বিপদে না পড়লে মানুষ চেনা যায় না।
বিপদে পড়লে মানুষ চেনা যায় এ কথাটি অতি সত্য একটি কথা। এবং তার বাস্তব প্রমাণ আমি নিজে। মানুষের বিপদ আসে কিছু কিছু সময়। এবং কিছু কিছু মুখোশধারী মানুষের আসল চেহারাটা আমাদের চোখের সামনে নিয়ে আসার জন্য।
সেখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা বুঝতে পারি কে আসল বন্ধু বা আপন জন মানুষ। মানুষ চিনতে দুইটি সময় আসাটা খুবই প্রয়োজন থাকে আমার মনে হয়। প্রথমে বিপদ বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। দ্বিতীয় কাউকে টাকা ধার দিয়ে দেখবেন তখন তার আসল চেহারাটা চোখের সামনে চলে আসবে।
পারিবারিক সমস্যার জন্য তেমন কোন মানুষের সাথে কথা না থাকলে ও। কিছু কিছু মানুষ অনেক ধরনের কথা বলতো ভালো কথা শেয়ার করতো আমাদের সাথে । অল্প সময়ের জন্য হলেও মনে হতো হয়তো বা তারা আমাদের খুবই আপন মানুষ তাই এতো ভালো ভালো কথা বলছে।
তবে এখন অল্প একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন বুঝতে পারলাম মুখে মুখে সবাই ভালোবাসে। কাজে কেউ ভালোবাসে না । কিন্তু যাদের কে ওই সকল মানুষের সাথে কথা বলে ভেবে ছিলাম পর। হয়তো বা তারাই আমাদের খারাপ চাই । দিন শেষে দেখতে পাচ্ছি তাদেরই প্রয়োজনে পড়ছে এখন আমার।
কিন্তু যাদের কে এই বিপদের সময় পাশে পাবো ভেবে ছিলাম তারা অনেক দূরে আছে। এবং যাদের কে দূরে রেখে ছিলাম তারাই কাছে এসে বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন। এটা থেকে বুঝতে পারলাম মুখে মুখে সবাই ভালোবাসলে ও বিপদের সময় সবাই ভালোবাসে না। এবং বিপদের বন্ধু আসল বন্ধু এটাই বাস্তব।
বিপদে না পড়লে হয়তো বা এই মানুষ গুলোর আসল চেহারাটা আমি বুঝতে পারতাম না। কে কতটা আমাদের কে মন থেকে ভালো চাই। এখন সেটা বুঝতে পারছি। সেটা নিজের বাবার থেকে শুরু করে। বাবার ভাইদের বা বোনেদের আসল চেহারাটা ও দেখতে পেলাম। এবং নিজের মামা খালা যাই বলুন না কেনো । সবার আসল মুখটা এখন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। তাদের মধ্যে কতটা ভালোবাসা আছে আমাদের জন্য।
কিন্তু পাড়া-প্রতিবেশী। ওই যে একটি গল্প শুনে ছিলাম পাড়া-প্রতিবেশীদের সাথে সম্পর্কটা ভালো রাখা কতটা গুরুত্বপূর্ণ। সেটা আজ আবারো প্রমাণ হয়ে গেলো। নিজের রক্তের মানুষেরা পাশে না দাঁড়ালে ও রক্তের সাথে সম্পর্ক নেই সেই মানুষ গুলো আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে । এই বিপদের সময় এবং একটি বাড়ি পুরুষ মানুষ না থাকলে সেই বাড়িটা কতটা যে সমস্যার মধ্যে যায় সেটাও বুঝলাম।
ভাবি কে বাড়ি নিয়ে আসা হয়েছে বাড়ির অবস্থা অনেকটা খারাপ ছিলো। কারণ বাড়িতে কেউ থাকে না কোনো মানুষ কে খুঁজে পেলাম না একটু সহযোগিতা করবে তাদেরকে। তবে পাড়া-প্রতিবেশী একটি চাচা ও ভাই কে ফোন দিয়ে যখন যা বলেছি তখন তাই পেয়েছি। এবং আমি মাঝে একটি লেখা শেয়ার করেছিলাম আমার কিছু টাকার বিষয় নিয়ে। যেখান থেকে আমি লোন নিতে চেয়ে ছিলাম যেটা আমার নিজের বাবা বারণ করে দিয়ে এসেছিল।
কিন্তু পাড়া-প্রতিবেশী ওই চাচাটা আজকে আমাদের এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে। এবং সে আমাদের জন্য মানুষের কাছে গিয়ে বলছে তারা অনেক বিপদে পড়েছে। তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে হলে লোনটা তাদের অনেক প্রয়োজন । সে এমন কি আজকে এক জনকে ঠিক করে লোন নেওয়ার ব্যাপারে আমাদের বাড়িতেও নিয়ে আসে।
আমার যদি মানুষের রক্ত একটুও শরীরে থেকে থাকে কখনো তাদের কে পাশে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করবো। যদি সম্ভব হয় যদি উপকার না করতে পারি তো ক্ষতি করার চেষ্টা কখনোই করব না । তাদের দুঃখের দিনে গিয়ে পাশে দাঁড়াবো আজকে থেকে প্রতিজ্ঞা করেছি। নিজের মনে মনে তবে আপনাদের একটি কথা বলতে চাই। পাড়া-প্রতিবেশীরা কখনো আমাদের পর হয় না। তারা আমাদের অতি আপন জন মানুষ। তাদের কে সব সময় ভালো চোখে দেখবেন তাদের সাথে সম্পর্ক গুলো ভালো রাখবে।
আমরা আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই পরিচিত হই।অনেকের সাথে আমারা গভীর ভাবে জরিয়ে পরি।কিন্তু যতক্ষন পপর্যন্ত বিপদে না পরি ততক্ষণ পর্যন্ত আম্রা তাদের আসল চেহারা বুঝতে পারিনা ।
চমৎকার একটা বিষয় নিয়ে আপ্নি লিখেছেন ।ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য ।
ভালো থাকবেন সবসময় ।
বন্ধুরূপে অনেকেই আসে তবে সবাই আমাদের বন্ধু হয়ে থাকে না বিপদে না পড়লে কে আমাদের আসল বন্ধু এবং কে আমাদের মুখোমুখি ভালোবাসে এটা আমরা বুঝতে পারি না তাই বিপদ মাঝে মধ্যে জীবনে আসাটাও অনেক প্রয়োজন।
বিপদে পড়লে মানুষের আসল চেহারা আপনি বেশ ভালোভাবেই দেখতে পাবেন আমরা মাঝে মাঝেই চিন্তা করি আমরা যাদের সাথে প্রতিনিয়ত চলাফেরা করি তারা হয়তো বা আমাদের ভালো বন্ধু বা আমাদের ভালো চায় সত্যি কথা বলতে তারা কখনোই আমাদের ভালো চায় না বরঞ্চ আমাদের হিংসা করে তারা আমাদের বিপদে উপহাস করে।
প্রকৃত বন্ধু তারাই যারা বিপদে হাত বাড়িয়ে দেয় সাহায্য করতে পারুক কিংবা না পারুক অন্ততপক্ষে উৎসাহ দিয়ে থাকে যে তুমি এই সমস্যা থেকে অবশ্যই উঠে আসতে পারবে আর যারা আমাদেরকে নিয়ে উপহাস করে আমাদেরকে নিয়ে পড়ে তাদের কাছ থেকে দূরে থাকাটাই উত্তম। আশা করি বিপদে পড়ে মানুষ চিনতে পেরেছেন ভবিষ্যতে এই ধরনের ভুল করা থেকে বিরত থাকবেন।