You are viewing a single comment's thread from:

RE: "নিজের কাজের প্রতি নিজের একনিষ্ঠতা ও সম্মান সর্বাগ্রে জরুরি"

in Incredible India3 years ago

সত্যিকার অর্থে যিনি বিদ্বান তিনি তখনও অহংকারী হন না। আপনি যে ভদ্রলোকের কথা বললেন উনি প্রকৃত অর্থেই জ্ঞানী একজন মানুষ। কারণ সঠিক জ্ঞান মানুষকে মানুষ হতে শেখায় মূল্যবোধ বজায় রাখতে শেখায়। আমি অনেক মানুষকেই দেখেছি তুচ্ছ একটি কারণে অথবা নিজের টাকা-পয়সা কিছু আছে এ কারণে কতটা অহংকারী মনোভাব প্রকাশ করে। নিজেকে সর্ব সেরা ভাবে অথচ তার প্রতিটা পদে পদে অহংকারীত্ব ঝরে পড়ছে। এমন মানুষের ভিড়ে আপনি সত্যি একটি ভালো মানুষের দেখা
পেয়েছেন। তবে আপনার লেখা এটাও জানতে পারলাম যে আপনার শ্বশুর মশায়ের শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। বয়স হতে হতে আসলে রোগ এমন ভাবে বাসা বাঁধে যে রোগী ও কষ্ট পায় আবার যারা তার সাথে থাকেন তারাও তাকে নিয়ে পেরেশানির মধ্যে থাকেন। কারণ ঘরের প্রবীণ প্রিয় মানুষটির অসুস্থতা সবাইকে খুব কষ্ট দেয়। আপনি নিরলস ভাবে ওনার সেবা যত্ন করে যাচ্ছেন এটি নিয়মিতই আমি পড়ি। আপনার এই ব্যাপারটি আমার খুব ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভাল
থাকবেন।

Sort:  
 3 years ago 

আমার শশুর শাশুড়ি আমার হ্যাজব্যান্ডের বাবা মা, তাই আমিও তাদের বাবা মায়ের মতন দেখার চেষ্টা করেছি বরাবর। নিজের মানুষের অসুস্থতা সবসময় কষ্টদায়ক। তবে উল্টো দিকে বয়স বাড়ার সাথে সাথে অসুস্থতা আসবে এটাই স্বাভাবিক। একথা একদমই সত্যি যে, অনেক অহংকারী মানুষের ভীরে এমন একজন মানুষকে দেখা আমাকে অনেক ভালোলাগা দিয়েছে। ওনার দোকানে ডাক্তার দেখাতে যাওয়া অপরিচিত রোগিদের সাথে, ওনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 58315.44
ETH 1569.20
USDT 1.00
SBD 0.38