সারাদিনের কিছু কার্যক্রম শেয়ার করলাম আপনাদের মাঝে
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমার কাটানো সুন্দর একটি দিনের কার্যক্রম শেয়ার করব।
সুন্দর একটা দিন
(শীত উপভোগ করতে হলে খেজুরের রস খেতে হবে)
বেশ কয়েকদিন ধরে প্রচুর শীত পড়ছে। আমাদের এলাকাতে আপনারাও জানাবেন আপনাদের এলাকাতে কেমন শীত পরছে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, এতো শীতে উঠতে মন চাইছে না,
- যে আমার বড় শত্রু আমার ছেলের মতন এত দুষ্টু যেন তার কোন সন্তান আল্লাহ না দেয় সেই দোয়াই করি। প্রচণ্ড শীতে বাইরে বের হওয়া সাধারণ কোনো মানুষের কাম্য নেই। চারিদিকে কুয়াশা কিন্তু আমার দুষ্টু ছেলে সকালে তাকে নিয়ে রাস্তায় হাটাহাটি করতে হবে।
(রস, চিতই পিঠা গুড় দিয়ে খাওয়া রসের পিঠা)
শীত মানে নানা রকম পিঠার মেলা। গরম গরম চিতই পিঠা দিয়ে নলিনি গুড় দিয়ে খেতে অনেক মজা। দুধ দিয়ে রস দিয়ে রসের পিঠা তৈরি করা আমার কাছে খেতে অনেক সুস্বাদু মজা লাগে।
অচেনা নাম না জানা পিঠা পাশের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে দেখি কুলায় করে। রোদে নেড়ে দিয়েছে। আমার কাছে বেশ দেখতে অসাধারণ লাগছিল এটা তৈরি করেছে চালের গুড়া জাফরান হালকা করে পানি গরম করে রুটি বানানোর মতন আটা তৈরি করছে ইনজেকশনের সিরেন্স দিয়ে এটা তৈরি করছে আমি তো প্রথমে অবাক হয়েছিলাম এত সুন্দর করে ফুল মতো তৈরি করেছে।
- প্রচণ্ড শীতে, আমরা বড়রা গোসল করতে হিমশিম খেয়ে যায়। কিন্তু আমার ছেলে এর কাছে মনে হয় শীত বলতে কিছুই নেই ওর মামির সাথে কম্বল পরিষ্কার করতে ব্যস্ত। ছোটরা এমন বড় রাজা করবে তাদের অনুসরণ করবে আমার কাছে বেশ ভালো লাগলো।
- তখন বাজে দুপুর বারোটা গোসল করে দাঁড়িয়ে আছি এমন সময় রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছে হাকার দিছে জামাই পিঠা বলে। আমি এই দুটো খেয়েছি অনেক কিন্তু পিঠার নামই জানতাম না আমি তো একটু অবাক হলাম। আমি না যেতে চাইলেও ছেলের আবদার পুরন তো করতে হবেই বললাম পিঠার দাম কত তিনি বললেন প্রতি পিস ৫ টাকা করে আমি নিলাম দুই পিস যদিও খেয়েও পেট ভরলো না। খেতে ছিল অসাধারণ হালকা হালকা মিষ্টি ভালই লাগলো।
- বিকালে হাঁটতে হাঁটতে আমার এক চাচার বাড়িতে গেলাম। আমাদের সাতক্ষীরা অঞ্চলের অধিকাংশ মানুষ পান প্রিয় আমিও মাঝেসাজে খাই আমারও খুব পছন্দ কিন্তু প্রতিদিন না। পানটা খাচ্ছিলাম বেশ কাঁচা সুপারির জন্য মাথা ঘোরাচ্ছিল সাথে সাথে পানটা ফালায় দিয়ে কুলি করে ফেললাম।
- বেস্ট ফ্রেন্ড এর গিফট সে নিজের হাতে বাড়ি ব্রেসলেট টা তৈরি করেছে। আমি প্রথমে ভেবেছিলাম কসমেটিকের দোকান থেকে আমাকে কিনে দিয়েছে হয়তো। সে পরবর্তীতে বলছিল বলতো এটা কোথায় পেয়েছি আমি বললাম কেন দোকান থেকে কিনে আনছে। বলছেন আমি নিজের হাতে তৈরি করেছি আমার কাছে খুব ভালো লাগলো সামান্য কিছু হলেও গিফটের জিনিস অনেক বড় হয়।
আজকের মতন এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।
শরীরের রক্ত গরম থাকে। তারপর দেখলাম শিরিঞ্জ পিঠা জামাই পিঠা ভালো লাগে
খেতে। তবে আপনার বাচ্চা কিভাবে খালি গায়ে রাখবেন না একটু বিশেষ যত্ন নিবেন। এ সময় কিন্তু বাচ্চাদের অনেক সমস্যার সৃষ্টি হয়।
অনুগ্রহ করে আপু আপনার ছেলের ছবিটা পরিবর্তন করে দিন। নিয়ম অনুসারে পোশাক নেই গায়ে এমন ছবি দেয়া যায় না।
