"ডাক্তার দেখানো"
| বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
|---|
| আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
|---|
সুস্থতা কত বড় নিয়ামত, যে অসুস্থ আছে সে সব থেকে বুঝে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। সেইসব ব্যক্তিদের মধ্যে আমিও অন্তর্ভুক্ত। তাও যতটুকু সুস্থতার মধ্যে দিয়ে জীবন যাপন করছি তার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া।
আমি গত ছয় থেকে সাত মাস ধরে অসুস্থ আছি, আগে থেকে মোটামুটি ভালো আছি, এই ভালো থাকার পিছনে ব্যথার ট্যাবলেটেই অনেকটাই অবদান আছে।
আমি যদি ব্যাথার ট্যাবলেট একদিন খাওয়া বন্ধ করে দেই পরের দিন চলতে খুব কষ্ট হয়। এখন বলতে পারেন ব্যথার ট্যাবলেট খেয়ে কত দিন চলবেন?
এই কথা আমাদের এলাকার বা আমার আত্মীয়-স্বজন প্রতিটা লোকেই বলে। আগের মতো সুস্থ থাকার জন্য ছয় থেকে সাত মাস ধরে ডাক্তার পেছনে ছুটতেই আছি।
প্রতিমাসের তুলনায় এই মাসও ডাক্তার দেখানোর জন্য ঢাকায় চলে যায় ।একটু সকাল বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে আমি মূলত এখন যে ডাক্তার দেখাচ্ছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ।
ডাক্তার মূলত বসে বিকালের দিকে, আমার সকাল সকাল যাওয়ার মূল কারণ হলো আমার কিছু পরীক্ষা করার দরকার । এতদিন ধরে ব্যথার ট্যাবলেট খেয়ে যাচ্ছি তাই কোন প্রকার ক্ষতি হচ্ছে কিনা তা দেখার জন্য।
পরীক্ষার নাম গুলো আমাদের পরিচিত ডাক্তারের কাছ থেকেই লিখে নিয়ে গিয়েছিলাম ঢাকা গিয়ে ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের
ডাক্তার দেখাবো।
এক হসপিটালে ডাক্তার দেখানো অন্য হসপিটালের রিপোর্ট ডাক্তারকে দেখানো অতটা গুরুত্ব দেয় না তাই এক জায়গাতেই করার সিদ্ধান্ত নেই।
সকাল দশটার দিকে ঢাকা পৌঁছায়, প্রথমে ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চলে আসি ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে অপেক্ষা করতে থাকি, আমার সিরিয়াল আসা পর্যন্ত।
আমার সিরিয়াল আসলে আমার কাছ থেকে কিছু রক্ত নেই। পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে , আমাকে জানিয়ে দেই চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখা করার জন্য।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের থেকে
বের হয়ে ঢাকা খিলক্ষেত চলে আসি মামার বাসায়, দুপুরের খাওয়া-দাওয়া ওখানেই শেষ করে পোস্ট লিখে সাবমিট করি,
ছোটখাটো একটি ঘুম দিয়েই আসরের পরে ফ্রেশ হয়ে রেডি হয়ে পরীক্ষার রিপোর্ট নেওয়ার জন্য
ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চলে আসি, ওইখানেই ডাক্তার দেখাবো।
রিপোর্টগুলো সংগ্রহ করার পর ডাক্তার দেখানোর জন্য পপুলারের আরেকটি ভবনে চলে আসি টাকা জমা দিয়ে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে থাকি সিরিয়াল আসলে ডাক্তারের সাথে কথা বলি নতুন পুরাতন রিপোর্টগুলো দেখায়। ডাক্তার আমাকে যা বলে ওষুধ খেতে থাকো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
পপুলার ডাক্তার দেখিয়ে থেকে বের হতে রাত ৮:৩৭ বেজে যায়, একটি সিএনজি নিয়ে মহাখালী বাস টার্মিনাল চলে আসে ওখান থেকে বাড়ির জন্য বাসে উঠে পরে বাড়িতে আসতে পারি রাত ১১ টার মতোন বাজে।
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
ব্যথার ঔষধ আমাদের স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না কিন্তু তারপরেও শারীরিক ব্যথা নিবারণের জন্য আমরা এই ঔষধ গ্রহণ করে থাকি আপনি একদিন আপনার ঔষধ বন্ধ করলে পরের দিন আপনার চলাফেরা করতে অনেক বেশি সমস্যা হয় আমার কাছে মনে হয় অবশ্যই আপনি ভাল ডাক্তার দেখিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আবারও ডাক্তার দেখানোর জন্য ঢাকায় চলে এসেছেন।