চিকেন চিজ পাস্তা তৈরির রেসিপি।

in Incredible India3 years ago
আসসালামু আলাইকুম

আচ্ছা আমার মতো আপনাদের ও কি বিকালের নাস্তা নিয়ে আকাশ সমান ভাবনা হয়ে থাকে।।সকালের নাস্তা,, দুপুরের রান্নার মতোও বিকালের নাস্তা নিয়েও আমার প্রতিদিনের এক চিন্তা কাজ করে।। আমার তো মনে হয়ে প্রতিটা মায়েদের ই হয়তো এই চিন্তা টা থাকে।।কারণ বাচ্চাদের মন পছন্দ মতোই নাস্তা তৈরি করতে হয়,,নিজের জন্য হলে তো কোনো চিন্তাই থাকে না,,কারণ চা- বিস্কুট হলেই আমার নাস্তা হয়ে যায়।।কিন্তু আমার মেয়ের এক এক দিন এক এক রকম নাস্তা খেয়ে চায়।।

20231128_165852.jpg

তাই আজকে বিকালে তার পছন্দের চিকেন চিজ পাস্তা তৈরি করে দিয়েছিলাম।।পাস্তা আমার মেয়ের প্রচুর পছন্দ এবং চিজ দিলে তো কোনো কথায় নেই।।
পাস্তা রান্না করার সময় ভাবলাম আপনাদের সাথেও সেই রেসিপি শেয়ার করি।তাহলে আর সময় নষ্ট না করে মূল রেসিপি আরম্ভ করা যাক।।

মূল রেসিপি আরম্ভ করার পূর্বে পাস্তা রান্না করার প্রয়োজনীয় উপকরণ গুলো একটু জানিয়ে দেই-

উপকরণপরিমাণ
পাস্তাদুই কাপ
মুরগির বুকের মাংসহাফ কাপ
চিজএক কাপ
পিয়াজ কুচিএকটা
রসুন কুচিদুই কোয়া
কাচা মরিচ কুচিতিনটা
লাল মরিচ গুড়াহাফ চা চামচ
টমেটো সস্এক চামচ
চিলি সস্দুই চামচ
সয়া সসএক চামচ
লবণস্বাদ মতো
তেলতিন চামচ
পাস্তাসেদ্ধ পানিদুই চামচ
20231128_163355.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

রন্ধন প্রনালী

প্রথম ধাপ

পেয়াজ,মরিচ, রসুন কুচি করে নেব।এরপরে মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিবো আর চিজ গ্রেট করে নিবো।।

20231128_164102.jpg

কেটে রাখা মুরগির মাংস গুলো লাল মরিচের গুড়া,লবণ,জিরা গুড়া ও সয়া সস দিয়ে মাখিয়ে রাখবো কিছু সময়ের জন্য।

20231128_163637.jpg

আর অন্য একটি পাত্রে টমেটো সস,চিলি সস,সয়া সস ও পাস্তার সাথের টেস্ট মেকার এবং লাল মরিচের গুড়া একই সাথে মিশিয়ে রাখবো।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

দ্বিতীয় ধাপ

চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তাতে তেল ও লবণ দিয়ে দিবো এবং পানি ফুটে উঠলে তাতে পাস্তা দিয়ে দিবো।।এবং পাস্তা সিদ্ধ হতে যেহেতু প্রায় আট মিনিট মতো সময় লাগবে অতএব এই সময় টা নষ্টা না করে আমি ভিন্ন একটি চুলায় আর একটি পাত্র বসিয়ে দিবো এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে পূর্বে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস দিয়ে ভেজে নিবো।একটু লাল লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখবো।

