You are viewing a single comment's thread from:

RE: আমাদের ঐতিহ্যবাহি পিঠা মেরা পিঠা বা ভর্তা পিঠা

in Incredible India3 years ago

এই পিঠাগুলো আমাদের গ্রাম্য ভাষায় নলা পিঠা এবং কুশলী পিঠা নামে পরিচিত। তবে এই পিঠার মধ্যে আপনি ভিন্নরকম অর্থাৎ শুটকি ভর্তা দিয়েছেন কিন্তু আমাদের এদিকে নারিকেল কুড়িয়ে চিনি দিয়ে দেয়া হতো।

আমার কাকার আবার ডায়াবেটিস রয়েছে তার জন্য আলু ভাজি দিয়ে কুশলী পিঠা তৈরি করা হতো। তবে বিভিন্ন আইটেমের খাবার দিয়েই ইহা তৈরি করা সম্ভব।

যৌতুক ফ্যামিলিতে অনেক আনন্দ হয় বিশেষ করে যখন সবাই একত্রিত হয় খাবারের আয়োজন করা হয় এই সময় গুলোতে।

ছোটবেলায় দাদি চাচি মা সবাই মিলে যখন বানাত আমরা তখন সেখানে দিয়ে বসে থাকতাম বিভিন্ন রকমের পুতুল বাটি ইচ্ছামতো বানাইতাম আর বলতাম এটা সিদ্ধ করে দাও। নলা পিঠা হিসেবে সেগুলো খাওয়া হত।

যাই হোক বেশ ভালো বানিয়েছেন।

Sort:  

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে ধৈর্য সহকারে পড়ে কমেন্ট করার জন্য। আমার শুনে অনেক ভালো লাগলো যে আপনাদের এলাকায়ও এই পিঠা পাওয়া যায়। জ্বি আপনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের এলাকায় ও বানানো হয় এ পিঠাটা ওইটা নারিকেল কুড়িয়ে আর চিনি একসাথে করে জাল দিয়ে নারিকেলের পুর তৈরি করে নেয়া হয়। পরে ওই পুরটা মেরা পিঠার ভিতরে দেওয়া হয়। আমি আরেকবার চেষ্টা করব নারিকেলের পুর দিয়ে মেরা পিঠা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি অবশ্য একটা কথা ঠিকই বলেছেন যৌথ ফ্যামিলিতে যখন আমরা সবাই একসাথে ছিলাম অনেক মজা ছিল। আর সবার সাথে মিলে ছোটবেলাটা অনেক আনন্দের কেটেছিল।

 3 years ago 

আপু এই প্রথম দেখলাম পুলি পিঠা ভর্তা দিয়া বানানো যায় ।আমার জানামতে পুলি পিঠা নারকেল ও তিল দিয়ে বানানো যায়। শীতকালে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা বানানোর ধুম পড়ে। সব ধরনের পিঠার মধ্যে পুলি পিঠা আমার খুব প্রিয়। এই পিঠা আমার মায়েরও খুব পছন্দ। আমার মা কিন্তু আপনাদের অঞ্চলের মেয়ে। আমার মা এই পুলি পিঠা কে মেরা পিঠা নামে চিনে ।যাইহোক আপনার কন্টেনটা খুব সুন্দর হয়েছে ।এই পিঠা কিভাবে বানাতে হয়, আপনি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য। আমার শুনে খুব ভালো লাগলো আন্টির ও পিঠা খুব পছন্দের। আসলে আপু আপনি যেভাবে বলেছেন ওইভাবে ও বানানো যায় কিন্তু আমরা এভাবেই বানাই। আর আমাদের এখানে এটা শুধু শীতকালের পিঠা না এই পিঠাটা আমরা সব সিজনেই বানিয়ে থাকি। বিশেষ করে কোন অনুষ্ঠান হলে সব পিঠার সাথে সাথেই পিঠাও বানানো হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62666.97
ETH 1762.17
USDT 1.00
SBD 0.39