অবশেষে শখের জিনিসটা তৈরি করেই ফেললাম,,। 💍

in Incredible Indialast year (edited)

IMG_20250502_184240.jpg

আসসালামু আলাইকুম,।
আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তাইতো চলে আসলাম আবার ও আপনাদের মাঝে তবে আজকের পোস্টটা কিন্তু একদম অন্যরকম।

কথা আছে মনের জোর, ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব, তাছাড়া সবচেয়ে বড় কথা হল আমার ছোটবেলা থেকে স্বর্ণের প্রতি একটু আকর্ষণ বেশি, তার মধ্যে রয়েছে আংটি ভালো লাগে সব সময় হাতে থাকলে আরো ভালো লাগে, যদিও কয়েকটা আছে, তবে ইদানিং একটা ডিজাইনের আংটি তৈরি করতে আমার ভীষণ ইচ্ছা করছিলো।

ডিজাইনটা দেখে আমার এত বেশি শখ করছিল আংটিটা তৈরি করার জন্য কিন্তু ওই যে স্বর্ণের দাম যে পরিমাণ দাম আমার মত পরিবারের মানুষের চাইলে তৈরি করা অসম্ভব।গত বছর একটা কানের দুল তৈরি করেছিল তখন ছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা ভরি আর বর্তমান সময় ১ লক্ষ ৬৫ হাজার টাকা ভরি চিন্তা করা যায় এমনিতেই আমার ইনকাম নেই তার উপরে আবার এত শখ যে কোথায় থেকে আসে নিজের পর নিজেই বিরক্ত হয়ে যায়। 🤩

তবে কি আর করার সখ যখন হয়েছে তৈরি তো করতেই হবে গত তিন থেকে চার মাস ধরে ভাবছিলাম, এরপরে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের কাছে রাখছিলাম এরপর একটা সময় কে হাসবেন্ডের কাছে বললাম, তার কাছে বলা মাত্র তিনি যে আমাকে তৈরি করে দিবেন এমন কোন কথা বলেননি মানে হ্যাঁ ও না কোনটাই বলেন নি,,। বলতে ছিল কি দরকার আছে যে কয়টা আছে ওগুলো পড়ো।

কিন্তু আমি তাকে বুঝিয়ে বললাম যে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে এটা তৈরি করতে হবে, আর স্বর্ণ তৈরি করলে এতে লস হবে না, কারণ দিন দিন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তার উপরে আবার মেয়েও বড় হচ্ছে সব মিলিয়ে এই সময়টা তে যতটুকু গোছানো যাবে পরবর্তীতে সেটাই কাজে দিবে।এক কথায় বলা যায় সঞ্চয় কারণ এই বয়সে যতটুকু সঞ্চয় করে রাখতে পারব,,তাই ভালো কারণ একটা সময় আমি থাকবো না কিন্তু জিনিসগুলো রয়ে যাবে আমি থাকবো না তাতে কোন আফসোস নেই,, আমার সন্তানরা যে এগুলো ব্যবহার করবে তাতেই তো খুশি।

IMG_20250503_093512.jpg

পরবর্তীতে বলো ঠিক আছে করো তোমার কাছে টাকা থাকলে, যেহেতু হাজবেন্ডের অনুমতি পেয়েই গিয়েছি তাই আর দেরি করিনি। এটা বানাতে দিয়েছিলাম কয়েকদিন আগে তাই আজকে নিয়ে এসেছি। এটা দেখে তো আমি ভীষণ খুশি হাতে পেয়ে আনন্দ লাগছিলো৷ এবং মনে মনে একটা কথাই আসছিল ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। হয়তো বা আমি কষ্ট করে টাকা জমিয়ে ছিলাম। একটা সময় খারাপ লাগছিল টাকা জমাতে কিন্তু যখন জিনিসটা হাতে পেয়েছি তখন আর ওই কষ্টটা ফিল করছি না। আনন্দ লাগছে।

এটার দাম পড়েছিলো ২৩ হাজার টাকা , হয়তোবা কারো কাছে মনে হবে, এত ছোট একটা জিনিস তা নিয়েও আবার এত কিছু তবে সত্যি কথা বলতে আমার কাছে বেশ ব্যাপার টা কারণ,, আমার শখের জিনিস আমার টাকায় তৈরি করেছি এর থেকে শান্তি আর কি। হয়তো বা দেখলে পরে কেউ বলবে এত ছোট একটা জিনিস কিন্তু এটা আমার কাছে অনেক বড়, কারণ এটার জন্য আমি অনেকটা দিন গুনেছি।

IMG_20250503_093649.jpg

আমার কাছে মনে হয় এই সংসার স্বামী সন্তান আর পড়ালেখার খরচ তো বাতি দিলাম। এই সব কিছু সামলিয়ে সবার প্রয়োজন মেটানো পেরে সবাইকে খুশি রাখার পরে, যখন নিজের সখটা একটু পূরণ করা যায় তখন নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে,, কারণ নিজের প্রয়োজন নিজে ছাড়া কেউ বুঝবে না,,।

পরিশেষে আমিও আপনাদেরকে বলতে পারি বা মেসেজ দিতে পারি অল্প অল্প করে সঞ্চয় করুন সেটা হতে পারে যা কিছু টাকা পয়সা কিংবা স্বর্ণ কি বা অন্য কিছু যা আপনার ভবিষ্যতে কাজে দিবে। কারণ আমি অনেক কে দেখেছি যারা টাকা নষ্ট করে, যাইহোক সবাই ভালো ও সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নেই কাল আবার কথা হবে আল্লাহ হাফেজ।।

Sort:  
Loading...
 last year 

আংটিটা সত্যি খুব সুন্দর হয়েছে আর আপনার আঙুলে মানিয়েছেও বেশ। এটা এক প্রকার ইনভেস্টমেন্টও হলো, কারণ সোনার দাম যে হারে বাড়ছে।

আসলে মনের জোরটাই সবচাইতে বড় কিছু মনে জোর থাকলে সেটা ছোট হোক বা বড় সেটা পাওয়া যায় আপনার মনের জোর ছিল জন্যই আপনি অল্প অল্প করে টাকা জমিয়ে আপনার মনের ইচ্ছাটা পূরণ করেছেন আসলে আপনার মনের ভেতরে জোর আছে জন্যই আজকে আপনি শখের আংটিটা আপনার হাতে পড়তে পেরেছেন আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39