20231128_164634.jpg
20231128_165517.jpg

এবার ওই একই পাত্রে পিয়াজ,মরিচ ও রসুন কুচি দিয়ে একটু ভেজে নিবো।আর পূর্বে থেকে তৈরি সসের মধ্যে পাস্তা সেদ্ধ পানি দিয়ে মিশিয়ে পাত্রে দিয়ে পিয়াজ মরিচের সাথে দিয়ে মিশিয়ে নিবো এবং এবার ভাজা মুরগির মাংস গুলোও দিয়ে দিবো এবং সেদ্ধ পাস্তা সহ দিয়ে মিশিয়ে নিবো আর এই মুহূর্তে একটু লবণ দিয়ে মিশিয়ে নিবো।।

20231128_165542.jpg
20231128_165706.jpg

এখন চুলার আচ কমিয়ে গ্রেট করা চিজ দিয়ে পাচ মিনিট এর জন্য ঢেকে দিবো এবং চিজ গলে গেলে পাস্তার সাথে মিশিয়ে নামিয়ে নিবো।

20231128_165852.jpg
20231128_170017.jpg
20231128_172356.jpg

মাত্র পনেরো মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে গিয়েছিল।

এবার গরম গরম পাস্তা আমার মেয়েকে পরিবেশ করেছি সে অনেক মজা করে খেয়েছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
Sort:  
 3 years ago 

এই রেসিপিটা আমার গিন্নি একদিন বাসায় ট্রাই করেছিলো কিন্তু পুরোপুরি বানাতে পারে নি। আপনার পোষ্টটি থেকে আমি বেশ উপকৃত হলাম। আমি বলতে আমার গিন্নি বেশ উপকৃত হলো। তাকে পুরো লিখাটি দেখালে হয়তো সে রেসিপিটা আবার ভালোমতো বাসায় ট্রাই করতে পারবে।

ধন্যবাদ আপু নতুন একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

 3 years ago 

শুনে ভালো লাগলো যে ভাবির এই পোস্টটি উপকারে এসেছে।। আপনারা উপকৃত হলেই আমার লেখার স্বার্থকতা পাবে।

 3 years ago 

আমি সাধারণত ডিম, সব্জী আর পাস্তা মশলা দিয়ে পাস্তা বানাই। চিকেন চিজ পাস্তা কোনোদিন বানিয়ে দেখিনি। আর আমি পাস্তা সেদ্ধর পানিটা পুরো ফেলে দি। এবার একদিন আপনার রেসিপি অনুযায়ী চিকেন চিজ পাস্তা বানিয়ে দেখবো। ধন্যবাদ, রেসিপিটা শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

জি দাদা একদিন তৈরি করে দেখবেন খেতে বেশ ভালোই হয়,,আর পাস্তা সেদ্ধ পানি ব্যবহার করলে আমার কাছে টেস্ট একটু ভালো মনপ হয় তাই ব্যবহার করি।

ধন্যবাদ দাদা ভাই আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য।

 3 years ago 

আমি নিজে কখনো চিকেন চিজ পাস্তা তৈরির করি নাই এটা একটি জটিল প্রসেস তবে আপনি খুব সহজেই এটা তৈরি করে দেখিয়ে দিয়েছেন

মনে হচ্ছে যে আমিও নিজেও তৈরি করতে পারব আপনাকে অনুসরণ করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এ সুন্দর রেসিপি উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

খুব বেশি একটা জটিল প্রকৃয়া নয় ভাই,, হাতে র কাছে সব গোছানো থাকলে মাত্র পনেরো মিনিটেই তৈরি করে নিতে পারবেন।

Loading...
 3 years ago 

সকাল বেলা ঘুম থেকে উঠে কি দেখলাম আপু এত সুন্দর রেসিপি শেয়ার করছেন তাছাড়া দেখতে বেশ হয়েছে, চিকেন চিজ পাস্তা আমি অনেক পছন্দ করি একদম ঠিক আপনার মত করে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কমেন্ট টা পড়ে অত্যন্ত ভালো লাগলো আপু।।
ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর কমেন্ট করবেন।😄🫣

