"পরিবারের কিছু সদস্য নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার আনন্দ"
| বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
|---|
| আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
|---|
সুন্দর একটি দিনের অতিবাহিত করার সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতেন চলে আসলাম। আজকের পোষ্টের বিষয় হলো পরিবারের কিছু সদস্য নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার আনন্দ।
সুন্দর দিনে আরো সুন্দর মুহূর্তগুলো পার করার জন্য বাড়ি থেকে দূরে কোথাও ঘুরে আসা খুবই আনন্দ হবে, এই কথাগুলো সিনিয়র কিছু লোক আমাকে বলেন পার্কে যাওয়ার জন্য, সিনিয়র লোকদের মধ্যে ছিল কাকি দাদি আর ফুপি এসেছিল আমাদের সাথে ঈদ করার জন্য এরা মূলত বাড়ি থেকে খুব কম বের হয়।
ঈদের পরের দিন আমাকে ফুপি রা বলেন পার্কে যাওয়ার কথা, আমি এক কথায় রাজি হয় কিন্তু কে কে যাবে সেটা জিজ্ঞেস করি, ওরা এখনো বলতে পারে নাই। কে কে যাবে আমাকে প্রথম জিজ্ঞাসা করেছিল পার্কে যাওয়ার কথা।
আমাদের বাড়ির প্রায় সকলকেই বলি পার্কের কথা ওরা যে পার্কে যেতে চাইছিল সে পার্কে আমরা অলরেডি একবার গিয়েছি সেজন্য জুনিয়র লোকজন রাজি হচ্ছে না । এ পড় সিরিয়ালের কে বলি পার্কের যাওয়ার কথা ওরা প্রথমে অমত করে যাবে না।এরপর ভালোভাবে বুঝিয়ে বলি এরপর রাজি হয়ে যায়।
যারা এবারে পার্কে যাবে তারা মূলত নিজের এলাকা টাই ভালভাবে দেখে নাই কিন্তু এই এলাকাতেই ওরা ১০ থেকে ১২ বছর রয়েছে। সিনিয়র লোকেরা পার্কে যাওয়ার পর কি রকম আনন্দ করবে মজা করবে সেটা দেখার জন্য আমার যাওয়ার উদ্দেশ্য।
ঈদের দ্বিতীয় দিন প্রায় সবাইকেই বলা হয় কিছু লোক রাজি হয় কিছু লোক রাজি হয় না। যে সকল লোক রাজি হয় তাদেরকে আমরা ঈদের তৃতীয় দিন পার্কে ঘুরতে নিয়ে যাব। ঈদের তৃতীয় দিন আসলে সকালের সবার কাজগুলো শেষ করে রেডি হতে থাকে এরপর গাড়ির জন্য অপেক্ষা করি।
এই প্রথম সিনিয়র লোকদেরকে নিয়ে পার্কে যাচ্ছি গাড়ির ঝামেলা না পড়তে হয় ।সেজন্যই গাড়ি রিজার্ভ করে নিয়েছি, মহিলা মানুষদের রেডি হতে একটু সময় বেশি লাগে তাই গাড়ি কে দুপুর ১২ টা দিকে আসতে বলি।
গাড়ি আসতে আসতে ১২ঃ১০ এর দিকে গাড়ি আসে এখনো মহিলাদের রেডি হওয়া শেষ হয় নাই আমি রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে থাকি। গাড়ির ড্রাইভার আসার পর থেকেই চাপ দিতে থাকেন আমি তাদেরকে বলতে থাকি কিন্তু ওরা এখনো রেডি হতেই থাকে।
দুপুর ১২ টা ৪৫ এর দিকে তাদের রেডি হওয়া শেষ হয়, আস্তে আস্তে করে যারা যাবে তারা সবাই গাড়িতে বসতে থাকে গাড়ি নিয়ে আমরা বাস স্ট্যান্ড আসা মাত্রই যোহরের আযান দিয়ে দেয়। পার্কের কাছাকাছি আসার পর দোকান থেকে বিরিয়ানি প্যাকেট নিয়ে আবার গাড়িতে উঠে পড়ি।
পার্কের কাছাকাছি আসলেই বানরের দেখা পাই গাছে গাছে বানর। আমাদেরকে পার্কের গেটে নামিয়ে দিয়ে আশেপাশে গাড়ি চালাতে চলে যায় । গাড়ির ড্রাইভার বসে থাকলে তো আর তাদের লাভ হবে না। আমরা যখন যাব এর, কিছুক্ষণ আগে ফোন দিলেই উনি আমাদেরকে নিতে চলে আসবে।
