পনিরের নবরত্ন রেসিপি
নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন ।বেশ কিছু সময় আগে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস বানানোর রেসিপি শেয়ার করেছিলাম ।ফ্রাইড রাইস আমার খুব পছন্দের খাবার ।আর এই ফ্রাইড রাইসের সাথে মাঝেমধ্যেই আমি নানান ধরনের নিত্য নতুন তরকারি রান্না করে চেক করি, যে কোনটা আমার বেশি ভালো লাগে ।তার মধ্যে যেমন চিলি চিকেন, নরমাল চিকেন কষা, মটন কারি ,এর সাথে পনিরের একটি তরকারি আমি রান্না করে থাকি। পনিরের এই তরকারিটা একেবারেই আমার নিজের মন মতো করে রান্না করি, আর একে আমি নাম রেখেছি পনির নবরত্ন।
যেদিনকে ফ্রাইড রাইস করেছিলাম, সেদিনকে পনিরের এই নবরত্নের রেসিপিটাও রান্না করেছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে পনির নবরত্ন আমি কিভাবে বানাই ,সেটা আজকে শেয়ার করি। সেদিনকে ছবিগুলো তুলে রেখেছিলাম বলে আজকে শেয়ার করতে পারছি।
পনির খেতে যেহেতু আমার খুবই ভালো লাগে, তাই পনিরের যেকোনো আইটেমই আমার কাছে পছন্দের। কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে যদি পনির রান্না করা যায়, তাহলে আরও স্বাদ হয় ।শীতকালে সবজি যেহেতু অফুরন্ত পাওয়া যায়, এ কারণেই আমি খুব পরিমাণে এই শীতে সবজি খেয়েছি। চলুন এবার দেখে নেওয়া যাক উপকরণগুলো।
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | পনির | পরিমাণ মত |
| ২ | কিসমিস | পরিমাণ মতো |
| ৩ | গাজর,বিন্স, ক্যাপসিকাম, ফুলকপি,আলু | পরিমাণ মতো ( যদিও আমি এখানে বিনস এবং ফুলকপি বাদে সমস্ত কিছুই দু পিস করে ইউজ করেছি আর ক্যাপসিকাম হাফ নিয়েছিলাম) |
| ৪ | হলুদ | পরিমাণ মত |
| ৫ | নুন | স্বাদ অনুসারে |
| ৬ | কাজুবাদাম | দুই টেবিল স্পুন |
| ৭ | পোস্ত | দুই চামচ |
| ৮ | আদা | দুই টুকরো |
| ৯ | কাঁচা লঙ্কা | ৫/৬ টা |
| ১০ | টমেটো | একটা |
| ১১ | জল | পরিমাণ মতো |
| ১২ | গোটা জিরে | ছোট এক চামচ |
| ১৩ | দারচিনি | দুই টুকরো |
| ১৪ | সাদা তেল | পরিমাণ মতো |
প্রথম ধাপ
প্রথম ধাপে আমি ফুলকপি গুলোকে গরম জলের মধ্যে একটু ফুটতে দিয়েছি। পুরোপুরি সিদ্ধ করে নিলে হবে না, শুধুমাত্র ফুলকপি থেকে সমস্ত জীবাণু যাতে বের হয়ে যায় ,সেই মতো করেই ফুলকপিটাকে ফুটিয়ে নিতে হবে।।
দ্বিতীয় ধাপ
এবার দ্বিতীয় ধাপে আমি গ্যাসের কড়াই বসিয়ে, সামান্য তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে ফ্লেম একদম লো তে রেখে,পনির গুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি।।
তৃতীয় ধাপ
তারপরে কিসমিস গুলো কে অল্প তেল দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে ।
চতুর্থ ধাপ
এর পরের ধাপে সমস্ত রকম সবজি ভেজে নিচ্ছি এক এক করে ।বিন্স, গাজর ,আলু, ক্যাপসিকাম সবকিছু দিয়ে দিলাম প্রথমে।
পঞ্চম ধাপ
এরপরে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালো করে ভাজাভাজা করে নেব।
ষষ্ঠ ধাপ
মোটামুটি দশ মিনিট মত ভাজতে থাকলেই হালকা হালকা সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম । ভাজা হয়ে গেলে তুলে রাখবো।
সপ্তম ধাপ
এবারে আমি একটা মসলার মিক্সচার বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ,আদা, পোস্ত কাজুবাদাম ,জল, টমেটো।
