Drawing:- Hand drawn rabbit
প্রিয় স্টিমিয়ান
আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।
আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব খরগোশ এর ছবি অংকন।
খরগোশ দুই পা দিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। যখন এই খরগোশ লাফাচ্ছিল তখন দেখতে কেমন দেখা যায় তার একটি প্রতিচ্ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম।
- পেন্সিল
- রাবার
- প্যাট খাতা
প্রথমে আলতো করে পেন্সিল দ্বারা খরগোশ এর উপরিভাগে দাগ টানা হলো। কেননা প্রথমেই প্রশস্ত করে দাগ দেয়া যায় না। কারণ আঁকাবাঁকা হয়ে গেলে তা মুছে ফেলা দরকার এজন্য হালকা করে শেপ দিয়ে নিলাম।
এই পায়ের আকৃতি গুলো দিতে বেশ সময় লেগেছিল; কেননা এগুলো অনেক ধীরে ধীরে অংকন করতে হয় অন্যথায় আঁকাবাঁকা হয়ে গেলে সৌন্দর্য দেখা যায় না।
এইখানে আমি সম্পূর্ণ আকৃতি পেন্সিলের মাধ্যমে তৈরি করলাম। প্রথম ধাপে দিয়েছিলাম মাথার অংশ বাদে সবটুকু। এই ধাপের মধ্যে আমি যুক্ত করলাম মাথা সহ সম্পূর্ণ অংশ আমি পেন্সিলের মাধ্যমে হালকা ভাবে শেপ তৈরি করলাম।
দ্বিতীয় ধাপে আমার হাতে অঙ্কন করা এই খরগোশ টির সম্পূর্ণ আকৃতি দেওয়া শেষ হয়ে গিয়েছে; এখন তৃতীয় ধাপে এসে আমি এই খরগোশটির সেই পেন্সিল দ্বারা আকৃতির দিকে আরো একটু সৌন্দর্য প্রদানের জন্য মোটা করে স্থায়িত্ব প্রদান করলাম।
আগের আকৃতির চেয়ে এখন বেশ সুন্দর দেখাচ্ছে। সুন্দর দেখার জন্যই এখন দাগ টিকে একটু প্রশস্ত করে দিলাম।
লেজটি বেশ ছোট হয়ে থাকে খরগোশ এর। অনুরূপভাবে এই খরগোশটির লেজ ছোট্ট করে কাটা কাটা করে দিয়ে দিলাম পেন্সিল দ্বারা অঙ্কন করে।
মোটামুটি খরগোশটির প্রতিচ্ছবি অংকন করা শেষ হয়ে যায়। তাইতো পেন্সিল আর রাবার পাশে রেখে দিলাম।
এখানে দেখতে পারতেছেন তারিখ এবং আমার সিগনেচার দিয়েছি। সম্পূর্ণ অঙ্কন করা শেষ হয়েছে তখন আমার মনে ছিল না তারিখ দেওয়ার কথা।
চতুর্থ নাম্বার ধাপ পার হওয়ার পর আমার মনে হয়েছে এখানে তারিখ দিতে হবে। তাই তারিখ দেওয়ার পর আবার একটা সেলফি উঠলাম।
সম্পূর্ণ কমপ্লিট করার পর ফিনিশ ছবি একটা তুলে রাখলাম। জানিনা কেমন হয়েছে; ছবি অংকন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না।
পরবর্তীতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ছবি অংকন নিয়ে আসার চেষ্টা করব। আশা করি দেখলে আপনাদেরও ভালো লাগবে।
তবে আপনি যদি চেষ্টা করেন তবে আপনিও পারবেন ছবি অংকন করতে শুধু একটু সময় দিতে হবে তাহলেই সম্ভব। প্রথম প্রথম একটু আঁকাবাঁকা হবে রুলার দিয়ে মুছে ফেলবেন আবার চেষ্টা করবেন।
| Device | Name |
|---|---|
| Android | Tecno Spark 7 |
| Camera | 16MP Dual camera |
| Location | Bangladesh 🇧🇩 |
| Artist by | @jakaria121 |
Muy bonito conejito 🐰 genial
Thank you
https://twitter.com/Md_Jakaria121/status/1645484521700327426?t=m8j2RFcrL5UDSO3CgP29ZQ&s=19
