ক্লাস পার্টি আয়োজন

in Incredible India3 years ago (edited)

আসসলামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আসার সুযোগ পেলাম অনেকদিন যাবত ব্যস্ততার মাঝে ছিলাম তাই আপনাদের মাঝে কোন পোস্ট উপহার দিতে পারিনি আজ আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে এসেছি মনোযোগ সহকারে পড়াও অনুরোধ রইল।

IMG_20230326_213803.jpg

ক্লাস পার্টি এমন একটি মজার বিষয় কখনো কাউকে বলে কল্পনা করা যাবেনা। কল্পনা হীন এক সুন্দর মুহূর্ত যেখানে রয়েছে হাজারো বন্ধুত্বের মিলন মেলা। এক সময় হয়তো স্মৃতি হয়ে থাকবে এই হাজারো বন্ধুত্বের অনেক কথা অনেক গল্প এবং অনেক সুন্দর মুহূর্ত জানিনা এই সুন্দর মুহূর্ত আর কোনদিন খুঁজে পাব কিনা তবে এই প্রাণ প্রিয় বন্ধুদের কথা হয়তো ঠিক একদিন মনে পড়বে তখন হয়তোবা তাদের সাথে আর কোনদিন দেখা হলেও এই ক্লাস পার্টির আনন্দ খুঁজে পাওয়া যাবে না।

IMG20230321140632.jpg

প্রথমত ক্লাস পার্টির যে অংশে খুব বেশি আনন্দ হয় বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহ করা এবং নানা খাদ্য দ্রব্যের আয়োজন এবং সবাই একসাথে কেক কাটার এক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি ধারনের জন্য সবাই একসঙ্গে গ্রুপ সেলফি তোলা এটিতেও খুব আনন্দ হয়।

রমজানের কারণে আমাদের মাদ্রাসা ২ মাসের জন্য বন্ধ দিয়েছে আমাদের বন্ধুরা মিলে একটা পরিকল্পনা ছিল শেষ দিন আমরা সবাই একসাথে ক্লাস পার্টি করব অতএব শেষ দিন চলে আসাতে আমরা আমাদের কথা অনুযায়ী ক্লাস পার্টি আয়োজন করি প্রত্যেক জন ছাত্রদের কাছ থেকে ১৫০ টাকা করে তোলা হয়েছে আমরা মোট ৪৬ জন হয়েছিলাম।

আমাদের ক্লাস পার্টিতে শিক্ষক মহোদয় প্রিন্সিপাল স্যার কে এবং সব স্যারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমাদের ক্লাস পার্টির উদ্যোক্তার বাবা মা কেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

আমরা সবাই উপস্থিত হয়ে ক্লাসে পার্টি শুরু করি কেক কাটি সবাই একসাথে কেক দিয়ে মাখামাখি করি গল্প করি একসাথে খাওয়া দাওয়া করি স্যার মহোদয়রা আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছেন আমরা সবাই অনেক আনন্দ উল্লাস করেছি।

IMG20230321140442.jpg

সবশেষে বলতে চাই আমরা ক্লাস পার্টিতে অনেক আনন্দ উপভোগ করেছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি গল্প করেছি আড্ডা দিয়েছি আমাদের সবারই জীবনে একবার না একবার ক্লাস পার্টি করেছি কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ছিল আগে কোনদিন এত সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা ছিল না।

আজকের মত এখানে শেষ করছি প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।

🌷আসসালামু আলাইকুম🌷

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
 3 years ago 

আপনারা দেখছি খুব সুন্দর একটা ক্লাস পার্টির আয়োজন করেছেন আসলে বন্ধুরা মিলে এ ধরনের আয়োজন বেশ মজা হয় আপনার ফটোগ্রাফি এবং লেখাটি পড়ে বুঝতে পারলাম আপনারা সবাই অনেক বেশি মজা করেছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মূল্যবান মতাম ত দেওয়ার জন্য।

ভালো থাকবেন।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাদের মাদ্রাসা দুই মাস বন্ধ দিয়েছে। তাই আপনারা শেষ দিনে ক্লাস পার্টির আয়োজন করেছেন। এটা অনেক ভালো একটি কাজ।

ক্লাস পার্টি অনেক মজাদার হয়ে থাকে। আপনার পোস্ট পড়ে যা বুঝতে পারলাম আপনারাও ক্লাস পার্টিতে অনেক মজা করেছেন। তার সাথে সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি তুলে ধরেছেন আমাদের মাঝে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

অনেক সুন্দর মুহূর্তে এই ধরনের আয়োজন আসলেই অনেক সুন্দর লাগে ৷ আমরাও এই ভাবে অনেক মজা করেছি সব বন্ধুগুলা ৷ ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ৷

Loading...
 3 years ago 

বাহ ভালোই তো আপনাদের মাদ্রাসা ২ মাসের জন্য বন্ধ রমজানের জন্য। এজন্য আপনারা সকলে মিলে ১৫০ টাকা করে চাদা ধরে ক্লাস পার্টি দিয়েছেন। ছবি গুলো দেখে বুঝতে পারলাম আপনারা অনেক মজা করেছেন। আসলে সকল বন্ধু মিলে এমন আয়োজন খুব মজা হয়। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38