প্রকৃতি তার রুপ সৌন্দর্যে ভরা !!
সবাইকে স্বাগতম
প্রথমে আমার ছোট্ট পরিচয়টুকু আমি গোপী রায়৷ একজন বাংলাদেশী এবং কি আমি একজন বাংলাদেশী বাঙালি হিসেবে গর্বিত৷ আর এই কমিউনিটিতে আমার আজকে প্রথম ব্লগ লেখা৷
আপনারা হয়তোবা সবাই অবগত আছেন ৷ যে আমি বর্তমান আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড সদস্য ৷ বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছিলাম আমার সঙ্গের সাথী অর্থাৎ আমার বাংলা ব্লগের দুজন মেম্বার এই কমিউনিটির মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছে৷ যেটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি৷ @mayedul , @mahir ৷
আর এরপরে তাদের আইডিতে ঢুকে এই কমিউনিটির সন্ধান পেলাম৷ এমনকি এই কমিউনিটির নিয়ম-কানুন সবকিছু ঠিক আমার বাংলা ব্লকের মতোই সত্য নিষ্ঠা৷ যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ৷
incredible India community আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই কমিউনিটির কর্তৃপক্ষকে৷ যে এত সুন্দর একটি কমিউনিটি সাধারণ ইউজারদের জন্য উপহার হিসেবে এনে দিয়েছে৷ যেখানে বাংলা ভাষায় তাদের মনের অনুভূতি মনের আনন্দ এবং কি নিজের মতো করে নিজের মনের অনুভব-অনুভূতিকে প্রকাশ করতে পারবে৷ যেটা আসলে বাঙালি হিসেবে গর্বিত৷
তো যা হোক এরপরেই discord লিংকে প্রবেশ করি ৷ এরপর কেয়া দিদি নামে একজন মডারেটর যার সাথে অনেকক্ষণ এই কমিউনিটির নিয়ম কানুন এবং কি নানার বিষয়গুলো জানতে পারলাম ভয়েস কলের মাধ্যমে৷ আর তখন থেকেই আমার চিন্তাভাবনা ছিল যে এই কমিউনিটি তে যোগ দেওয়ার ৷ যদি এখানেও আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি ৷ তাহলে হয়তোবা নিজেকেই অনেক ভাগ্যবান মনে হবে ৷ আর যেহেতু আমাদের বাংলা ব্লগের দুইজন ইউজার এখন মডারেটরের দায়িত্ব পালন করছেন৷ সেই হিসেবে এখানেও একটি সুন্দর পরিবার এবং কি পরিবারের সাথে নিজের আনন্দ দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করে নেওয়াই যায়৷
তাইতো অনেক ভাবনাচিন্তার পরেই আজকে পোস্ট লিখতে বসলাম৷ এ পরিবারের সাথে যেন থাকতে পারি৷ এই পরিবারের জন্য যেন কিছু করতে পারি এমনটাই প্রত্যাশা রাখছি আজকের প্রথম পোস্টটি তে৷ এই কমিটির নিয়ম-কানুন মেনে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আমার incredible India community আমার প্রথম বারের মত পোস্ট৷
প্রকৃতি তার রূপ সৌন্দর্য লীলাভূমি বড়ই চমৎকার ৷যা আসলে আমরা প্রতিক্ষণ প্রতি মুহূর্ত উপভোগ করছি৷ কথায় বলে না যে জীবন সুন্দর যদি আমরা সুন্দর চোখে দেখি৷ ঠিক তেমনি প্রকৃতিও সুন্দর যদি আমরা প্রকৃতির রূপ সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারি৷
আমার প্রিয় বাংলাদেশ যেখানে ছয়টি ঋতুর প্রবাহমান ৷একেক ঋতু একেক সময় তার রূপ সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়ে থাকে৷ ঠিক যেমন বর্ষাকালের সময় ঝুম বৃষ্টি আর বৃষ্টির পানিতে স্নান করা ৷সত্যিই এই মুহূর্তগুলো যেন কখনোই ভুলে যাওয়ার নয়৷
তবে সব ঋতুর মাঝেও শীতকালে যদি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে৷ আরে সময় প্রকৃতি তার সমস্ত রূপ সৌন্দর্য নিংরে দিয়ে থাকে৷ শীতের মৌসুম সকালবেলায় সেই শিশির ভেজা ভোর কুয়াশা ভরা সকাল৷ আর এই শিশির ভেজা সকালের কাটানো মুহূর্তগুলো সত্যিই অসম্ভব সুন্দর সেই কনকনে শীতের মাঝে প্রকৃতির. সৌন্দর্যকে উপভোক করা ৷
সেই সকাল বেলা সোনালী সূর্য বিকেলের শেষ সূর্যাস্ত এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করে৷ আর শীতের মৌসুম টাতে সবচেয়ে বেশি জনপ্রিয় লাগে সরিষার ক্ষেত৷ এ সময় গ্রাম বাংলার কৃষক গান জমিতে সরিষার চাষ করে থাকে আর একটা পর্যায়ে সরিষা বড় হলেই সেই হলুদ রঙের ফুল যেন ৷ গ্রামের সৌন্দর্যকে আরো সামধুর্য করে তোলে৷
দক্ষিণা বাতাসে হলুদ রঙের ফুল কেনা বাতাসে দোলে তাহার মাঝেই আবার মৌমাছিদের মধু আহরনের সগ্রহ ৷ সত্যিই প্রকৃতি যে সুন্দর তা আমরা বাস্তবে উপভোগ করছি এবং কি তার বাস্তবিক কিছু অনুভূতি অনুভব করছি৷ আর এজন্যই হয়তো বাংলার কবি গান এই বাংলার প্রকৃতি রূপ সৌন্দর্যকে নিয়ে লিখেছে নানা গান ও কবিতা৷ যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ৷
গতকাল বিকেল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে সরিষার ক্ষেতে সূর্যের সূর্যাস্তের মুহূর্তে কাটানোর পর অনুভব করলাম৷ যে প্রকৃতি আসলেই কত সুন্দর৷ আর তাইতো কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম ৷ যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ এমনকি প্রকৃতিকে নিয়ে কিছু অনুভূতি শেয়ার করলাম ৷ জানি না আপনাদের কতটা ভালো লেগেছে তবে আশা প্রত্যাশা করছি যে ভালো লাগবে৷
এই ভাবেই আপনাদের মাঝে নিত্যনতুন ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা রেখে ই আজকের ব্লগ এখানেই শেষ করছি৷
পরিশেষে আবারো সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার৷ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি নিরাপদে চলুন৷
| ফটোগ্রাফার | @gopiray |
|---|---|
| ডিভাইস | realme 12 |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩🇧🇩 |
আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন হয়েছে ভাই। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি দেখে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহিত মন্তব্য করার জন্য ৷