আমাদের বাড়ির পাশে প্রতিবেশীদের একটি উলট কম্বল গাছ।

in Incredible India3 years ago

আমাদের বাড়ির পাশে প্রতিবেশীদের একটি উলট কম্বল গাছ।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহতালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহতালার রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হচ্ছে আমাদের বাড়ির পাশে প্রতিবেশীদের একটি উলট কম্বল গাছ।

IMG_20230314_215510.jpg

বন্ধুরা ছবিতে দেখতে পারছেন যে উলট কম্বল গাছ যা আপনারা অনেকেই চেনেন বা আপনারা যারা উটল কম্বল গাছ চেনেন না। তারা আজকে চিনে রাখেন এই গাছের নাম হচ্ছে উলট কম্বল গাছ।

received_1604358616734861.jpeg

বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন যে উলট কম্বল গাছটা দেখতে বেশি বড় নয়। উলট কম্বল গাছটি ১০ থেকে ১২ ফিট লম্বা হয়ে থাকে । উলট কম্বল গাছটি ভেষজ উদ্ভিদের মধ্যে একটি অন্যতম ওষুধিযুক্ত গাছ। উলট কম্বল গাছের বাকল, মূল এবং ডাটা বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এটা প্রায় সকলেই জানে।

বন্ধুরা ওলট কম্বল গাছটি দিয়ে অনেক রোগের কাজ করে যেমন ডাটা পানিতে ভিজিয়ে রাখলে আঠালো হয় যা খেলে শরীরের ক্যালসিয়ামের অভাব দূর হয়। তাই আমাদের মাঝে যাদের ক্যালসিয়াম এর অভাব আছে।

তারা নিয়মিত এই গাছের ডাটা পানিতে ভিজে রেখে খেতে পারেন । তাহলে আপনারা অনেক উপকার পাবেন। এছাড়া কেউ যদি একটানা একমাস এই উলট কম্বলের গাছের ডাটা খায় তাহলে তার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে না। অর্থাৎ তার শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হবে।

এছাড়া উলট কম্বল গাছের উপকারিতা নিচে দেওয়া হল:

১. কেউ যদি উলট কম্বল গাছের পাতা বা ডাটা পানিতে ভিজে রেখে গেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে।

২. উলট কম্বল গাছ আমাশয় রোগের জন্য অনেক উপকারী।

৩. এছাড়া উলট কম্বল গাছ গবাদি পশু এবং হাস মুরগির জন্য বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়।

৪. এছাড়া উলট কম্বল গাছের ডাটা বা পাতা প্রস্রাব এর জ্বালা পোড়া চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা।

৫. উলট কম্বল কুষ্ঠু কাঠিন্য দূর করতে সাহায্য করে।

৬.উলটকম্বল গাছের পাতা ও কাণ্ডের রস গনোরিয়া, ফোড়া ও স্ত্রী রোগে বেশ উপকারী।

৭. এছাড়া বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে উলট কম্বলের মূলের ছাল ভীষণ উপকারী।

তাই উপরোক্ত কারণগুলোর জন্য আমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় উলট কম্বল গাছ লাগানো দরকার। তাই বন্ধুরা আশা করি আপনারা আপনাদের বাড়ির আশপাশে ফাকা জায়গা থাকলে উলট কম্বল গাছ লাগাবেন। কারণ ওলট কম্বল গাছ বাংলাদেশের সব জায়গাতে জন্মে। তাই আমিও কিছু উলট কম্বলের বীজ নিয়ে আসছি। যা আমাদের বাড়ির পাশে রোপন করব।

বন্ধুরা আজকে আর লিখছি না আজকের মত এখানেই শেষ করছি। বন্ধুরা আশা করি আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। যাতে করে আপনাদের মাঝে আমি আরো নতুন নতুন টপিক শেয়ার করতে পারি।

বন্ধুরা আমি যে ছবিগুলো তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  

খুব সুন্দর হয়েছে প্রিয় ভাই। উলোট কম্বল গাছের কিছু উপকারিতা সম্পর্কে আমি জানতাম। তবে আপনার পোষ্টের মাধ্যমে সেগুলো আরো ক্লিয়ার হয়ে গেলো।

ধন্যবাদ ভাই এতো ভেষজ গুণসম্পন্ন একটি গাছকে আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই

Loading...
 3 years ago 

গাছটির নাম আজ আমি প্রথম শুনছি এবং দেখছি কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে তার অনেক উপকারিতা শুনে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মূল্য মন্তব্য প্রকাশ করার জন্য । ভালো থাকবেন ভাই

 3 years ago 

আসলে আপনার পোস্ট ওপেন করার সাথে সাথে আমি অনেকটা অবাক হলাম উলট কম্বল গাছ এটা আসলে আমি আমার লাইফে প্রথম শুনলাম।

অবশ্য আপনি গাছের যে বর্ণনা দিয়েছেন এবং যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন আপু

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Many many thank you for support ❣️❤️❣️❤️❤️

 3 years ago 

উলট কম্বল গাছের নাম শুনেছি অনেক, বাট কখনো দেখিনি মনে হয়। আপনার পোস্টে উঁকি না দিলে হয়তো দেখতেও পারতাম না। এই গাছের আবার ভালোই গুনাগুন আমাদের সামনে উপস্থাপন করেছেন। খুবহ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38