আপনার ধাপে ধাপে ছবি আঁকোনো দেখে ভালো লাগলো, ছবি আঁকা একটা আর্ট যেটা সবাই পারে না , আপনি সুন্দর ছবি আঁকেন ,
এভাবেই আপনি ছবি এঁকে যান আর আমাদের সাথে শেয়ার করুন, আজকে খরগোশ এঁকেছেন পরে কোনো একদিন কচ্ছপ আঁকানো দেখতে চাই
আপনার জন্য শুভ কামনা রইলো
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য এবং ইচ্ছা পোষণ করার জন্য। ঠিক আছে আপনি যখন দেখতে চেয়েছেন অবশ্যই চেষ্টা করবো কোন একদিন ছবি অংকন তুলে ধরার জন্য।
#miwcc
খুব সুন্দর হয়েছে আপনার হাতে আকা খরগোসটি🥰🥰
আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে আপনার ছবি আকার হাত দারুণ আর আপনি এই বিষয়ে অনেক পটু।
খরগোসের এত সুন্দর ছবি শেয়ার করার পাশাপাশি সেগুলো আকার প্রতিটা ধাপ ক্লিয়ারলি বুঝিয়ে বুঝিয়ে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
#miwcc
ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম আরো অনেক আর্ট আশা করবো ইনশাআল্লাহ।
#miwcc
প্রতিটা মানুষের একটি দক্ষতা থাকে সেই দক্ষতা সবার সামনে আনতে তারা নিজেকে লজ্জায় ঢেকে রাখে যাদের মধ্যে যে দক্ষতাটা আছে সে দুঃখটা সবার সামনে এনে তুলে ধরা উচিত যেমন আপনি আপনার হাতে আঁকানো খরগোশের ছবিটি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো।
আশা করি আপনি আরো ভালো ভালো ছবি একে আমাদের মাঝে তুলে ধরবেন আপনার কাছে এই আশাটি আমরা সবাই রাখি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি ছবি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
#miwcc
ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য অবশ্যই আরো ছবি অঙ্কনের জন্য চেষ্টা করব।
খরগোশ অংকন করার যে ধাপগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সেগুলো আসলে আমাদের অনেক কিছুই শিক্ষা দেয়। আমরা যখন কোন কিছু অঙ্কন করব।
তখন এই ধাপগুলো অনুসরণ করলে, অনায়াসে যে কোন জিনিস অঙ্কন করতে সুবিধা হবে।
আপনার খরগোশ অঙ্কন করা অনেক বেশি সুন্দর হয়েছে। খুবই ভালো লাগলো আপনার খরগোশটাকে।
অসংখ্য ধন্যবাদ আপনার এই অংকন করা খরগোশটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং কিভাবে অঙ্কন করেছেন সে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।
#miwcc
হ্যাঁ একদমই তাই যদি কেউ চেষ্টা করে অনায়াসেই অংকন করতে পারবে। ধন্যবাদ মতামতের জন্য।
ভাই আপনি তো বেশ আর্ট করতে পারেন ছবি ৷ আপনার আর্ট এর ধাপ গুলো খুব মনযোগ সহকারে দেখলাম আপনি ধাপে ধাপে ছবি গুলো আর্ট করেছেন ৷ আপনার করা ছবি এবং বর্ণনা পড়ে খুবই ভালো লাগলো ৷
আশা করি এমন আর্ট ছবি আপনি আমাদের মাঝে আবার শেয়ার করবেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷ ভালো থাকবেন ৷
#miwcc
অনেক ধন্যবাদ আমার শুভঙ্কর মনোযোগ সহকারে দেখেছেন এবং পড়েছেন আপনার ভারসাম্য মতে। ধন্যবাদ প্রশংসার জন্য এই ছবি অংকন।