পার্কের গেটটা দেখে খুবই সুন্দর লাগছিল উপরে কোরআন শরীফের ভাস্কর্য এরপর ভিতরে ঢুকা মাত্রই আরো বড় গেট এরপর মানুষজন টিকেট কিনছে ভিতরের ঢুকছে আমিও এখান থেকে আমাদের ৯ জনের জন্য টিকেট সংগ্রহ করি।
আমাদের হাতে খাবার দেখে ওরা আমাদেরকে থামিয়ে দেয় এরপর বলে এতগুলো খাবার নিয়ে ভিতরে যাওয়া যাবেনা বাইরে থেকে কোথাও খেয়ে আসতে পারেন বা আমাদের পিকনিক স্পট থেকে খাবার খেয়ে আমরা ভিতরে ঢুকে পরি।
ভিতরে ঢুকে খুবই ভালো লাগছিল ভালো পরিবেশ সবুজ গাছপালা তার পাশাপাশি ভাস্কর্য ছিল সেগুলো অনেক সুন্দর লাগছিল । সামনে অনেক কিছু ওঠার ছিল বুটিং ছিল টেন ছিল এরপর দোলনা ছিল ইত্যাদি আরো অনেক কিছু ছিল।
আমরা প্রায় সবাই শুধু দাদি বাদ দিয়ে বুটিং উঠি বেশ ভালো লাগছিল । ওইখান থেকে নামার পর অল্প সময় হাঁটার পর দাদী বলে ওঠে চলো বাড়িতে চলে যাই আমরা তো শুনে অবাক পার্কে এই মাত্র ঢুকলাম এখনই বাড়িতে চলে যাব পার্কের এক অংশ দেখা হয় নাই। তাও তাদেরকে জোর করে পার্কের চারভাগের দুই ভাগ করে দেখায় এরপর আসরের আযানের পরে গাড়ির ড্রাইভারকে কল দেই আসার জন্য।
তাদেরকে গেটের সামনে বসিয়ে দিয়ে আমরা কয়েকজন হাঁটাহাঁটি করে আসি গাড়ি আসলে আমাদেরকে ফোন দেয় এসে পড়েছে তাদেরকে নিয়ে গাড়িতে উঠে পড়ি।
যেরকম ভাবছিলাম সুন্দর দিনের সুন্দর মুহূর্ত কাটাবো কিন্তু সিনিয়র লোক অল্পতেই হাঁপিয়ে গেছে আর আনন্দ করতে পারছিলাম না । তাও যতটুকু হয়েছে অনেকটাই হয়েছে,আলহামদুলিল্লাহ।
আজকের পোস্ট এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
খুবই ভালো লাগলো আপনার সুন্দর দিনের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে পেরে সত্যি কথা বলতে আমরা মেয়েরা একটু রেডি হতে লেট করি সব জায়গাতে, যতই তাড়াহুড়া হোক না কেন একটু না একটু দেরি হবে,,,
আপনার টিকিট কাটার ছবি দেখে এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল যে ভিতরটা কতখানি সুন্দর,,,আমার বাসায় আশেপাশে হলে তো আমি ঘুরতেই যেতাম,, যেহেতু দাদির সাথে ছিল তাই হয়তো বেশি ঘুরতে পারেননি আর মুরব্বিদের সাথে নিয়ে গেলে এমনই হয় বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে তবুও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন পরিবারের সাথে।
ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য
পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে তবে এই গরমের মধ্যে বাসা থেকে বের হওয়াটা আমার পক্ষে একেবারেই সম্ভব না তাই ঐদিন বলার পরেও আমি স্যারকে ঘুরতে যেতে পারিনি কারণ আমার এটা অসম্ভব রকম খারাপ লাগা কাজ করে যাই হোক আপনি আপনার পরিবারের সাথে অনেক সুন্দর ভাবে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন পার্কে ঘোরাঘুরি করেছেন জানতে পেরে ভালো লাগবে ধন্যবাদ ভাল থাকবেন।