মেঘলা বিকেল

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনার মাঝে আবার নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি সবাইকে মনোযোগ সহকারে পড়া অনুরোধ রইল এবং আমি খুব দুঃখিত যে কয়েকদিন যাবত আপনাদের মাঝে পোস্ট ভাগ করে নিতে পারিনি পারিবারিক সমস্যার কারণে আমার নানু অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন।

man-7750139_1280.webpsource

আজ তোমার দেখা পাবোই। আর তাইতো প্রখর রোদের পর মেঘলা আকাশটায় যখন ইলশেগুঁড়ির বৃষ্টি হচ্ছে তোমাকে দেখার আশায় ছুটে চললাম তোমার দিকে। গাড়ির কাঁচের বাইরে হালকা বৃষ্টি, সারিবদ্ধ দেবদারু গাছ, কর্মব্যস্ত সবকিছুকে পিছনে ফেলে আমি ছুটেয় চলেছি তোমাকে দেখার আশায়। আজও দেখা পাবতো? সেইবার কতো কাছে এসে দূরে সরে গেলে। কী যে এক তীব্র যন্ত্রণায় ফিরে এলাম। এবার তুমি কাছে এসো। আসবে কী?

আমাদের গাড়িটা যখন নেভালে দাঁড়ালো। বৃষ্টি তখন খানিকটা সময়ের জন্যে ছুটি নিয়েছে। খালি বেঞ্জটায় আমরা বসলাম। ঠান্ডা হাওয়া, মানুষের ভিরও কম নয়। জোড়ায়ও আছে আবার এমনিতেও আছে। কথার সাথে সাথে হাতও ওদের ব্যস্ত। পিয়াজু, চিপস, বাদাম, ঝালমুড়ি, কোনটাই কমতি নেই। আর আমার মন শুধু তোমাকেই চাইছিলো। নেভালের এই দিকটায় এতো জাহাজ এই প্রথম দেখলাম। আগে এতো জাহাজের ভির ছিলো না। আর এর মাঝে ছোট অনেকটা ডিঙি নৌকার মতো দেখতে সেই ছোট ডিঙিতে চড়ে কতোজন সাগরের এই দিকটায় পাক খাচ্ছে। খুব ভালো লাগছিলো দেখতে। বন্ধী খাঁচা থেকে বের হয়ে খোলা হাওয়ায় মেঘলা আকাশকে সংগী করে। আর এরই মাঝে অডার্ড় দেওয়া পেয়াজু এসে গেলো। এতো স্বাদের পিয়াজু কী একপ্লেটে হয়। তাই আবার অডার্ড় দেওয়া।

আমরা যখন ফিরে আসছি বৃষ্টি তখন তার কান্না জুড়েছে। না আজও তুমি কাছে এলেনা। তোমার কাছ দিয়েই তো আসছিলাম। এই দেখবো এই দেখবো তোমাকে। না তোমার দেখাই পেলামনা। প্রচন্ড মানুষের ভির। আকাশের কান্না সবকিছুই তো বাধা ছিলো।

কী বিশালতা নিয়ে তুমি পাড়ে এসে তীর ভাঙ্গ। তাইতো দেখতে চেয়েছিলাম। তুমি আর আসলে কই। তুমি শূন্যে সেই ঢেউটি আমি নাহয় আমার হৃদয় দিয়েই অনুভব করলাম। আ-হা সাগরের ঢেউ। কাছে এসেও কতো দূরে তুমি।

আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

🌼আসালামু আলাইকুম🌼

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :Pixabay

Sort:  
 3 years ago 
  • আসলে এক কথায় কি বলব আপনার পোস্ট পড়ে অসাধারণ লেগেছে। খুবই ভালো লেখেন আপনি ধন্যবাদ।
 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। জেনে অনেক খুশি হলাম আপনার গল্প ভালো লেগেছে

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41