 3 years ago 

হুম ,আপনার ঐ মিষ্টি হাসির জন্য তো সুন্দর কমেন্টে করতে পারি। তবে আপনাকেও কিন্তুু এরকম লোভনীয় রেসিপি শেয়ার করতে হবে।

 3 years ago 

জি আপু অবশ্যই আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন লোভনীয় রেসিপি উপহার দেওয়ার জন্য। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

Welcome 🤗

 3 years ago 

আপনার পোস্টি আমি সম্পূর্ণ পড়লাম এবং পরে খুব। আমি কখনো চিকেন চিজ পান্তা খাইনি এবং স্বাদটা কিরকম সেটাও জানিনা তবে আপনার পোস্টটি ফলো করে এইভাবে চিকেন চিজ পান্তা একবার বানিয়ে খাবো। চিকেন চিজ পান্তা দেখে খুব লোভনীয় মনে হচ্ছে।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দিয়েছেন থ্যাংক ইউ।

 3 years ago 

জি আপু একবার এভাবে তৈরি করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে আশা করছি।

 3 years ago 

অবশ্যই আপু আপনার পোস্টটা ফলো করে চিকেন পিজ পান্তা তৈরি করব।

চিকেন চিজ পাস্তা তৈরির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ৷ এই চিকেন চিজ পাস্তা কখনও খাওয়া হয়নি ৷ আজকে আপনার পোস্টে প্রথম দেখলাম ৷ আাপনি বেশ সুন্দর ভাবে ধাপে ধাপে সাজিয়ে রেসিপি টার সব উপকরণ গুলো তুলে ধরেছেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

কখনো সুযোগ হলে এই চিকেন চিজ পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন ভাইয়া আশা করছি ভালো লাগবে আপনার কাছে।

ঠিক আছে এটা কখনও খাওয়া হয় নি ৷ আপনার পোস্টের তথ্য গুলো সংগ্রহ করে রেখে দিয়েছি এক দিন সময় করে তৈরি করে খেতে হবে ৷ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন 🌺🌺

 3 years ago 

Welcome.

চিকেন চিজ পাস্তা আমার অনেক পছন্দ, কিন্তু এটি আমি খেয়েছি রেস্টুরেন্টে গিয়ে। তাই খুব বেশি মজা পাইনি। তবে বাসায় নিজের হাতে রান্না করে তৈরি করে খাবার মজাটা অন্যরকম।
বাড়ির ছেলে-মেয়েদেরকে তার মা একেক সময় একেক রকম নাস্তা তৈরি করে খাওয়ায়।
আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া,, একবার বাসায় তৈরি করে দেখবেন অনেক মজা হয় খেতে।

 3 years ago 

বাহ্ দারুন। চিকেন চিজ পাস্তার ।কি আর মন্তব্যে লিখব।এই পাস্তা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আমার তো এধরনের খাবারের প্রতি লোভ বেশি।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রন্ধন প্রণালী টি।এই মজাদার খাবার টি যে কেউ আমার দেওয়া রন্ধন প্রণালী অনুসরণ করে ঝটপট রান্না করে খেলতে পারবে। আমার তো মনে হয় খুব সুস্বাদু হয়েছিল খেতে। তাই নয়কি। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় আপু।

 3 years ago 

জি,,সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল।। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে।।

 3 years ago 

ধন্যবাদ

আপনার এই রেসিপিটা আমি অবশ্যই তৈরি করব।চিকেন চিজ পাস্তা হলে আর কি চাই!! খুব সুন্দর ভাবে আপনি পাস্তা তৈরির রেসিপি আমাদের সাতটা তুলে ধরেছেন। আশা করি খাবার টা অনেক সুস্বাদু ছিল।

 3 years ago 

জি ভাইয়া,, অনেক টেস্টি হয়েছিল।।
আপনি একবার ট্রাই করে দেখবেন,,আশা করি আপনারও অনেক ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.00
ETH 1573.85
USDT 1.00
SBD 0.42