• আপনার পোস্টে পিঠার এত সুন্দর সুন্দর ছবি দেখে ভীষণ লোভ লেগে গেল। আপনার ছেলেটি ভীষণ দুষ্টু তাই আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়। ছেলে বাচ্চা একটু দুষ্টুমি বেশিই করে। তবে বড় হলে দেখবেন শান্ত হয় তবে বড় হলে দেখবেন শান্ত হয়ে যাবে। আপনার পোস্টটি পড়ে নানা ধরনের পিঠাপুলি দেখে আজকে খুব ভালো লাগলো। আর জামাই পিঠা সত্যি খেতে অনেক মচমচে ও সুস্বাদু হয়। খুব ভালো লাগলো আপনার দিনলিপি।
অসংখ্য ধন্যবাদ আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।পিকটা ডিলিট করে দিয়েছি। আমার বিষয়টা জানা ছিল না এজন্য ভুলবশত পিকটা শেয়ার করে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শীত মানে পিঠাপুলি আপনাকে দাওয়াত রইল শীতের পিঠা রস খাওয়ার জন্য 😅
শীতের সময় আমার তো মনে হয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। চারপাশে শুধু নানা ধরনের পিঠা।আপনি দেখলাম বেশ কিছু পিঠার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এভাবে কখনো খেজুরের রস খাওয়া হয়নি। যদি কখনো সুযোগ হয় অবশ্যই খাওয়ার চেষ্টা করব। সেইসাথে আপনার ফ্রেন্ড আপনাকে একটা গিফট করেছে। সত্যিই অনেক সুন্দর ব্যাচ লাইট যেটা দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
এই প্রচন্ড শীতে, আমাদের এলাকাতে রস রসের পিঠা। বেশি আমেজ থাকে। আমার খুব পছন্দের পিঠা। আপনি আমার আশেপাশে কোন এলাকাতে থাকলে অবশ্য আপনাকে কাঁচা রস খাওয়াতাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য
শীতের দিনে পিঠা খাওয়ার উৎসব বেড়ে যায়।খেজুরের রস দিয়ে যে কোন পিঠা আমার কাছে খুব ভালো লাগে। কুলায় করে যে রোদের শুকনো পিঠাটা ওটাকে আমরা সিরেন্স পিঠা বলি।
তবে ঠিক বলেছেন জামাই পিঠা খেলে কোন পেট ভরে না ওটার পাপোশের মত মুখে দিলে গুলে যায়। আমার মনে হয় না আমি কোন সময় পান খেয়েছি হয়তো মুখে দিলে মাথা ঘুরাঘুড়ি করে তার জন্য ভয়ে কোন সময় পান মুখে দিই না। আর আপনার হাতে ব্যাচ লাইট দেখতে খুব সুন্দর লাগছে
থ্যাঙ্ক ইউ আপনার একটা দিনে কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপনা করলেন।
শীত মানে নানা রকম পিঠা রস গুড়। চিতই পিঠা দিয়ে গুড় দিয়ে খেতে অনেক মজা অনেক সুস্বাদু। আপনি সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো
শীতের সকালে পিঠা তারপর খেজুরের রস খেতে যে কি মজা যে খায় সেই অনুভব করতে পারে ৷ তারপর দেখলাম পাপর এবং পান সুপারির খাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেছেন ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন, গিফট পেতে আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি আমার হয় ব্যাচ লাইট তাহলে তো কথাই নেই, আনন্দে সিমা থাকে না। আপনার টা দেখে আমার পুরনো শখের কথা মনে পড়ে গিয়েছে অনেকদিন ধরে ভাবছি একটা ব্যাচ লাইট বানাবো তবে হয়ে উঠছে না ইনশাআল্লাহ দেখা যাক এ বছর পারি কিনা।
আর হ্যাঁ এই সিরিঞ্জের পিঠাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল, মাঝে মধ্যেই আমি এই পিঠাটা বাসায় তৈরি করি তবে আপনার থেকে আমার ফুলের শেপ টা একটু মন্দ হয় কোন একদিন শেয়ার করব। ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।
গিফট ছোট হোক আর বড় হোক। প্রিয় কোন মানুষরা যদি সামান্য কিছু উপহার দেয় তারপরেও নিজের কাছে অনেক ভালো লাগে। আমার সেখানে বেস্ট ফ্রেন্ড বলে কথা। অবশ্যই সিরিঞ্জের পিঠা তৈরি করা দেখার অপেক্ষায় রইলাম। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।