অধিকাংশ মানুষ অন্য মানুষকে নিজের মত মনে করে।

in Incredible India3 years ago

অধিকাংশ মানুষ অন্য মানুষকে নিজের মত মনে করে।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-অধিকাংশ মানুষ অন্য মানুষকে নিজের মত মনে করে।

প্রত্যেক মানুষ অন্য মানুষকে নিজের মত মনে করে থাকে। একজন চোর সে অন্য মানুষকে চোরই মনে করে থাকে। একজন ভাল মানুষ অন্য মানুষকে ভাল মানুষ মনে করে থাকে । অর্থাৎ প্রত্যেক মানুষ ধারণা করে যে পৃথিবীর সব মানুষ তার মতো।

friends-3614311_1280.jpg

pixabay

আমার অধিকাংশ পোস্টে আমি উদাহরণ হিসেবে একটা করে ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাতে করে বিষয়টা খুব ভাল ভাবে বুঝে আসে। আজকের বিষয়টা বোঝার জন্য একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা পড়লে বিষয়টা ভাল ভাবে বুঝে আসবে।

অনেক দিন আগের কথা, এক গ্রামে একটা পুকুর ছিল।ঐ গ্রামের সকল মানুষ সেই পুকুরে গোসল করতো।গ্রামে গোসল করার মত এই পুকুর ব্যতীত আর পুকুর ছিল না। কারো বাড়িতে গোসলের ব্যবস্থা ছিল না।তাই সবাই বাধ্য হয়ে এই পুকুরে গোসল করত

Pixabay

beach-2084350_1280.jpg

একদিন রাতের শেষের দিকে একজন ভাল মানুষ ঘুম থেকে উঠে পুকুরে অযু করার জন্য আসল। তার উদ্দেশ্য হল অযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। সে পুকুরের আরেক পাশে অন্য একজন লোককে দেখতে পেল। তখন সে মনে মনে ভাবল।আমার মত আরেকজন মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য এসেছে।

সেই অন্য আরেক পাশে আরেক জন মানুষ দেখতে পেল।সে ভাবল আরও একজন মানুষ তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে। তাহলে গ্রামে অনেক ভাল মানুষ আছে।কিন্ত অন্য পাশে যে লোকটা ছিল। সে ছিল একটা চোর, সে মনে মনে ভাবল, আমি মনে করেছিলাম যে এই গ্রামে শুধু আমি একাই চোর। এখন দেখি আরও চোর আছে। অর্থাৎ সে অপর দুইজনকে দেখে নিজের মত চোর মনে করেছে।

Pixabay

number-437920_1280.jpg

অপর পাশের লোকটা ছিল একজন অপকর্ম করনেওয়ালা। সে অন্য খারাপ মেয়ের সাথে যৌন কর্ম করে গোসল করার জন্য এসেছে। সে অপর দুইজনকেও নিজের মত মনে করল আর বলতে লাগল আমাদের গ্রামে খারাপ কাজ করনেওয়ালা আরও মানুষ আছে।

এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষ অন্য মানুষকে নিজের মত ভাবতে থাকে। উল্লেখিত ঘটনার দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। ভাল মানুষ নিজে ভাল হওয়ার কারণে।

অপর দুইজন মানুষকেও ভাল মনে করছে। আর অবশিষ্ট দুইজন সবাইকে নিজের মত মনে করছে।আশা করি বিষয়টা বোঝাতে পেরেছেন। এছাড়া অনেক সময় এর ব্যতিক্রমও হতে পারে। পৃথিবীর সব মানুষ তো আর একরকম না।

বন্ধুর আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে অন্য দিন আবার নতুন বিষয় নিয়ে আসতে পারি।আল্লাহ হাফেজ।

TQ.png

             @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 3 years ago 

সমাজের চিরায়ত কিছু সত্য কথা সহজ ও সাবলিল ভাষায় তুলে ধরেছেন ভাই আপনি আপনার এই পোস্টের মাধ্যমে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই

আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে যেমন সে তার মত করে অন্য মানুষকেও ভেবে থাকে ৷ এই রকম মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে ৷ তারপর আপনি গল্পের মধ্যে দিয়ে বেশ সুন্দর ভাবে বুঝিয়েছেন ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62044.33
ETH 1652.47
USDT 1.00
SBD 0.42