলা বানাতে।

 2 years ago 

আপু আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দামটা কে ধানের চারা কিভাবে তৈরি করতে হয়। আসলে আমি গ্রামের মেয়ে কিন্তু ধান জমির সম্পর্কে তেমন একটা আমার কোন ধারনা নেই। তবে আপনার পোস্টটিতে আমি অনেক কিছু বুঝতে পারলাম থ্যাঙ্ক ইউ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি কিভাবে ধান থেকে ধানের চারা তৈরি করা থেকে শুরু করে কিভাবে বপন করা হয় এটা খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য, আর এটা জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ এই ধান থেকে চাল হয় ।আর এই চাল থেকে ভাত। আর এই ভাত খেয়ে আমরা আমাদের জীবন পার করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64346.88
ETH 1677.28
USDT 1.00
SBD 0.42