জুয়া খেলা খুবই খারাপ একটি খেলা।
জুয়া খেলা খুবই খারাপ একটি খেলা কাল রাতে গিয়ে একটু জুয়া খেলা দেখছিলাম, প্রবাসীদের কাছ থেকে টাকা বাতাসের মতো কেড়ে নিয়ে যাচ্ছে যেনো। কিছু কিছু প্রবাসী আছে যারা সারাদিন টাকা উপার্জন করে রাতে পাগল হয়ে খেলার নেশায় চলে আসে।
১০ মিনিটের মতো গিয়ে দাঁড়িয়ে ছিলাম খেলা দেখতে গিয়ে দেখি সেখানে টাকা বাতাসের মতো উড়া উড়ি করছে, এই জোয়ার নেশা একটি খুবই খারাপ নেশা যার মনে একবার এই জোয়ার নেশা ঢুকে যাবে তার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। হাজার কষ্ট করা সব টাকাগুলো এইভাবে নষ্ট করছে অনেক মানুষ।
যেটা দেখে যে কোন মানুষ মনটা খারাপ হয়ে যাবে তার খেলা শেষে অনেক মানুষ মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ তাদের রক্ত ঘামানো টাকা দিয়ে এই জোয়ার নেশা আক্রান্ত হয়ে অনেক টাকা তারা হেরে গিয়েছে। আসলে যাদের টাকার নেশা একবার চলে আসে তারা যে কোন পথ বেছে নিতে পারে টাকা উপার্জন করার জন্য।
জোয়ার নেশা এমন একটি খারাপ নেশা কত মানুষের খাওয়া দাওয়া হচ্ছে না শুধু জুয়া খেলতে খেলতে, অনেক মানুষের কাছ থেকে ধার করে নেমে যাচ্ছে জোয়ার নেশায়। এদিকে পরিবারের মুখে তারা ঠিক ভাবে খাওয়া-দাওয়ার টাকাও তুলে দিতে পারছে না জোয়ার নেশায় আক্রান্ত হয়ে।
আমি বাংলাদেশ থেকে শুনেছি অনেক মানুষ জুয়া খেলতে খেলতে তার ভিটা বাড়ি ও বিক্রি করে দিয়ে খেলা করে। কিন্তু কাল নিজের চোখে দেখলাম মানুষ কতটা নিচে নামতে পারে। যে এলাকায় জুয়া খেলা বসে সেই এলাকায় অনেক কিছু চুরিও হয়ে থাকে কারণ মানুষের কাছে যখন টাকা থাকে না তখন তারা অন্য মানুষের জিনিসের প্রতি নজর দিয়ে থাকে শুধু জুয়া খেলার জন্য।
কিছু মানুষ আজ জিতে যায় আবার কাল সে হেরে যায় সামান্য একটি রাতের ব্যবধান তার পকেটে একটি রাতে অনেক টাকা থাকে কিন্তু আবার তার পরের দিন সেই টাকা সব ফুরিয়ে যায়। কারণ যে জায়গা থেকে উপার্জন করে সে সেই জায়গায় গিয়ে সব টাকা নষ্ট করে আবার চলে আসে।
একটি মানুষ প্রথম ২০ রিঙ্গিত হেরে যাই সেই ২০ রিঙ্গিত জেতার আশায় পরে সে ২০০ রিঙ্গিত খরচ করে ফেলে যারা জোয়ার নেশা একবার মাথায় উঠে যায় তারা তখন চিন্তা করে আমি অনেক টাকা হেরে গিয়েছে এই টাকা কিভাবে তুলব এই চিন্তা করতে করতে আরো অনেক টাকা সে হেরে চলে আসে।
তাই জুয়া খেলা আমার মতে একদম ঠিক নয় জুয়া খেলা আমাদের সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে জুয়া খেলা আমাদেরকে পথের ভিখারি বানিয়ে দিতে পারে সৎ পথে উপার্জন করে যে টাকাটা আমরা পকেটে পাই সেই টাকা নিয়ে সুখে থাকা আমাদের উচিত।
https://twitter.com/MDbayez29442036/status/1678767740960796673?t=gcOsB6EzNMh0d1ot8aDOZA&s=19
সমসাময়িক একটি লেখা প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া। জুয়া এখন মানুষের রক্তের সাথে মিশে গেছে।যুবসমাজের অবস্থা এখন ভয়াবহ। কে ফেরাবে তাদের...?
জি ভাই যুবসমাজ এবং অনেক মানুষ এই জুয়া খেলায় আক্রান্ত হয়ে আছেন মনে হয় তাদের রক্তে মিশে গিয়েছে তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে জুয়া খেলা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য।
জুয়া খেলা বর্তমানে সমাজে সবার কাছে পৌছে গিয়েছে ৷ অনেকেই রয়েছে গোপনে গোপনে এই জুয়া খেলাটি খেলে থাকে ৷ বেশীর ভাগ মানুষ এই খেলায় অনেক কিছু হারিয়েছে কেউ কেউ পথে বসেছে ৷ আবার কেউ ফকির হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ৷
আমরা এই জুয়া খেলাটি থেকে সবসময় বিরত থাকি ৷ তাহলেই আমরা এই ধরনের জুয়ার নেশা থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারবো ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ঠিক বলেছেন ভাই অনেকেই এই জুয়া খেলা গোপনে খেলে অনেক টাকা পয়সা হেরে যায় এবং আমাদের সব সময় চেষ্টা করতে হবে জুয়া খেলা থেকে দূরে থাকা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।
জুয়া খেলা সত্যিই খুবই খারাপ একটি খেলা। যে খেলাটি মানুষকে একেবারে রাস্তায় বসিয়ে দেয়। এছাড়াও এই খেলা করার জন্য অনেক মানুষের সংসার ভেঙে যায়। আমাদের সবারই উচিত এই জুয়া খেলা থেকে নিজেদেরকে বিরত রাখা। আর সব সময় উচিত সৎ পথে উপার্জন করা। কারণ সৎপথে উপার্জিত যে কোন কিছুই অনেক সুখের হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
জুয়া খেলা খুবই খারাপ একটি খেলা জুয়া খেলে মানুষ অনেক ফকির ও হয়ে যায় এবং সংসারে অশান্তি নিয়ে আশে জুয়া খেলে মানুষের কখনো সুখে থাকতে দেয় না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো।
জুয়া খেলার নেশা খুবই মারাত্মক। বর্তমানে যুব সমাজের মাঝে এই নেশা টা বেশি। তারা অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা লস করছে। এদিকে দেখা যাচ্ছে লক্ষ টাকা লস করার কারণে তারা তাদের পরিবারের সাথে খারাপ আচরণ করে এবং তাদের ব্যবহার খুবই জঘন্য হয়ে থাকে। অবশেষে দেখা যায় এই জুয়া খেলার কারণে তাদের পরিবারে অশান্তি নেমে আসে। তাই আমাদের প্রত্যেকের উচিত এ ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকা। কারণ এই খেলা এমন একটি খেলা যেটার কারণে যে কোন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে জুয়া খেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করার জন্য ভালো থাকবেন।