কষ্ট করলে সফলতা একদিন ঠিকই পাওয়া যায়।

in Incredible India3 years ago (edited)

আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছে এবং সুস্থ আছি।

পরিশ্রম করলে সফলতা একদিন ঠিকই পাওয়া যায় পরিশ্রম না করলে সফলতা কখনোই পাওয়া যায় না যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতি সামনে মোকাবেলা করার শক্তি আপনার কাছে থাকলে একদিন ঠিকই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

woman-2667455_1920.jpg
Source

আমি অন্য কারোর কথা বলে বুঝাবো না আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি বিদেশ আসার জন্য দীর্ঘ ছয় বছর ঘোরাফেরা করেছি কিন্তু কখনো হাল ছাড়ি নাই।

নিজের মনে বিশ্বাসটাই সবচাইতে বড় বিশ্বাস নিজে যদি বিশ্বাসের সাথে যে কোন এক পথে চলা যায় তাহলে একদিন সেই পথ থেকে অনেক ভালো কিছু আশা করা যায়।

বিশ্বাস এবং ভরসা সব কাজে আমাদের লাগবে সেই পথে সব সময় হাঁটলে একদিন ঠিকই সফলতা খুঁজে পাওয়া যাবে কঠোর থেকে কঠোর পরিশ্রম করলে নিশ্চিত ভাবেই সফলতা আনতে পারবো।

কিন্তু আমার মেডিকেলে জন্ডিস ধরার কারণে আমার ভিসাটি ক্যান্সেল হয়ে গিয়েছিল খুবই খারাপ লাগছিল কিন্তু এটা ভেবে আবার ভালো লাগছিল যে আমার শরীরে এত বড় একটি রোগ আছে মেডিকেল না করলে আমি জানতে পারতাম না।

আমার অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল এদিকে ভিসার টাকা কেটে নিয়েছিল পাশাপাশি ডাক্তারের পেছনেও আমার মেলা টাকা খরচ হয়েছিল।

ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে রোগটি ভালো করে আবার জমা দিয়েছিলাম অন্য আরেকটি দেশে সুইজারল্যান্ড নাম দেশটির সেখান থেকে আমার প্রায় ৩০ হাজার টাকার মত লস খেয়েছিলাম কারণ দেশটি কেউ আছে কিনা আমার জানা ছিল না যার কারণে আমি আবার পাসপোর্টটি ফিরিয়ে নিয়েছিলাম।
children-593313_1920.jpg
Source
চেষ্টা করতে করতে একদিন আমি ঠিকই সফলতা পেয়েছি এর ভেতরে আরো অনেকবার আমি ঢাকা থেকে ফিরে গিয়েছি এই বিদেশ আসার জন্য আল্লাহর অসীম রহমতে অনেক আগামী দিনের পরে ছয় বছর পরে আমি বিদেশ আসতে পেরেছি।

যেকোনো পরিস্থিতি বা যে কোন জায়গায় নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখলে অবশ্যই সফলতা একদিন পাওয়া যায় কথায় আছে একবার না পারিলে দেখো শতবার একবার চেষ্টা করার পরে যদি আপনি ব্যর্থতা হন তাহলে চেষ্টা না করলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না।

আপনার সামনে যত বড়ই বিবাদ আসুক না কেন আপনি যদি সৎ পথে থাকেন তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি ঠিকই সফলতা খোঁজে পাবেন।

বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভাল এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

একটা কথা প্রচলিত আছে কষ্ট করলে কেষ্ট মেলে কঠোর পরিশ্রম করলে আপনি সফলতার দেখা একদিন না একদিন ঠিকই পাবেন সেজন্য আপনাকে আগে সততা অধ্যবস্য এবং কঠোর পরিশ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কঠোর পরিশ্রম ছাড়া আমাদের জীবনের সফল হওয়ার বিকল্প কোন পথ নেই আর সেজন্য আমাদেরকে কষ্ট করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

হুম ভাই সঠিক কথাই বলেছেন আর এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য কারন কষ্ট ছাড়া সাফল্য অর্জন কোনভাবেই আসবে না ৷ এবং ধর্য্য ধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌছতে পারবো ৷ যাই হোক ভাই আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাই ভালো থাকবেন ৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38