অষ্টম ধাপ
মিক্সচার গ্রাইন্ডার এর মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম।
নবম ধাপ
এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি দারচিনি।তারপরে যেটা মিক্সচার গ্রাইন্ডার এ মসলা বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা ঢেলে দেব। যেহেতু তেলের মধ্যেই লবন আর হলুদ দেওয়াই ছিল, তাই আমি এই জায়গায় এক্সট্রা করে লবন হলুদ ব্যবহার করিনি। পুরো মিক্সার টা দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দিতে হবে। মসলাটা ভালোভাবে ফুটতে থাকলে পরের ধাপে যাব।তবে সবশেষে একবার খেয়ে দেখতে হবে লবণ কেমন হয়েছে।
দশম ধাপ
এরপরে সমস্ত রকম সবজি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মিশ্রণটিকে। এবং নাড়াচাড়া করতে থাকব কিছুক্ষণের জন্য, মসলাটা সবজির সাথে নাড়াচাড়া করতে করতে একদম মিশে যাবে। এই সময় সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রাখার পরও আপনারা রান্নাটাকে রেডি করতে পারেন। তবে যেহেতু আমি একটু ঝোল রেখেছিলাম তাই পরবর্তী ধাপগুলো আপনারা একটু ফলো করুন।
একাদশ ধাপ
আর ওই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন, ঠিক ততটা পরিমাণে জল রাখবেন। রেস্টুরেন্টে এই রান্না একটু মাখামাখা রাখা হয়, কিন্তু আমি যেহেতু একটু ঝোলমতো রেখেছিলাম ,তাই রান্নাটা অন্যরকম দেখতে হয়েছে।
তৈরি
মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের জন্য লো থেকে মিডিয়াম আঁচ রেখে দিলেই, তৈরি হয়ে যাবে পনিরের এই রেসিপি।
পনিরের নবরত্ন তে সাধারণত একদম ঝোল থাকে না, এই কারণে এটাকে আপনারা অন্য কিছু বলতে পারেন ।তবে আমি এই ভাবেই রান্না করি। আমার আবার একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে।
বাড়িতেও যেহেতু আমার বাবা ঝোল ছাড়া কোন কিছু খেতে পারে না ।এ কারণে আমাকে একটু জল রাখতেই হয়। আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভালো লেগেছে। এভাবেই একদিন বাড়িতে রান্না করে দেখুন ,অবশ্যই খেতে ভালো হবে। আর এছাড়া কাজুবাদাম আর পোস্ত যেখানে থাকে ,সেখানে স্বাভাবিকভাবে রান্না ভালো হয়।
সকলে ভাল থাকবেন। আজ এখানেই শেষ করলাম।
আপনার পনির রেসিপিটি অনেক সুন্দর হয়েছে এবং দেখতে অনেক সুস্বাদু লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে এই পনির নবরত্ন রেসিপিটি প্রতিটা ধাপে ধাপে কিভাবে তৈরি করতে হয় তাও উপস্থাপন করেছেন। সত্য কথা বলতে আমিও পনির পছন্দ করি কিন্তু কখনো এই পনির নবরত্ন দেখিও নেই। আপনার পোষ্টের মাধ্যমে তা জানতে পারলাম এবং দেখতে পারলাম পনির নবরত্ন । এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নতুন নতুন অনেক ধরনের রান্না আবিষ্কার করেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেন আজকে আপনি আমাদের সাথে আবিষ্কার করেছেন পনিরের নবরত্ন কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আসলে এ ধরনের খাবার আমার কখনো খাওয়া হয়নি যেটা সত্যি কথা একদিন অবশ্যই তৈরি করার চেষ্টা করব আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে অসংখ্য ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।