| অন্য মানুষের টাকা পয়সার দিকে লোভ না দিয়ে নিজে পরিশ্রম করে সুখে শান্তিতে থাকা যায়। শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। |

PixeILab অ্যাপস দিয়ে এডিট করা।
| মেয়েটি তার বাবার কাছে টাকা চাওয়ার সাথে সাথে তার বাবা টাকা দিয়ে দিলো, এবং সেই টাকা দিয়ে সেই ছেলেদের ঘর ঠিক করে নিলো। এভাবে তাদের সংসার খুবই ভালোভাবে চলছিলো, কিন্তু একটি কথাই আছে দুটি পাতিল এক সাথে থাকলে শব্দ একটু বেশি হয়। |
| ঠিক তেমনি শাশুড়ি এবং বৌমা তাদের মাঝে একটু সমস্যা সৃষ্টি হয়ে গেলো, সমস্যাটি শুরু হয় সেই মেয়ের মা তার মেয়েকে শিখিয়ে দিতো। আমি তোমার শ্বশুর বাড়ি অনেক টাকা-পয়সা এবং জিনিস দিয়েছি, তোমার শাশুড়ি সব কাজ করবে। তুমি কেনো কাজ করতে যাও এবং সে ঘুম থেকে ওঠে অনেক দেরি করে। |
| এভাবে তাদের সংসারে অনেক অশান্তির শুরু হয়ে যায়, ছেলে তার বৌ যা বলতো সেই কথা সে শুনে চলতো। কারণ তার বউয়ের টাকায় সেই ছেলেটি ওঠাবসা করা শুরু করে। এবং মা-বাবা যদি ছেলের কাছে কিছু বলতো ছেলেটি তখন বলতো, যে মেয়ে তোমরা আমাকে দেখে বিয়ে দিয়ে ছিলে সেই মেয়েকে আমি বিয়ে করেছি তাহলে এখন আমার সাথে কোনো কথা বলে লাভ নেই। |
| এভাবে বেশ কিছু দিন তাদের ভেতরে অশান্তি শুরু হওয়ার কারণে, ছেলেটির বাবা-মা সংসদ থেকে আলাদা হয়ে যায়। এবং ছোট ছেলে ও তার স্ত্রী বাবা-মায়ের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়। সবশেষে তার বড় ছেলে এবং বড় বৌমা তাদেরকে দেখা শোনা করার দায়িত্ব নায়। |
| সুন্দরী বৌমা এনে মানুষের কাছে আগে খুব ভালো ভালো কথা বলতো, এখন বর্তমানে সুন্দরী বৌমাকে অনেক খারাপ বলে মানুষের কাছে। কিন্তু আমি নিজের ব্যক্তিগত ভাবে একটি জিনিস বলতে চাই, দোষ টি ওই মেয়েদের না আমি মনে করি এই সব দোষ এই ছেলের বাবা মায়ের। তারা অনেক লোভ করেছিলো বলে আজ তাদের এমন হয়েছে। |
| তাই আমার বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমরা অনেক সময় টাকা-পয়সার লোভে বিয়ে করে থাকি। কিন্তু আমরা কখনো আমাদের সংসারে সুখ শান্তি খুঁজে পাই না। নিজে পরিশ্রম করে সংসার চালালে সেই সংসারে আয় উন্নতি এবং সুখে শান্তিতে থাকা যায়। |

Source
| অন্যের টাকার ওপরে লোভ করলে নিজে একদিন সেই লোভের ফাঁদে পড়তে হয়, নিজের বিপদ নিজেকে ডেকে আনতে হয়। শ্বশুর বাড়ি প্রতিটা ছেলের আবদার থাকে, কিন্তু কখনো আবদার নিজে করবেন না। তাদের যখন সাধ্য হবে তখন তারা আপনাকে অবশ্যই কিছু দেবে। |
| আপনি যদি তাদের মন তুলে সব সময় ভালোভাবে চলতে পারেন। তাহলে অবশ্যই আপনাকে তারা সাহায্য করবে। এবং আপনার বিপদের সময় পাশে এসে তারা দাঁড়াবেন। আমাদের তাদের কাছে গিয়ে হাত পাততে হবে না এবং নিজেকে ছোট করতে হবে না। |
| ছেলেটি চাইলে বিয়ে করতে সে মানা করতে পারতো, কিন্তু সেই ছেলেটি ও বিয়ে করবে না। এমন কথা ছেলেটি কিন্তু বলেনি, ছেলেটির মনের ভেতরে লোভ আছে এই লোভ এনে কখনো নিজের সংসার নষ্ট করবেন না। |
ঠিক বলেছেন ভাই অন্য মানুষের টাকা পয়সার দিকে লোভ না দিয়ে নিজে পরিশ্রম করে সুখে শান্তিতে থাকা যায় আপনার শেষ পর্বের গল্পটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম শুধুমাত্র টাকার লোভে পড়ে পরিবারের সাথে খারাপ আচরণ এগুলো আসলে মোটেও ঠিক না ৷ টাকা পয়সা সবার জীবনে দরকার তাই বলে লোভে পরে সেটা কে কখনও পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা দীর্ঘীদিন থাকে না ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শিক্ষনীয় পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।